ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বানারীপাড়ায় পরকীয়া প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রবাসীর স্ত্রী আটক


বানারীপাড়ায় পরকীয়া প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রবাসীর স্ত্রী আটক
 
বরিশালের বানারীপাড়া উপজেলার ফেরিঘাটের চায়ের দোকানদার ও ধারালিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছোট মেয়ে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ার খবর পাওয়া গেছে। জানা গেছে ওই মেয়ে তার প্রেমিকা নড়াইল পৌরসভার শিপন মুন্সির ছেলে শিহাব মুন্সির সাথে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ব্রাক এনজিওর সামনে আপত্তিকর কার্যকলাপ করার কারণে স্থানীয়রা আটক করে।শিহাব মুন্সি তার প্রেমিকার কথা মতো ১৭ আগস্ট সকালে নড়াইল থেকে বাসযোগে বরিশাল নথুল্লাবাদ এসে নামেন।পরে সেখান থেকে বিকাল ৫.৩০ মিনিটে বানারীপাড়া উপজেলার গুয়াচিত্রা নামক জায়গায় এসে প্রেমিকার সাথে দেখা করে।তখন থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত গুয়াচিত্রা থেকে চাখারের রাস্তায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।স্থানীয় এক যুবক জানান যে তাদের আচরন সন্দহজনক হওয়ায় তাদের সম্পর্কের কথা জানতে চাওয়ায় তাদের কথায় ভিন্নতা পরিলক্ষিত হয়।তাদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে দীর্ঘ দু'বছর পূর্ব থেকে তাদের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিলো।প্রেমিক শিহাব বলেন তার প্রেমিকা আসতে বলায় সে দেখা করতে আসে।ওই প্রেমিকার বাবা জানান তার মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলে বিকাল ৩.৩০ মিনিটের দিকে বের হয়ে যায়।
সহিদুল ইসলামের ওই মেয়ে বিবাহিত এবং তার শ্বশুর বাড়ি উজিরপুর উপজেলার ডহরপাড়া গ্রামে।তার স্বামী সৌদি প্রবাসি।
মেয়েটির শ্বশুর সহিদুল ইসলাম খান আরো জানান,যে তাদের পুত্রবধূ বিয়ের পর থেকেই প্রায়ই বাবার বাড়ি থাকে।গত দুইমাস পূর্বে বাবার বাড়ি যাওয়ার পরে সে আর শ্বশুর বাড়ি ফিরে যায়নি।স্বামীর সাথেও তার বুনিবনা ভালো না।তাদের পূত্রবধু স্বামীর বাধ্য স্ত্রী নয়।
বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন স্থানীয়রা প্রেমিক ও প্রেমিকাকে আটক করে থানা পুলিশকে জানানোর পরে পুলিশ সেখানে গিয়ে স্থানীয়দের শান্ত করেন এবং ওই প্রেমিকা প্রেমিকের প্রতি কোনো অভিযোগ না করায় তাকে তার অভিভাবকের জিম্মায় ফিরিয়ে দেয়া হয়।কোনো অভিযোগ না থাকার কারনে প্রেমিক শিহাব মুন্সিকে থানায় এনে মুচলিকা নিয়ে তাকেও ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অনুষ্ঠিত হলো ‘ফলাবর্তন’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অনুষ্ঠিত হলো ‘ফলাবর্তন’

শুধুমাত্র ক্লাসরুমের পড়াশোনা নয় বরং শিক্ষার্থীদের সৃজনশীল মেধা এবং প্রতিভার স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য নিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো একটি দারুণ উৎসব। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যার নাম ‘ফলাবর্তন’।

এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি অভিব্যক্তি এবং তাদের সৃজনশীলতা প্রদর্শনের জন্য এর আয়োজন করা হয়। পুরো সেমিস্টারজুড়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, ক্লাস পারফরম্যান্স, একাডেমিক ফলাফল এবং সৃজনশীল উদ্যোগের মূল্যায়নে ১৯টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৭১ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্‌-সাবের শিক্ষার্থীদের প্রশংসা করে তাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এদিকে, বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান শিক্ষার্থীদের সৃজনশীলতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের চিন্তা অনুযায়ী, শুধুমাত্র সিজিপিএ নয় বরং তাদের সৃজনশীল কাজের এমন মূল্যায়ন তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রেরণা যোগাবে।

শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত এই ‘ফলাবর্তন’ অনুষ্ঠান কেবল একটি পুরস্কার বিতরণী আয়োজন নয়, বরং ভবিষ্যৎ গণমাধ্যমকর্মীদের মেধা এবং সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার একটি অনন্য মঞ্চ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবি রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্বে প্রসেনজিত-হিমু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


কুবি রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্বে প্রসেনজিত-হিমু

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (কুবিরিইউ) ৯ সদস্যবিশিষ্ট প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রসেনজিত দাসকে সভাপতি এবং এনটিভির প্রতিনিধি ফরহাদ হোসাইন হিমুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আহ্বায়ক প্রসেনজিত দাস এবং সদস্য সচিব ফরহাদ হোসাইন হিমুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি প্রসেনজিত দাস ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন হিমু উভয়েই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কমিটির অন্যান্য সদস্য হলেন—সহসভাপতি প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রকি উল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দেশকাল নিউজের প্রতিনিধি ওবায়দুল্লাহ, অর্থ সম্পাদক এডুকেশন টাইমসের প্রতিনিধি মনিরা আক্তার শিলা, দপ্তর সম্পাদক ঢাকা প্রকাশের প্রতিনিধি আল শাহরিয়ার অন্তু এবং তথ্য ও পাঠাগার সম্পাদক চিটাগং ট্রিবিউনের প্রতিনিধি প্রীতম কান্তি গোপ।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বার্তা২৪-এর প্রতিনিধি সানজানা তালুকদার ও প্রতিদিনের বাংলার প্রতিনিধি বাবলু দেব।

এর আগে, চলতি বছরের ২০ মে প্রসেনজিত দাসকে আহ্বায়ক এবং ফরহাদ হোসাইন হিমুকে সদস্য সচিব করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম শুরু হয়।

সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন হিমু বলেন, 'সাংবাদিক সংগঠন হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি তিন মাস আগে কাজ শুরু করে। এই সময়ে সংগঠনের সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। মানসম্মত সাংবাদিকতা চর্চার চেষ্টা করা হয়েছে।

আমাদের কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টার্স ইউনিটির সাফল্যের ধারাবাহিকতা এগিয়ে নিতে আরো ভালো কাজ করতে হবে।'

সভাপতি প্রসেনজিত দাস বলেন, 'অনেক স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সংগঠনটির যাত্রা শুরু করেছিলাম। আহ্বায়ক কমিটি থেকে এবার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকতার নতুন ধারায় প্রবেশের লক্ষ্যে সংগঠনটি ধীরে ধীরে বিকশিত হচ্ছে।

সভাপতি হিসেবে সংগঠন ও এর কার্যক্রমকে আরও নিরপেক্ষ, শিক্ষার্থীবান্ধব এবং উন্নয়নমূলক সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার সর্বাত্মক চেষ্টা থাকবে।'

প্রসঙ্গত, পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিটি আহ্বায়ক কমিটি ঘোষণার দিন অর্থাৎ চলতি বছরের ২০ মে থেকে পরবর্তী এক বছর দায়িত্ব পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস হতে পারে জাবি: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৬ এম


দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস হতে পারে জাবি: পরিবেশ প্রতিমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) যদি উদ্যোগ গ্রহণ করে, তবে সরকারিভাবে এটিকে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করা সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘সাসটেইনেবল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুরু করতে পারে, তবে আমরা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারি যে জাহাঙ্গীরনগরই দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস। এটি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন একটি মাইলফলক হবে।’

তিনি উল্লেখ করেন, পরিবেশ রক্ষায় তরুণদের নেতৃত্বে ছোট ছোট সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা নিজেদের এলাকায় গিয়ে পরিবেশ রক্ষায় সচেতনতার কার্যক্রম পরিচালনা করতেও সক্ষম।

অনুষ্ঠানে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নীরব এলাকা ঘোষণা এবং বিশ্ববিদ্যালয়ের বর্জ্য অপসারণে স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়টি দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন তিনি।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। তার সমাপনী বক্তব্যে তিনি পরিবেশবান্ধব ও প্লাস্টিকমুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা), কোষাধ্যক্ষ, ইউএনআইডিও বাংলাদেশের প্রতিনিধিরা, জাকসু সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা ফখরুল-অলি আহমদের মধ্যে ভোট হবে বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৬ এম


মির্জা ফখরুল-অলি আহমদের মধ্যে ভোট হবে বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনে যে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, তারা কেউ নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। সেই কারণে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী হচ্ছেন অলি আহমদ। বৃহস্পতিবার এই দুজনের মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা।

মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য শেষ সময় ছিল। নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, দুই প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এই সময় তিনি ভোট গ্রহণের প্রস্তুতি ও প্রক্রীর বিষয় তুলে ধরেন।

আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আগামী বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ হবে। আজই নির্বাচনের ব্যালট পেপার তৈরি করা হবে। ভোট গ্রহণের দিন শুরুতে নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের (ভোটার) ভোট গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানাবেন।’

ইসি সচিব আরও বলেন, ‘ব্যালট পেপারের দুটো অংশ রয়েছে—একটা মুড়ি অংশ, আরেকটা ব্যালট পেপার অংশ। মুড়ি অংশে থাকে তিনটা তথ্য। এগুলো হচ্ছে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম এবং তার বিভক্তি নম্বর। সংসদ সদস্য পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ডান পাশের অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো থাকবে। নামের ডান পাশে খালি (স্পেস) জায়গায় সংসদ সদস্যরা তাদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন। এরপর নির্ধারিত ব্যালট বাক্সে তারা ব্যালট পেপার জমা দেবেন। বিকেল ৫টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা হবে।

ইসি সচিব জানান, ৫টার পর শুরু হবে ব্যালট গণনা। ব্যালটের রং হবে সাদার ওপর কালো প্রিন্ট।

সংরক্ষিত নারীসহ, সংসদে সদস্যসংখ্যা ৩৫০। তবে বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিল করেছেন আদালত। তাই এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার হচ্ছেন ৩৪৯ জন সংসদ সদস্য। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষে গণনা করা হবে এবং পরে সেখানে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। ফলাফল প্রকাশের পর গেজেটও প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%