১১:১৩ এম
ইরানকে কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না, এমন হুমকির সুরে আগেই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলছিলেন, প্রয়োজনে আবারও ইরানে হামলা চালাতে হতে পারে। তাঁর এই মন্তব্য এসেছে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাত বন্ধে কিছুদিন আগে সমঝোতা স্মারক কার্যকর হয়েছে।
বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেয়া হবে না ইসরায়েল। ইতিমধ্যেই ইরানে আমরা নিজেদেরকে পরমাণু বোমা থেকে রক্ষা করেছি।’
নেতানিয়াহু আরও বলেন, ইরান এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ অর্জনের অভিযান এখনও শেষ হয়নি। তাঁর ভাষায়, মধ্যপ্রাচ্যের বাস্তবতায় নিরাপদ থাকতে হলে ইসরায়েলকে সব সময় শক্তিশালী থাকতে হবে এবং সেই লক্ষ্যে অভিযান চলতেই থাকবে।
আরও পড়ুন: গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমছে: ডব্লিউএফপি
ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গত তিন বছরে ইসরায়েল হামাস, হিজবুল্লাহ এবং ইরানের শীর্ষ পর্যায়ের বহু নেতাকে হত্যা করেছে। এ প্রসঙ্গে তিনি গাজা, লেবানন ও সিরিয়ায় নিরাপত্তা বাফার জোন গড়ে তোলার কথাও উল্লেখ করেন।
তবে নেতানিয়াহু পরোক্ষভাবে স্বীকার করেছেন যে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে শুরুতে ঘোষিত সকল লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। বিশেষ করে, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার এবং দেশটিতে শাসন পরিবর্তনের পরিবেশ তৈরির উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা প্রাপ্তি সম্পূর্ণ সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন