ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথমবারের মতো সক্রিয় মক্কা চুক্তি, সৌদিতে সেনা পাঠাচ্ছে তুরস্ক-পাকিস্তান


প্রথমবারের মতো সক্রিয় মক্কা চুক্তি, সৌদিতে সেনা পাঠাচ্ছে তুরস্ক-পাকিস্তান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমাগত হামলার প্রেক্ষাপটে তুরস্ক ও পাকিস্তান সৌদি আরবে দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়ে যৌথভাবে ঘোষণা করেছে। সোমবার রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর, দেশ তিনটি নতুন প্রতিষ্ঠিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটের আওতায় এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের আগস্ট মাসে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। এই চুক্তির মূল শর্ত হলো, জোটভুক্ত যেকোনো একটি দেশ যদি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়, তবে অন্য দেশগুলো যৌথভাবে তার সুরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে।

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এই চুক্তির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এই জোটে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী সেনাবাহিনী তুরস্ক, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী দেশ সৌদি আরব একত্রিত হয়েছে।

আরও পড়ুন: সৌদি উপকূলে ট্যাংকারে রকেটচালিত গ্রেনেড হামলা, নাবিকরা নিরাপদ

সোমবার রিয়াদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে জোটের প্রতিনিধিরা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা করেন। সেখানে সম্প্রতি সৌদি ভূখণ্ড, বিশেষ করে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে চালানো হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তবে যৌথ বিবৃতিতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নাম উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে তিন দেশ স্পষ্টভাবে জানায়, ‘সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর যেকোনো ধরনের হামলা বা হুমকি অনতিবিলম্বে ও কঠোরভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে।’

এর পরপরই সম্মিলিতভাবে প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়ে তারা জানায়, ‘যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতির ব্যবহারিক প্রয়োগ নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সামরিক বাহিনী ও সক্ষমতা প্রস্তুত রাখা হবে এবং সৌদি ভূখণ্ডে তাদের দ্রুত মোতায়েন (র‌্যাপিড ডেপ্লয়মেন্ট) সুনিশ্চিত করা হবে।’

তবে সৌদি আরবে পৌঁছানোর পর এসব সেনা নির্দিষ্ট কী ভূমিকা পালন করবে বা কী ধরনের সামরিক দায়িত্ব সামলাবে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: গ্রেটার নয়ডায় নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

চলতি বছরের জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে রূপ নেওয়ার পর থেকে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর, তেল অবকাঠামো এবং বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে।

গত সেপ্টেম্বর মাসেও হুতিরা একটি নতুন সামরিক অভিযান চালিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে।

এর জবাবে সোমবার রিয়াদ সমর্থিত ইয়েমেনি বাহিনী হুতিদের দখলে থাকা অঞ্চলগুলো পুনর্দখলে নিতে পাল্টা বড় ধরনের অভিযান শুরু করেছে, যার মধ্যে কিছু অঞ্চল দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হুতিদের নিয়ন্ত্রণে ছিল।

আরও পড়ুন: রাশিয়া ইউরোপে জ্বালানি সরবরাহ বাড়াতে প্রস্তুত: উপপ্রধানমন্ত্রী নোভাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩০ এম


শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে এসে পৌঁছানোর পর ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। এরপর অনুষ্ঠানের সূচনা জাতীয় সংগীতের মাধ্যমে হয়, এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

আজকের অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, পাশাপাশি শিশুদের স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচি রয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রী শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন এবং ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য হলো ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ ১৪ মিনিটে ৪ গোল করে ফ্রান্সের রোমাঞ্চকর জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫০ এম


শেষ ১৪ মিনিটে ৪ গোল করে ফ্রান্সের রোমাঞ্চকর জয়

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ফ্রান্সের জন্য ম্যাচে ফিরতে চেষ্টা করা সহজ হচ্ছিল না। সময় দ্রুত ফুরিয়ে আসছিল এবং ম্যাচ হারার শঙ্কা যখন জেঁকে বসেছিল, ঠিক তখনই দেজিরে দুয়ের অবিশ্বাস্য গোলটি আসে।

৭৭ মিনিটে, বেলজিয়ামের কয়েকজন ডিফেন্ডারকে অতিক্রম করে বক্সের কাছ থেকে বাঁ পায়ের শটে ফ্রান্সকে সমতায় ফেরান দুয়ে। এরপর বেলজিয়ামের রক্ষণভাগ আর ফ্রান্সকে থামাতে পারেনি। শেষ ১৪ মিনিটে ৪ গোল দিয়ে নাটকীয় জয় পায় ফ্রান্স। দুয়ের সমতা ফেরানোর পর ৮১ মিনিটে রায়ান চেরকির গোলে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর বদলি হিসেবে নামা মাইকেল ওলিসে আরও দুটি গোল করেন।

ওলিসে টানা তিন ম্যাচে গোল করার ধারাবাহিকতা বজায় রেখে গতকাল ৮৮ মিনিটে নিজের প্রথম গোলটি করেন। বক্সের জটলার মধ্যে বল পেয়ে দুয়ের পাস থেকে আলতো টোকায় বলটি জালে জড়ান তিনি। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে বেলজিয়ামের জালে শেষ পেরেক মারেন তিনি।

দুয়ে ও ওলিসের এই দারুণ জুটি আবারও নজর কাড়ে। বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে সতীর্থের উদ্দেশে বক্সের বল বাড়ান দুয়ে, যা গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে জালে প্রবেশ করে। ফলে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা ৪-১ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে ঘরের মাঠ স্টেডে দে ফ্রান্সে ম্যাচের ৩৫ মিনিটে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। বেলজিয়ামের হয়ে গোলটি করেছিলেন দদি লুকেবাকিও। ফ্রান্স গোল শোধ দেওয়ার জন্য অনেক সুযোগ পেয়েছিল, তবে কখনো বাইরে শট মেরে, কখনো আবার দেম্বেলে-চেরকিদের সামনে বাধা হয়ে দাঁড়ান বেলজিয়ামের গোলরক্ষক।

এই জয়ের ফলে ফিফা উইন্ডোটি দারুণ কাটল ফ্রান্সের। এতে নেশনস লিগের ‘গ্রুপ-১’ এর শীর্ষস্থানটিও মজবুত হয়েছে জিদানের দলের। ৩ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ১০। বিপরীতে ৭ পয়েন্ট নিয়ে ইতালি দ্বিতীয় স্থানে রয়েছে। আর তিনে থাকা বেলজিয়ামের ৬ পয়েন্টের বিপরীতে তুরস্ক কোনো পয়েন্ট না পাওয়ায় সবার শেষে অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় অটো গ্যারেজে আগুন, ১১ অটোরিকশা পুড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫১ এম


ভালুকায় অটো গ্যারেজে আগুন, ১১ অটোরিকশা পুড়েছে

ময়মনসিংহের ভালুকায় একটি অটোরিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং পাশের মুদির দোকানের মালামাল পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত কার্যক্রমের মাধ্যমে আশপাশের প্রায় ১২ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকায় ইদ্রিস অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডটি ঘটে।

স্থানীয়দের মতে, রাতে গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন গ্যারেজের ভেতরে থাকা অটোরিকশাগুলোতে ছড়িয়ে পড়ে এবং পরে পাশের মুদির দোকানেও আগুন ছড়িয়ে যায়।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১৪ জন ফায়ার সার্ভিস কর্মী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের ফলে গ্যারেজে চার্জে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল সম্পূর্ণরূপে পুড়ে যায়। একই সাথে পাশের মুদির দোকানের বিভিন্ন মালামাল এবং একটি ফ্রিজও পুড়ে নষ্ট হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, "প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ১২ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।"

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের শিকার গ্যারেজটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। তবে দ্রুত সময়ের মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে যানজট নিরসনে একযোগে মাঠে নেমেছে প্রশাসন, সিটি কর্পোরেশন ও ব্যবসায়িক সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫২ এম


নারায়ণগঞ্জে যানজট নিরসনে একযোগে মাঠে নেমেছে প্রশাসন, সিটি কর্পোরেশন ও ব্যবসায়িক সংগঠন

নারায়ণগঞ্জের যানজট পরিস্থিতি নিয়ে ৪ অক্টোবর দৈনিক ইনকিলাবে প্রকাশিত তথ্যবহুল সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের প্রশাসন, সিটি কর্পোরেশন এবং ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয় হয়ে উঠেছেন। যানজট নিরসনে সোমবার বিকেলে তারা একযোগে মাঠে নেমেছেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মডেল গ্রুপ ও ‘উই আর ভলান্টিয়ার’ ২২ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে ট্রাফিক পুলিশের সহায়তা করার জন্য। এই স্বেচ্ছাসেবকরা এক মাস ধরে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করবেন।

সোমবার বিকেলে চাষাঢ়া মোড়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের মধ্যে জ্যাকেট ও বডি ক্যামেরা বিতরণ করা হয়।

আবুল কালাম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "দীর্ঘদিনের জঞ্জাল ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা নারায়ণগঞ্জ শহরকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে কিছুটা সময় ও ধৈর্য প্রয়োজন।" তিনি আরও বলেন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, নগরে যান চলাচল স্বাভাবিক রাখতে হকার ও অটোরিকশাসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, সিটি করপোরেশন ইতোমধ্যে যানজট নিয়ন্ত্রণে কর্মী নিয়োগ করেছে এবং প্রয়োজন হলে আরও কর্মী নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, "অটোরিকশা ও রিকশার ক্ষেত্রে নির্ধারিত ব্যবস্থা ও পরিচয়পত্রের আওতায় থাকা যানবাহন চলাচল করবে।" নগরকে অপরাধমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে পুলিশ, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল জানান, "আমরা ছোট টিম হিসেবে ২২ জন স্বেচ্ছাসেবক দিয়েছি। তাঁরা মাসব্যাপী কাজ করবেন। তাঁদের বেতন বাবদ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হবে। ব্যবসায়ী ও সংগঠনগুলো মিলে এই ব্যয় বহন করছি।" তিনি বলেন, চেম্বার অব কমার্স, বিকেএমইএ ও মডেল গ্রুপ এ কার্যক্রমে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, "ট্রাফিক পুলিশের আহ্বানে এবং নারায়ণগঞ্জবাসীর সুবিধার কথা বিবেচনা করে আমরা সবসময় এগিয়ে আসি। নারায়ণগঞ্জবাসীর স্বার্থে ব্যবসায়ীরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।"

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সভায় বলেন, "চাষাঢ়া মোড় নারায়ণগঞ্জ নগরের ‘হার্ট’।" তিনি উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ মোড় যানজটমুক্ত রাখতে পারলে নগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয় হবে।

তিনি জানান, চাষাঢ়া মোড়কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অটোরিকশার স্ট্যান্ড ও হকার বসার কারণে যানজট তৈরি হয়। সবার সহযোগিতায় প্রথমে চাষাঢ়া থেকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে এবং পর্যায়ক্রমে যানজটপ্রবণ অন্যান্য এলাকাতেও পরিকল্পনা নেওয়া হবে।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহান এবং ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%