ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কালীগঞ্জে এলজিইডি'র সড়ক নির্মাণে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছে


কালীগঞ্জে এলজিইডি

ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের(এলজিইডি) আওতাধীন সড়ক নির্মাণের কাজের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের মাটি, বালি, ইট এবং খোয়া। সংশ্লিষ্ট বিভাগের নিয়ম অনুসারে সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না। রাতের অন্ধকারে বালির পরিবর্তে মাটি, পুরোনো নিম্নমানের ইটের খোয়া ও তার অবশিষ্ট অংশের ধুলোবালি দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের কাজের তদারকিতে উপজেলা এলজিইডির কর্মকর্তাদের গাফিলতির কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যাপক অনিয়মের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

কালীগঞ্জ এলজিইডি কর্তৃপক্ষ জানায়, ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪৪০ মিটার পিচ সড়কের কাজ চলমান রয়েছে। এই সড়কটি কালীগঞ্জ উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়নের রোকনপুর গ্রাম থেকে বাবরা দাসপাড়া পর্যন্ত বিস্তৃত। ঠিকাদারী প্রতিষ্ঠান এ,টি,এস, ট্রেডার্স ব্যাপারিপাড়া ঝিনাইদহ এই কাজটি করছে। রোকনপুর গ্রামের শরিফুল ইসলাম বলেন, "যেভাবে নিম্নমানের মাটি, বালি ও ইটের খোয়া ব্যবহার করে কাজ করা হচ্ছে এবং এর উপর যদি পিচ দেওয়া হয়, তাহলে সড়কটি অল্পদিনেই নষ্ট হয়ে ভেঙে খানাখন্দে পরিণত হবে।"

নির্মাণ কাজে অতি নিম্নমানের বালি, মাটি ও ইটের খোয়া ব্যবহারের কারণে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, "একেবারেই নিম্নমানের বালি, ইট ও খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। সড়কের কাজ যে ভাবে করা হচ্ছে, সবই সিডিউল অনুযায়ী হচ্ছে না।" সড়কটিতে সিডিউলে উল্লেখিত বক্সের মাপ সঠিকভাবে করা হয়নি এবং সঠিক বালি ব্যবহার না করে অত্যন্ত নিম্নমানের কাদামাটিযুক্ত বালি ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফয়সাল আহমেদ বলেন, "বর্তমানে বালির খুব সংকট থাকায় বাওড় থেকে উত্তোলন করা বালি রাস্তায় দেওয়া হয়েছে। সড়কে যে মালামাল দেওয়া হচ্ছে, সব মালামাল এসও সাহেবের কথামতো ব্যবহার করেছি।"

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য তহুরুল ইসলামের প্রাণ গেল

সড়কটির কাজের তদারকি করছেন কালীগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুজাইফা হক। তিনি জানান, "রাস্তাটি নির্মাণের জন্য ঠিকাদার কাজের সাইটে যে নিম্নমানের নির্মাণ সামগ্রী রেখেছেন এবং রাস্তায় যা ফেলেছেন, তা অতিসত্বর অপসারণ করার জন্য তাকে নোটিশ দেওয়া হয়েছে।"

উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহরিয়ার আকাশ বলেন, "আমি রাস্তাটি দেখতে যাব। নিয়ম বহির্ভূতভাবে কাজ করলে অবশ্যই ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, "আমি কাজের একটি ভিডিও ফুটেজ আপনাদের মাধ্যমে দেখে কাজটি আপাতত বন্ধ রাখার জন্য বলেছি। তদন্ত করে কাজ নিয়ম অনুযায়ী ভালোভাবে না করলে ব্যবস্থা নেব।"

আরও পড়ুন: গাজীপুরে মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে জীবিত প্রমাণ হলেন নারী শ্রমিক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরে প্রতিবন্ধী শিশুদের উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য নিয়ে সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


দৌলতপুরে প্রতিবন্ধী শিশুদের উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য নিয়ে সেমিনার

কুষ্টিয়ার দৌলতপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোত আব্দুল হাই সিদ্দিকী। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার তৌহিদুল হাসান তুহিন, মোঃ মোস্তাক আহমেদ, ওসি তদন্ত মোঃ লিটন আহমেদ, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), অধ্যাপক নজরুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস, প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালে মজনুল কোবির পান্না, মোঃ মিন্টু, এবং মোঃ জামিরুল ইসলাম।

এই সেমিনারে ২৮০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিতলমারীতে গোবরের মুঠে দিয়ে কাঠের জ্বালানী সাশ্রয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


চিতলমারীতে গোবরের মুঠে দিয়ে কাঠের জ্বালানী সাশ্রয়

লম্বা পাট কাঠির সাথে মুষ্ঠি-মুষ্ঠি করে লাগিয়ে যে উপকরন তৈরি করা হয়, সেটিকে মুঠে বলা হয়। অন্যদিকে, এক হাতের তালু ভর্তি গোবর গাছ কিংবা বেড়ার গায়ে সেটে শুখিয়ে যে জ্বালানী তৈরি করা হয়, তাকে ঘুটে বলা হয়। এই মুঠে এবং ঘুঠে তৈরির মাধ্যমে জ্বালানী সাশ্রয়ের একটি বিকল্প পথ বেছে নিয়েছে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের আমবাড়ী গ্রাম, চরবানিয়ারি ইউনিয়নের খড়মখালী গ্রাম ও গরীবপুর গ্রামসহ বিভিন্ন গ্রামের গৃহবধুরা।

গ্রামগুলো ঘুরে দেখা গেছে, কাঠের জ্বালানী সাশ্রয়ের বিকল্প হিসেবে গ্রামের গৃহবধুরা তাদের হাতালের গবাদি পশুর গোবর দিয়ে মুঠে নামের উপকরন তৈরি করে তা জ্বালানী হিসেবে ব্যবহার করছেন। অনেক পরিবার এই মুঠে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

খড়মখালী গ্রামের বাসন্তী হীরা জানিয়েছেন, তার হাতালে ৫টি গবাদী পশু রয়েছে। তিনি প্রতিদিন দেড় থেকে দুইশত মুঠে তৈরি করেন। শুখানোর পর তিনি ১০০ মুঠে দেড় থেকে দুইশত টাকায় বিক্রি করেন। একই সাথে নিজের পরিবারের জ্বালানী চাহিদাও মেটান।

এদিকে, একই গ্রামের হাসি রানী হীরা বলেন, মুঠে তৈরি করতে গবাদী পশুর গোবর, পাটকাঠী, তুষ, ধানের চিটা অথবা কুড়া লাগে। গোবর নরম করে লাঠি বা পাটকাঠীর সাথে এঁটে শুখানো হয়। শুখিয়ে তা জ্বালানী হিসেবে ব্যবহার করা হয়। ফলে কাঠের জ্বালানীর প্রয়োজন হয়না, জ্বালানীর সাশ্রয় হয়।

আমবাড়ী গ্রামের গনপতি রানা জানিয়েছেন, তার হাতালে দুইটি গাভী এবং দুইটি এঁড়ে গরু রয়েছে। তার পরিবারের মহিলারা এর গোবর একত্রিত করে মুঠে তৈরি করেন এবং তা দিয়ে সারা বছর জ্বালানী চাহিদা মেটান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাকসিন জব্দ করেছে, যা সীমান্ত এলাকা থেকে অটোরিকশায় করে আনা হয়েছিল। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভ্যাকসিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন ফুলবাড়ী উপজেলার সায়েদ আলী এবং অন্যজন মাসুদ রানা। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিকালে ভোটহাট সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ১১ কার্টনে বোতলজাত অবস্থায় ১৫৬ লিটার ভ্যাকসিন পাওয়া যায়। এই ভ্যাকসিনগুলো ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এগুলো লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাকসিন অবৈধ পথে বাংলাদেশে আনা হয়েছে। এ ঘটনায় চোরাকারবারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরের চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার আসামি শামীম আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


দৌলতপুরের চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার আসামি শামীম আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার পলাতক আসামি শুটার শামীমকে (২০) আটক করেছে সিআইডি ও দৌলতপুর থানা পুলিশের যৌথ টিম। মঙ্গলবার সন্ধ্যায় ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শামীম ওই এলাকার মজিবর রহমানের ছেলে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু (৫৫) কে গুলি করে হত্যা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মামলার এজাহারে শামীমের নাম না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে টুকু বাহিনীর আধিপত্য বিস্তার, বাজার দখল, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়। এসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন চেয়ারম্যান সেন্টু। তিনি একাধিকবার অভিযোগ দাখিল করেছিলেন এবং স্থানীয়দের সতর্ক করেছিলেন। এ কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, সেন্টু চেয়ারম্যান হত্যা মামলা সিআইডি তদন্ত করছে। সিআইডি ও থানা পুলিশের যৌথ অভিযানে শামীম নামে একজন আসামিকে আটক করা হয়েছে। সে বর্তমানে সিআইডির হেফাজতে।

কুষ্টিয়া সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মহাব্বত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে শামীমকে আটক করা হয়েছে। এ মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে। বুধবার সকালে আদালতে তাকে সোপর্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%