ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

কলাপাড়ায় দীর্ঘ ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুন: খননে হাজারো কৃষকের মাঝে স্বস্তি ফিরে এলো


কলাপাড়ায় দীর্ঘ ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুন: খননে হাজারো কৃষকের মাঝে স্বস্তি ফিরে এলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী-মিঠাগঞ্জ দুই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া হাড়িপাড়া থেকে বৌদ্ধপাড়া পর্যন্ত স্বনির্ভর খাল পুন:খননের কাজ শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মাঝে।
 
শুক্রবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৪৫ বছর পর যেন প্রাণ ফিরে পেল খালটি। মৃত প্রায় খালটিতে আবারও শুরু হয়েছে পানির প্রবাহ। এতে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে বালিয়াতলী বাজারসহ আশপাশের বাণিজ্যিক কেন্দ্র গুলোতে অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা। 
 
এদিকে খালের খনন শেষে দুই পাড়ে ফলদ ও বনজ বৃক্ষ রোপন করে লাল সবুজ রংয়ের প্লাষ্টিকের বেড়া দিয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে ।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, খনন কৃত খালের মোট দৈর্ঘ্য ১৪৫০ মিটার, খালের উপরিভাগ ২২ মিটার, নীচ ১২ মিটার। খাল খননে মোট খরচ হয় ১,১৪,০৫,২৭৯ টাকা।
 
স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পটুয়াখালীর কলাপাড়া সফরে এসে এ স্বনির্ভর খালটি খনন করেছিলেন। ৪৫ বছর আগের খনন করা সেই খাল দখল, দূষণ ও পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুস্ক মৌসুমে মিঠা পানির অভাবে দুই ইউনিয়নের প্রায় ৫ হাজার একর জমি অনাবাদি পড়ে থাকতো। লবণ পানিতে মারা যেত শত শত হাঁস-মুরগি ও গবাদি পশু। এতে কর্মহীন হয়ে পড়তো কৃষক। এখন খনন প্রকল্প বাস্তবায়নে কৃষকের মুখে হাসি ফুটেছে।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পটুয়াখালীর কলাপাড়া সফরে এসে এ স্বনির্ভর খালটি খনন করেছিলেন। আমরা খালের ১৪৫০ মিটার অংশে পুন:খননের কাজ বাস্তবায়ন করেছি। বাকি অংশের খনন কাজ করার জন্য এমপি মহোদয় ডিউ লেটার দিয়েছেন। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে। 
 
মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল ও ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মনিবর রহমান খন্দকার বলেন, দীর্ঘদিন যাবৎ এ খাল পুন:খননের দাবি করে আসছিল এলাকার মানুষ। কিন্তু বিগত ১৫ বছরে খাল খননের পরিবর্তে উল্টো দখল হয়েছে। 
 
পটুয়াখালী-৪, কলাপাড়া আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব  এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন , বর্তমান সরকার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য  তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলছে। আমার নির্বাচনী এলাকার কৃষি ব্যবস্থার উন্নয়নে আরও কিছু খাল পুন:খননের প্রস্তাবনা দেয়া হয়েছে। 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে, কেমন আছেন তিনি?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে, কেমন আছেন তিনি?

শুটিংয়ের সময় ঘটে গেছে একটি অঘটন। অভিনেত্রী নুসরত ভরুচারের মেরুদণ্ডের হাড়ে চিড় ধরার খবর পাওয়া গেছে। তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মুম্বইয়ে নিয়ে এসে নুসরত ভরুচারের মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।

আহত নুসরতকে মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে। ছবি: সংগৃহীত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ৮ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


ভোলায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ৮ জন আটক

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটজনকে আটক করেছে কোস্ট গার্ড, সাথে ছিল চারটি ড্রেজার ও একটি বাল্কহেড।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন—রুবেল, রিপন, নোমান মিয়া, ইয়ামিন, মো. আব্বাস, পরশ মনি হাওলাদার, সুমন হাওদার ও মো. খলিল। তাঁদের বাড়ি ভোলা ও বরিশালের বিভিন্ন উপজেলায় অবস্থিত।

কোস্ট গার্ডের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের দুই লাখ টাকা জরিমানা এবং সাতজন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আটক ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামজা: আমরা দেশকে হতাশ করেছি, ইতিবাচক থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


হামজা: আমরা দেশকে হতাশ করেছি, ইতিবাচক থাকার আহ্বান

হামজা চৌধুরী সম্ভবত এমন পরিস্থিতির কথা কখনো ভাবেননি। নিজের জন্মদিনে তিনি এমন একটি পরাজয়ের সাক্ষী হলেন। গতকাল ২৯ বছরে পা রেখেছেন বাংলাদেশি মিডফিল্ডার। তার জন্মদিনে বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিশাল পরাজয়ের সম্মুখীন হয়েছে।

এর আগে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল। মোট ৩টি আসিয়ান কাপ ম্যাচে বাংলাদেশ ১৩ গোল হজম করেছে। অন্যদিকে, বাংলাদেশের নামের পাশে রয়েছে মাত্র ২ গোল। এই হতাশাজনক পারফরম্যান্সের পর খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছে। হামজা বিষয়টি বুঝতে পেরেছেন যে সমর্থকদের হতাশ করেছেন।

এ কারণে হামজা মনে করেন, “কোনো না কোনো দিক থেকে আমরা দেশকে হতাশ করেছি।” আসিয়ান কাপের পারফরম্যান্স নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ‘লাতিন বাংলাকে’ তিনি বলেন, “ভারতের বিপক্ষে ওই মুহূর্তগুলো কিংবা সিঙ্গাপুর ম্যাচ—সবই শুধু প্রতিযোগিতার ছিল না; শেষদিকের কিছু অংশ এবং বিশেষ করে শেষ ম্যাচটি ছিল বেশ কঠিন। স্থানীয় ক্যাম্পের কারণে সবাই মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত ছিল, তাই এমন পরিস্থিতিতে খেলা অত্যন্ত কঠিন ছিল। আমরাও খুব হতাশ, কারণ আমাদের মনে হয়েছে কোনো কোনো দিক থেকে আমরা দেশকে হতাশ করেছি।”

বিপক্ষ দলের অনেক খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই হামজা এবারের সফরটিকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে দেখছেন। ২৯ বছর বয়সী শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার বলেন, “তবে দেখুন, আমরা খুব ভালো কিছু খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি যাদের অনেকেই ইউরোপে খেলেন। তাই এটি আমাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা ছিল। এই সফরটি অভিজ্ঞতা অর্জনের জন্যই ছিল এবং আমার মনে হয় আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি।”

বাংলাদেশ সামনে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতিবাচক থাকার কথা জানান হামজা। তিনি বলেন, “ইনশাআল্লাহ, আগামী মাসে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। তাই আমাদের ইতিবাচক থাকতে হবে। একটি পরিবারের মতো একতাবদ্ধ থাকাটা সবচেয়ে জরুরি। এটিই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই ইনশাআল্লাহ, আমরা পারব।”

সাফে সকলের সমর্থনও চেয়েছেন হামজা। মিডফিল্ডার বলেন, “হ্যাঁ, আমাদের সমর্থন প্রয়োজন এবং ইতিবাচক থাকতে হবে। বাংলাদেশ থেকে আমরা যে ভালোবাসা ও সমর্থন পাই, আমি বারবার সে কথাই বলি। আগের যেকোনো সময়ের চেয়ে এখন সমর্থনের আরও বেশি প্রয়োজন। ইনশাআল্লাহ, আমরা সাফে গিয়ে নিজেদের চেনা মাঠে জয়লাভ করতে পারব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে মেঘনার তীর থেকে অবৈধ মাটি উত্তোলন দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব (প্রতিনিধি)

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


ভৈরবে মেঘনার তীর থেকে অবৈধ মাটি উত্তোলন দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা

ভৈরবে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মেঘনা নদীসংলগ্ন নবাব ব্রিকফিল্ডের পাশে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ওই এলাকায় দুটি এক্সকেভেটর (ভোঁপু মেশিন) দিয়ে অবৈধভাবে মাটি কাটার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এসময় ঘটনাস্থল থেকে অবৈধ মাটি উত্তোলনের সরঞ্জাম হিসেবে ১টি পল্টুন, ১টি বাল্কহেড এবং ২টি এক্সকেভেটর জব্দ করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের সময় আটককৃত বাল্কহেড চালক কোনো ধরনের বৈধ অনুমতি বা কাগজপত্র ছাড়াই অবৈধভাবে মাটি কাটার কথা স্বীকার করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক বলেন, নদীর তীর রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মেঘনা নদীর তীর ধ্বংস করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী বাল্কহেড চালককে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে জব্দকৃত আলামতসমূহ স্থানীয় নৌপুলিশের জিম্মায় প্রদান করা হয়েছে। এ ঘটনায় পরিবেশ রক্ষায় প্রশাসনের আইনগত প্রক্রিয়া আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%