ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সময় চাওয়ায় সংসদে স্পিকারের রসিকতা ‘বাকি চাহিয়া লজ্জা দেবেন না’


সময় চাওয়ায় সংসদে স্পিকারের রসিকতা ‘বাকি চাহিয়া লজ্জা দেবেন না’

সংসদে সময় চাওয়ার পর স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মুদি দোকানে একটি কথা লেখা থাকে—বাকি চাহিয়া লজ্জা দেবেন না।

আজ শনিবার (২৭ জুন) বাজেটের ওপর আলোচনার সময় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন আরও দুই মিনিট সময় চাওয়ার প্রেক্ষিতে স্পিকার এই মন্তব্য করেন।

বাজেটের আলোচনা শেষে, ফজলুল হক মিলন স্পিকারকে বলেন, মাননীয় স্পিকার, দয়া করে দুই মিনিট সময় দেন না। স্পিকার তখন জানান, সময় নেই।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

স্পিকার এর জবাবে বলেন, সম্ভব নয়। আমি তো বক্তব্যের শুরুতেই বলেছি, মুদি দোকানে যা লেখা থাকে, বাকি চাইয়া লজ্জা দেবেন না।

এখন সময় চাইয়া লজ্জা দেবেন না। এরপরে সংসদে সকল সদস্য এই বক্তব্যকে সমর্থন জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করলেন মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করলেন মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা

সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল চালুর দাবিতে। গত এক সপ্তাহ ধরে তারা অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখেছে।

শনিবার বেলা ১১টায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে তাদের আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীরা হুশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা জানান, সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ১০ তলা ভবন নির্মাণ সম্পন্ন হলেও, এক বছরেরও বেশি সময় ধরে এটি পড়ে রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা এবং অবহেলার কারণে চিকিৎসা কার্যক্রম এখনো শুরু হয়নি।

মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস এবং ওয়ার্ড ক্লাসের মাধ্যমে হাতে কলমে শিক্ষার সুযোগ নেই। ৩য় থেকে ৫ম বর্ষের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাসে রোগী দেখার সুযোগ পাচ্ছে না। একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল হাসপাতালের অভাবে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

শিক্ষার্থীরা আরও জানান, বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় ২১ জুন থেকে তারা ক্লাস, পরীক্ষা, এবং সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন করছেন।

এ সময় উপস্থিত ছিলেন পৃথ্বীরাজ চৌধুরী, হারুণ উর রশিদ, সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, শাহপরান, কায়েস আব্দুল্লাহ জামাল, রাফাত রেজা আকাশ, ফারজান আহমেদ মিম, তামিমা রহমান, শামসিয়া তাব্বাসুম মাইশা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশকে বাসযোগ্য করাই লক্ষ্য, সিঙ্গাপুর বানানো নয়: প্রতিমন্ত্রী শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


দেশকে বাসযোগ্য করাই লক্ষ্য, সিঙ্গাপুর বানানো নয়: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশকে আরো বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে বলেন, ‘আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, কিন্তু বসবাসযোগ্য করতে চাই।’

শনিবার (২৭ জুন) হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের কিছু প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, রাজধানীর লেক, ঝিল ও জলাধারগুলোকে আরো পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য পরিবেশে রূপ দিতে সরকার কাজ করছে। আগামী এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে এবং হাতিরঝিলের উন্নয়নেও চলছে ধারাবাহিক কার্যক্রম।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজধানীর লেকগুলো অব্যবস্থাপনার মধ্যে ছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেক সুন্দর একটি লেকে পরিবর্তন হবে। এ ছাড়া দীর্ঘ এক মাস ধরে হাতিরঝিল লেকে কাজ চলছে, সেটি আমরা পরিদর্শন ও তদারকি করছি।’

হাতিরঝিলের পরিবেশ আরো উন্নত করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। লেকের দুই পাশ মাটি ফেলে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। পাশাপাশি সন্ধ্যার পর যাতে কোনো হকার সেখানে অবস্থান করতে না পারেন, সে জন্য আনসার সদস্য মোতায়েনের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এডিসের যে লার্ভাগুলো পেয়েছি, তা অত্যন্ত ভয়াবহ। রেস্টুরেন্ট, বাসাবাড়ি, কোয়ার্টারে ৫০ শতাংশের বেশি লার্ভা পেয়েছি।

স্কুল-কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রতি শনিবার উপজেলা পর্যায়ে সব স্কুল-কলেজ পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে। জাতীয় পর্যায়েও এ বিষয়ে নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন গড়ার আহ্বান সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০১:১০ পি.এম


শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন গড়ার আহ্বান সেনাপ্রধানের

ঢাকা, ২৭ জুন, ২০২৬ : বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সবাইকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি অলিম্পিকের তিনটি মূল্যবোধ, এক্সিলেন্স, ফ্রেন্ডশিপ এবং রেসপেক্টকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

আজ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ঢাকায় একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

'আপনি এটা করতে পারেন, চলুন শুরু করি' প্রতিপাদ্যে আয়োজিত এই র‌্যালির মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ এবং সর্বস্তরের মানুষকে শরীরচর্চা ও খেলাধুলায় উদ্বুদ্ধ করা।

ঢাকার কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের অন্য সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র‌্যালি এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় র‌্যালিটি সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়।

র‌্যালি শেষে এক চিত্তাকর্ষক ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে সেনাপ্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।

র‌্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা, সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যমকর্মীসহ দেড় হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ. কোরিয়ার বিমান প্রতিরক্ষা অঞ্চলে ঢুকল চীন ও রাশিয়ার সামরিক বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


দ. কোরিয়ার বিমান প্রতিরক্ষা অঞ্চলে ঢুকল চীন ও রাশিয়ার সামরিক বিমান

ঢাকা, ২৭ জুন, ২০২৬ : দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে শনিবার চীন ও রাশিয়ার ১০টিরও বেশি সামরিক বিমান প্রবেশ করেছে। এর পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে যুদ্ধবিমান পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।

খবরটি বার্তা সংস্থা এএফপি’ থেকে এসেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে যে, চীনা ও রুশ বিমানগুলো পূর্ব সাগর এবং দক্ষিণ সাগরের উপর কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (কাডিজ)-এ প্রবেশ করে এবং পরে সেখান থেকে বেরিয়ে যায়।

সামরিক বাহিনী জানায়, তবে চীনা ও রুশ বিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।

আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল আইনের ক্ষেত্রে কোনো দেশের সার্বভৌম আকাশসীমা নয়। এটি মূলত একটি নজরদারি এলাকা হিসাবে কাজ করে, যেখানে নিরাপত্তার কারণে আগত বিমানগুলোকে শনাক্ত করা হয়।

সাধারণত সামরিক বিমানগুলোকে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে অবহিত করতে হয়। তবে এই ধরনের পূর্বঘোষণা আইনগতভাবে বাধ্যতামূলক নয়।

চীন ও রাশিয়া এই ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%