০৭:২৪ এম
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের জন্য আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একটি পডকাস্টে অংশ নিয়ে বলেন, তিনি সত্যিই চান আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতুক। তবে তার এই চাওয়ার পেছনে যে কারণ রয়েছে, তা লিওনেল মেসি নয়।
ইসরাইলি কমেডিয়ান বেন বেন বারুচের সঞ্চালনায় ‘দ্য মোজো পডকাস্টে’ একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা জানিয়ে দেন।
গত বৃহস্পতিবার ভিডিও পডকাস্টের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারের এক পর্যায়ে যখন সঞ্চালক জানতে চান, আর্জেন্টিনাকে সমর্থনের কারণ কি লিওনেল মেসি? তখন নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে বলেন, 'না, মেসির কারণে নয়, বরং দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মেলেই। তিনি একজন সুপারস্টার।'
আরও পড়ুন: দ্রুত সময়ে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দৃশ্যমান হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
এরপর নেতানিয়াহু ব্যাখ্যা করেন কেন তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্টকে এত উচ্চ মূল্যায়ন করেন। তিনি বলেন, 'তিনি একজন তারকা, সত্যিই একজন সুপারস্টার। মুক্ত অর্থনীতি গ্রহণের মাধ্যমে তিনি এটি প্রমাণ করেছেন।'
তিনি আরও জানান, 'মিলেই ইসরাইলের একজন ঘনিষ্ঠ বন্ধু।'
নেতানিয়াহুর এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। কারণ, তিনি একটি বড় ক্রীড়া আসরকে সরাসরি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও ব্যক্তিগত বন্ধুত্বের সঙ্গে যুক্ত করেছেন।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন: শুধু ৯ দেশ-ই নয়, বিশ্ব এক হলেও হারবে? কারণ- ইয়েমেনের জন্য নবী (সা.) দোয়া করেছিলেন!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন