বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০২:২২ পি.এম
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে পিরোজপুরের কাউখালী উপজেলায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উপজেলার ওপর দিয়ে যাওয়া বরিশাল-খুলনা মহাসড়ক, বেকুটিয়া সেতু এবং আমরাজুড়ী ফেরীঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসন, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের নেতাকর্মীরা নিরাপত্তার স্বার্থে পাহারা বসিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ অভিযান চালায়। এ সময় কুমিয়ান এলাকা থেকে আমরাজুড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, শ্রমিক লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জহির উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাতে আমরাজুড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে দেয়ালে ‘জয় বাংলা’ লিখে উসকানি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর ছাত্রলীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, জননিরাপত্তার স্বার্থে উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থানে থানা পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতা করার পরিকল্পনার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর সদর ইউনিয়নের শ্যামনগর গ্রামের গারো, হাজং ও মুসলিম সম্প্রদায়ের শিশুদের শিক্ষার একমাত্র ভরসা শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩৮ বছর আগে সরকারি হওয়ার পরেও, প্রতিষ্ঠানটিতে এখনো টিনের ঘরে পাঠদান চলছে।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে প্রতিষ্ঠার ১৪ বছর পর ১৯৮৮ সালে জাতীয়করণ করা হয় শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে, ৩৮ বছর পেরিয়ে গেলেও পাকা ভবন নির্মাণ করা হয়নি। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১৮৫ জন।
সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা টিনের ছোট ছোট শ্রেণিকক্ষে গাদাগাদি করে বসে পাঠ নিচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এখানে সুপেয় পানির ব্যবস্থা নেই, ফলে পাশের বাড়ি থেকে পানি আনতে হয়। স্বাস্থ্যসম্মত শৌচাগারও নেই। গরমের সময় টিনের চালের তীব্র তাপে অসুস্থ হয়ে পড়ে অনেক শিক্ষার্থী, যা স্বাভাবিক পাঠদান কার্যক্রমকে ব্যাহত করছে।
স্থানীয়দের মতে, বিদ্যালয়টি জাতীয়করণের পর মামলা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এর শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। ফলে এলাকার অনেক শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। ২০২০ সালে বিদ্যালয়টির কার্যক্রম পুনরায় চালু হলেও, প্রয়োজনীয় অবকাঠামো ও মানসম্মত শিক্ষাব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।
দুলন হাজং নামের একজন বাসিন্দা জানান, শ্যামনগর অঞ্চলটি আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। দুর্গম এ এলাকার বাসিন্দারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা ক্ষেত্রেও তারা পিছিয়ে রয়েছেন।
সোহরাব হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, “আমাদের সন্তানেরা এখানে পড়াশোনা করে। অথচ এখানে একটি পাকা ভবন নেই। আমরা চাই সুন্দর পরিবেশে আমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করুক।”
শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার বলেন, গরমের মৌসুমে ছোট শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করা কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় বাধ্য হয়ে বারান্দায় ক্লাস নিতে হয়। শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি কাচা শৌচাগার রয়েছে।
শারমিন আক্তার আরো বলেন, খাবার পানির জন্য আশপাশের বাড়িতে যেতে হয়। প্রাথমিক শিক্ষাজীবনের ভিত্তি হলেও, প্রয়োজনীয় অবকাঠামো ও মৌলিক সুবিধার অভাবে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার পরিবেশ পাচ্ছে না।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক দীপিকা ডালবৎ জানান, বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৮৫ জন, কিন্তু টিনের তৈরি ছোট শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীর জায়গা সংকুলান হচ্ছে না। এতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রধান শিক্ষক আরো বলেন, আমরা পাঠদান চালিয়ে যাচ্ছি নানা সমস্যার মধ্য দিয়ে। জরুরি ভিত্তিতে আমাদের একটি পাকা ভবন, সুপেয় পানির ব্যবস্থা ও শৌচাগার প্রয়োজন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, দীর্ঘদিনের মামলা জটিলতার কারণে বিদ্যালয়টি উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে। তবে বিদ্যালয়ে পাকা ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহমেদ সাদাত বলেন, “বিদ্যালয়ে নিরাপদ পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর পাকা ভবনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুইটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে দুজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ এই তথ্য নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুর, ১৯ নভেম্বর, ২০২৬ : জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের জন্য ১৫দিনব্যাপী সাঁতার শেখানোর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আজ জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম করেন, যা অনুষ্ঠিত হয়েছে জেলার শিশু পার্কে।
এই তথ্যটি বৃহস্পতিবার সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের উদ্যোগে এবং তাঁর সার্বিক তত্ত্বাবধানে দিনাজপুর শিশু পার্কে নব-নির্বিত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে সব শ্রেণি-পেশার শিশুদের জন্য ১৫দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল থেকে সাঁতার প্রশিক্ষণে ভর্তি হওয়া প্রথম পর্যায়ে ৫০জন শিশুকে সাঁতার শেখানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সাঁতার শেখানোর জন্য ৫ জন প্রশিক্ষক এবং ৩ জন সহযোগীকে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা অত্যন্ত সতর্কতার সাথে শিশুদের সাঁতার শেখানোর কার্যক্রম পরিচালনা করছেন। প্রশিক্ষকগণ বাসস’কে নিশ্চিত করেছেন যে, সাঁতার শেখার সময় কোনো শিশু দুর্ঘটনা বা আতঙ্কের শিকার না হয়, সে বিষয়ে তারা সজাগ রয়েছেন।
এই প্রশিক্ষণের সার্বিক দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এস এম হাবিবুল হাসান বলেন, "সাঁতার শুধু শরীরচর্চা কিংবা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী দক্ষতা।" তিনি উল্লেখ করেন, পানিতে ডুবে অনাকাক্সিক্ষত প্রাণহানি রোধকল্পে শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে সাঁতার শেখানোর বিকল্প নেই। এ বিষয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
তিনি আরও বলেন, "সাঁতার একটি চমৎকার ব্যায়াম হওয়ার পাশাপাশি জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি।" সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন। তাই সন্তানদের সঠিক নিয়মে সাঁতার শেখানোর প্রয়োজনীয়তা রয়েছে।
দিনাজপুর জেলায় গত বছর সাঁতার না জানার কারণে ১ হাজার ১৯৩ জনের মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেন দিনাজপুর শহরের মাহুতপাড়া জলতরঙ্গ সুইমিং সেন্টারের ‘নবজীবন নারী উন্নয়ন’ সংস্থার পরিচালক আদনান আল সোহেল।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৫দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্সের বিশেষ অতিথি হিসেবে তিনি এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরীফের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সাঁতার শেখানোর কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঝহারুল ইসলাম, দিনাজপুর মহিলা সমিতির সভাপতি মালেকা পারভীন, কলেজ এইড বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক সিরাজুম মুনিরা, সাপ্তাহিক সাম্যমৈত্রী পত্রিকার নির্বাহী সম্পাদক মকিদ হায়দার শিপন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মীর শিরিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ‘নবজীবন নারী উন্নয়ন’ সংস্থার নির্বাহী পরিচালক, নারী নেত্রী ও সংগঠক রওশন আরা রুনু বলেন, দিনাজপুরে অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করলেও সাঁতার প্রশিক্ষণের মতো জীবন রক্ষাকারী উদ্যোগ তুলনামূলকভাবে কম। অথচ সাঁতার না জানার কারণে বিশেষ করে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা প্রতিনিয়ত জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : চীনের প্রেসিডেন্ট সি চিনপিং মন্তব্য করেছেন যে, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘স্থিতিশীল রয়েছে এবং উন্নতি হয়েছে’ বলে।
এ মন্তব্যটি তিনি এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের চীনের শেনঝেনে সমবেত হওয়ার প্রেক্ষাপটে করেন।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলতি বছরে এটি ছিল তৃতীয়বারের মতো সরাসরি বৈঠক।
বার্তা সংস্থা এএফপি চীনের শেনঝেন থেকে এ খবর প্রকাশ করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আগে চীনের শেনঝেনে সি বলেন, ‘এ সময়ে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং উন্নতি হয়েছে। এতে দুই দেশের জনগণ সরাসরি উপকৃত হয়েছেন। একই সঙ্গে বিশ্বে স্থিতিশীলতা ও অনিশ্চয়তা দূর করতে এ সম্পর্ক ভূমিকা রেখেছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ