১২:৪১ এম
ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : আজ রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে এসআরবি-৩ এর একটি দল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে।
এই অভিযানে পিচ্চি আলামিনের কাছ থেকে ১টি বিদেশি রিভলভার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পিচ্চি আলামিন রাজধানীর রামপুরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গত ২৭ সেপ্টেম্বর রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় অবস্থিত ‘গ্রীনজোন অনলাইন’ নামক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সে হামলা চালায়। প্রতিষ্ঠানটির কাছে এককালীন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ব্যবসা পরিচালনার জন্য প্রতি মাসে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়।
আরও পড়ুন: কৃষিজমির কাজ ও গবাদিপশুর চারণভূমি রক্ষায় মানববন্ধন
এছাড়া, উল্লেখযোগ্য যে, পিচ্চি আলামিন চাঞ্চল্যকর কাইল্ল্যা পলাশ হত্যা মামলার অভিযুক্ত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৭টি মামলা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন