ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

গোপন নথি অপব্যবহারের দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা


গোপন নথি অপব্যবহারের দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা

গোপনীয় ও স্পর্শকাতর সরকারি তথ্য অপব্যবহারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। আদালতের কাছে তিনি অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রাখার দায় মেনে নিয়েছেন। এই অপরাধের কারণে তার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ ছাড়া জরিমানা হিসেবে তিনি ২২.৫ লক্ষ মার্কিন ডলার দিতে রাজি হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত জন বোল্টন গোপন তথ্য ফাঁসের ১৮টি অভিযোগে অভিযুক্ত ছিলেন। শুরুতে নিজেকে নির্দোষ দাবি করলেও শুক্রবার (২৬ জুন) আদালতে তিনি একটি অভিযোগের সত্যতা স্বীকার করেন।

তার ডায়েরিতে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু সর্বোচ্চ গোপনীয় স্তরের নথি পাওয়া যায়। এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন সময়ের কিছু সংবেদনশীল তথ্য তিনি নিজের পরিবারের সদস্যদের কাছে পাঠিয়েছিলেন বলেও আদালতে প্রমাণিত হয়েছে। আদালতে বিচারকের সামনে বোল্টন বলেন, ‘আমি ভুল করেছি, মাননীয়। আমি এর জন্য দুঃখিত।’

আরও পড়ুন: শাহবাগে এনসিপির চার দফা দাবিতে গণবিক্ষোভ আজ

শুনানি শেষে মার্কিন অ্যাটর্নি কেলি হেইস সাংবাদিকদের বলেন, ‘বোল্টন জানতেন কিভাবে গোপনীয় তথ্য সামলাতে হয় এবং এর অপব্যবহার প্রজাতির জাতীয় নিরাপত্তার জন্য কী ধরনের ক্ষতি সৃষ্টি করতে পারে। আইন লঙ্ঘন করে তিনি দেশের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছিলেন।’ অন্যদিকে, বোল্টনের আইনজীবী অ্যাবে লোয়েল এক বিবৃতিতে বলেন, তার মক্কেল নিজের ভুলের দায়িত্ব নিয়ে প্রকৃত নেতার মতো কাজ করেছেন। এর ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় সরকারের অনেক সম্পদ বেঁচে গেছে। তবে এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প নিজেও ফ্লোরিডার ম্যানশনে গোপন নথি নিয়ে আইন লঙ্ঘন করেছিলেন, কিন্তু নিজের আচরণের জন্য কখনো জবাবদিহি করেননি।

সাবেক উপদেষ্টার এই দোষ স্বীকারের পর প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে লিখেছেন, ‘আশা করি, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

২০১৯ সালে ট্রাম্পের প্রথম প্রশাসন থেকে বরখাস্ত হন জন বোল্টন। ২০২০ সালে তার প্রকাশিত স্মৃতিকথা ‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড’-এ তিনি ট্রাম্পের ভূ-রাজনীতি সংক্রান্ত অজ্ঞতার তীব্র সমালোচনা করেন। তৎকালীন হোয়াইট হাউস বইটির প্রকাশনা বন্ধ করতে মামলা করলেও আদালত তা খারিজ করে দেয়। এর পরপরই মার্কিন বিচার বিভাগ বোল্টনের বিরুদ্ধে গোপন তথ্য অপব্যবহারের তদন্ত শুরু করে।

আইনি চুক্তি অনুযায়ী, কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি বোল্টনকে ১০০ ঘণ্টা সমাজসেবামূলক কাজ করতে হবে এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের কাছে জবাবদিহি করতে হবে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, আগামী ২৮ অক্টোবর আদালত এই মামলায় বোল্টনের চূড়ান্ত সাজা ঘোষণা করবে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার সঙ্গে কিমের বিরোধ হঠাৎ কেন তুঙ্গে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুর্মিটোলা হাসপাতালে: আনসার সদস্যদের হাতে রোগীরা জিম্মি, দুর্ব্যবহার যেন নিত্যদিনের চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪৯ এম


কুর্মিটোলা হাসপাতালে: আনসার সদস্যদের হাতে রোগীরা জিম্মি, দুর্ব্যবহার যেন নিত্যদিনের চিত্র

 

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের দুর্ব্যবহার এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালটিতে প্রতিনিয়ত সেবা নিতে আসা সাধারণ মানুষ আনসার সদস্যদের হাতে নানাভাবে হেনস্তা ও অকথ্য ভাষার গালমন্দের শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালের ২১৭ নম্বর রুমে বসা আনসার সদস্যরা সাধারণ রোগীদের সাথে সবচেয়ে বেশি খারাপ আচরণ করে থাকেন। তাদের আচরণ দেখে বোঝার উপায় নেই যে তারা নিরাপত্তার দায়িত্বে আছেন; বরং তাদের হাবভাব দেখে মনে হয় তারাই এই হাসপাতালের সর্বেসর্বা বা পরিচালক।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক সাধারণ রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, রোগাক্রান্ত শরীর নিয়ে এমনিতেই মানুষ হাসপাতালে এসে চরম দুর্ভোগে পড়ে। তার ওপর আনসার সদস্যদের এই অমানবিক ও রুক্ষ আচরণ বিষাদকে আরও বাড়িয়ে দেয়। সামান্য বিষয়েই তারা সাধারণ মানুষের ওপর চড়াও হয় এবং অত্যন্ত অকথ্য ভাষায় কথা বলে।

এক ভুক্তভোগী বলেন,
আমরা এখানে ফ্রিতে চিকিৎসা নিতে আসি না, আমাদের ট্যাক্সের টাকায় হাসপাতাল চলে। কিন্তু ২১৭ নম্বর রুমের আনসার সদস্যরা যেভাবে সাধারণ মানুষের সাথে কথা বলে, তা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না। তাদের আচরণে মনে হয় তারা কোনো হাসপাতালের স্টাফ না, বরং তারা কোনো অপরাধীদের নিয়ন্ত্রণ করছেন।"

 

অভিযোগ রয়েছে, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার বদলে সাধারণ মানুষকে হয়রানি করা এবং প্রভাব খাটানোই যেন এই আনসার সদস্যদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। কোনো নিয়মের ব্যত্যয় ঘটলে বা রোগীরা কোনো বিষয়ে জানতে চাইলে তারা সহযোগিতার হাত না বাড়িয়ে উল্টো ধমক ও অপমানজনক মন্তব্য করেন। তাদের এই ‘পরিচালক’ সুলভ দম্ভোক্তির কারণে প্রতিনিয়তই সাধারণ রোগীদের সাথে তাদের বাকবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনা ঘটছে।


চিকিৎসা নিতে এসে এভাবে প্রতিনিয়ত হেনস্তার শিকার হওয়া সাধারণ মানুষ এখন চরম ক্ষুব্ধ। এই ভোগান্তি ও মানসিক নির্যাতন থেকে মুক্তি পেতে তারা হাসপাতাল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি— দ্রুত এই ২১৭ নম্বর রুমের আনসার সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক এবং হাসপাতালে সেবার পরিবেশ ফিরিয়ে আনতে আনসার বাহিনীর আচরণের আমূল পরিবর্তন নিশ্চিত করা হোক। জনস্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ অতিসত্বর এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে— এমনটাই প্রত্যাশা সাধারণ চিকিৎসা প্রত্যাশীদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে অভিযান, আগ্নেয়াস্ত্র ও ১১টি ডেটোনেটর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৫৯ এম


সীমান্তে অভিযান, আগ্নেয়াস্ত্র ও ১১টি ডেটোনেটর উদ্ধার

সিলেটের জকিগঞ্জে একটি ওয়ান শুটারগান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এ অভিযান পরিচালনা করে।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

তবে বিজিবির ধারণা, উদ্ধার হওয়া এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।

বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার, অস্ত্র ও মাদকের অনুপ্রবেশ এবং অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৫৯ এম


বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির বিশ্ব রেকর্ড

বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে অসাধারণ একটি কীর্তি গড়ছেন লিওনেল মেসি।

জর্ডানের বিপক্ষে খেলতে গিয়ে স্ক্যালোনি একাদশ সাজানোর সময় মেসিকে বাদ দিয়েছিলেন। মেসিকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ম্যাচের ৫৫ মিনিটে জর্ডানের মুসা আল-তামারি যখন গোল করেন, তখন স্ক্যালোনি লাওতারো মার্তিনেজকে তুলে মেসিকে মাঠে নামান।

এরপর, ৮০ মিনিটে একটি ফ্রি-কিক থেকেゴル করেন মেসি। এই গোলটি অর্জনের মাধ্যমে তিনি বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে অসাধারণ একটি কীর্তি গড়লেন।

এর আগে তিনি টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। কিন্তু আজকে জর্ডানের বিপক্ষে খেলে তিনি বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করতে সক্ষম হলেন।

চলতি আসরে এটি মেসির ষষ্ঠ গোল, যা তার বিশ্বকাপে মোট ১৯তম গোল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাত দিতেই উঠে যাচ্ছে কার্পেটিং, ফেসবুক লাইভের পর কুমিল্লায় সড়ক নির্মাণ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১০:০০ এম


হাত দিতেই উঠে যাচ্ছে কার্পেটিং, ফেসবুক লাইভের পর কুমিল্লায় সড়ক নির্মাণ বন্ধ

কুমিল্লার লালমাই উপজেলায় জয়নগর থেকে নাগরিপাড়া পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে হাত দিতেই পিচ ঢালাই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক লাইভ ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্যাপক অনিয়মের এমন অভিযোগ ওঠার পর ঘটনাস্থলে গমন করে আপাতত সড়কের সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

জানা গেছে, গাজী মিনার আলম নামে একটি ফেসবুক আইডি থেকে ৫ মিনিট ৬ সেকেন্ডের একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। ওই ভিডিওতে সদ্য সমাপ্ত সড়কের বিভিন্ন স্থানে হাত ও কাঠি দিয়ে সামান্য টান দিতেই কার্পেটিং উঠে যাওয়ার বাস্তব চিত্র তুলে ধরা হয়। মুহূর্তের মধ্যে ভিডিওটি বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, জয়নগর থেকে প্রায় ১ হাজার ৮০০ মিটার দৈর্ঘ্যের এই সড়কটির নির্মাণকাজে শুরু থেকেই ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। প্রকল্প অনুযায়ী ২৫ মিলিমিটার (১ ইঞ্চি) পুরুত্বে কার্পেটিং করার কথা থাকলেও বাস্তবে তা করা হয়নি। এছাড়া কার্পেটিংয়ের আগে ধুলোবালি পরিষ্কার করে সড়কে পর্যাপ্ত পরিমাণ প্রাইম কোট বা বিটুমিন (পিচ) স্প্রে করার নিয়ম থাকলেও সেটি যথাযথভাবে করা হয়নি। ফলে রোলার দেওয়ার পরও মাটির সঙ্গে পিচ ঢালাইয়ের কোনো বন্ডিং বা জোড়া লাগেনি এবং কাজ শেষ হতে না হতেই সড়কের বিভিন্ন অংশ উঠে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা এরশাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, 'জনগণের চোখের সামনে এভাবে শুভঙ্করের ফাঁকি দিয়ে কাজ করলে তিন মাসও এই রাস্তা টিকবে না। আমি নিজেই কয়েকটি স্থানে হাত দিয়ে ও খুঁড়ে দেখেছি, কোথাও সরকারি প্রাক্কলন অনুযায়ী ২৫ মিলিমিটার কার্পেটিং নেই। এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ইউএনও স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এখন ঠিকাদারের বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় আছি।'

ভিডিওটি লাইভ করা স্থানীয় বাসিন্দা গাজী মিনার আলম বলেন, জনগণের করের টাকায় সরকারের উন্নয়নকাজ হচ্ছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন লাগামহীন অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত এই সড়ক তুলে নতুন করে মানসম্মত কাজ না করলে এলাকাবাসী মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালন করবে।

স্থানীয়দের অভিযোগ, কাজটি বাস্তবায়নকারী ‘গাজী এন্টারপ্রাইজ’ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে লালমাই উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ করে আসছে। অতীতেও এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা বারবার একই ধরনের পার পেয়ে যাচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাজী এন্টারপ্রাইজের মালিক গাজী মনির দায়সারাভাবে বলেন, 'সরকার যেভাবে গাইডলাইন দিয়েছে ও কাজ করতে বলেছে, আমি সেভাবেই কাজ করছি। কাজের কারিগরি বিষয়ে বিস্তারিত জানতে এলজিইডি অফিসে যোগাযোগ করুন।' এরপর তিনি সাংবাদিকের ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

লালমাই উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যামে ভিডিওটি দেখার পর শনিবার (২৭ জুন) সকালে জেলা এলজিইডি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল সশরীরে পরিদর্শন করেছেন। আমিও তাঁদের সঙ্গে ছিলাম। সরেজমিনে ত্রুটি পাওয়ায় আপাতত সড়কের কাজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ঠিকাদারকে পুনরায় মানসম্মত করার জন্য কিছু কঠোর শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো শতভাগ পূরণ করতে পারলে তবেই কাজ চালাতে পারবে, অন্যথায় কাজ চিরতরে বন্ধ থাকবে।'

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস বলেন, 'স্থানীয়দের অভিযোগ ও ভিডিওর সূত্র ধরে ঘটনাস্থলে গিয়ে কাজ পরিদর্শন করেছি। এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের কারিগরি ত্রুটিগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি কাজে কোনো ধরনের আপস করা হবে না এবং ভবিষ্যতে যেন সড়কের কাজ শতভাগ মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%