ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে আনিছুর রহমান


বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমান। সরকার তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে তার নিয়োগ দিয়েছে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমানকে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

এদিকে, ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে পৃথক প্রজ্ঞাপনে।

বিগত আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরীকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। সদ্য নিয়োগ পাওয়া আনিছুর রহমান জাকির হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


রূপগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটিকে সামনে রেখে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রূপগঞ্জ শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। টেকসই পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং আধুনিক সুযোগ-সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব কর্মসূচির সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে গ্রাম হবে আরও সমৃদ্ধ, আধুনিক ও আত্মনির্ভরশীল।

অনুষ্ঠানের শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের এই সৌজন্য সাক্ষাৎটি আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আইনজীবীদের জন্য সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য একটি আধুনিক নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন।

তারা উল্লেখ করেন, বিদ্যমান অবকাঠামো ক্রমবর্ধমান আইনজীবীর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। এজন্য নতুন ভবন নির্মাণ অপরিসীম গুরুত্বপূর্ণ।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ সময় আইনজীবীদের দাবির যৌক্তিকতার প্রতি একমত পোষণ করেন।

তিনি বলেন, বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলোর একটি।

এ লক্ষ্যে, সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস তিনি দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল) ও মাকসুদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, আইনজীবীদের পেশাগত পরিবেশের উন্নয়ন এবং বিচারপ্রার্থীদের উন্নত সেবা নিশ্চিত করতে সরকার ও আইনজীবী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ডিবি পুলিশের হাত থেকে বোমা হামলায় ছিনিয়ে নেওয়া হলো মাদক মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:০০ পি.এম


মাদারীপুরে ডিবি পুলিশের হাত থেকে বোমা হামলায় ছিনিয়ে নেওয়া হলো মাদক মামলার আসামি

মাদারীপুরে একাধিক মামলার আসামি ও দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পারভেজ ব্যাপারীকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করার পর বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ব্যাপারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটকের পরবর্তী সময়ে পারভেজের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ঘটনাস্থলে এসে একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে সেই সুযোগে তারা পারভেজকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, পারভেজকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে একটি পুকুরপাড়ে নেওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা তার সহযোগীরা হঠাৎ একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে পারভেজকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং পলাতক পারভেজ ব্যাপারীকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের কটাক্ষের জবাবে ইতালি: ‘মানুষ আসে-যায়, সম্পর্ক টিকে থাকে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


ট্রাম্পের কটাক্ষের জবাবে ইতালি: ‘মানুষ আসে-যায়, সম্পর্ক টিকে থাকে’

চলতি সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের সমালোচনা করেছে ইতালি।

রোম থেকে এএফপি জানায়, রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি সম্পাদিত ছবি প্রকাশ করেন। এই ছবিতে মেলোনিকে এমনভাবে দেখা যায়, যেন তিনি মুগ্ধ দৃষ্টিতে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন। পোস্টটির সঙ্গে ট্রাম্প মন্তব্য করেন, ‘নিয়ন্ত্রণমূলক আদেশ প্রয়োজন’।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো স্কাই টিজি২৪ সংবাদ চ্যানেলকে বলেন, ‘মানুষ আসে-যায়, কিন্তু রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক টিকে থাকতে হয়।’

পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও বলেন, ‘আমি নিশ্চিত, আটলান্টিকের দুই তীরের সম্পর্ক কোনো ব্যক্তির মন্তব্যের চেয়ে অনেক বড়।’

তবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ব্যক্তিগতভাবে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানাননি।

গত মাসে জি-৭ শীর্ষ সম্মেলনের পরও ট্রাম্প মেলোনিকে লক্ষ্য করে সমালোচনা করেছিলেন। সে সময় ট্রাম্প দাবি করেন, মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য 'অনুরোধ' করেছিলেন এবং তিনি কেবল 'করুণা করে' তাতে রাজি হয়েছিলেন।

ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে ইতালি সমর্থন না দেওয়ার পর অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করছিলেন মেলোনি।

সেই সময় মেলোনি বলেছিলেন, ‘এ ধরনের ধারাবাহিক ও বিনা উসকানিতে করা আক্রমণের কোনো অর্থ নেই।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আপনার বন্ধু হওয়া আমার জনপ্রিয়তা বাড়াতে মোটেও সহায়ক হয়নি।’

ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি পরামর্শ দেব, আপনি আপনার নিজের জনপ্রিয়তার দিকেই মনোযোগ দিন।’

মেলোনি, যিনি ইউরোপ ও ট্রাম্প প্রশাসনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের কাছ থেকে ক্রমেই দূরত্ব বজায় রাখছেন।

এদিকে, চলতি সপ্তাহে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ৩২ সদস্যবিশিষ্ট ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের আগে ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলোর সমালোচনায়ও সরব রয়েছেন ট্রাম্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%