ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার


একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনরত ৬৮ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা এবং রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ও এই প্রজ্ঞাপনের আওতায় রয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যাহারের পর তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং যে বিভাগে ন্যস্ত করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। এই প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘সারের ডিলারশিপ না, বিষের ডিলারশিপ দিন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ পদক অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ পদক অর্জন

ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট ব্রোঞ্জ পদক অর্জন করেছে। একই প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে ‘টিম অডিসি এক্স’ সপ্তম স্থান লাভ করেছে।

২৫ থেকে ২৭ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ২৫টি দেশের ১৪৯টি দল অংশগ্রহণ করে।

ব্রোঞ্জ পদক জয়ী টিম ব্লুপ্রিন্টের সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক শোলক, মো. আজমাইন শাক এবং সাম্মান রাহিন। ‘টিম অডিসি এক্স’-এর সদস্যদের মধ্যে রয়েছেন আবিদা ওয়াদুদ ও সাদমান আল হক।

এছাড়া, বাংলাদেশের হয়ে ‘টিম নেবুকোডার্স’ এবং ‘টিম রোবোম্যানিয়া’ও প্রতিযোগিতায় অংশ নেয়। ৯ জন প্রতিযোগীসহ ১৩ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেন প্রমি নাহিদ। কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নাসির খান সৈকত। বিশ্বমঞ্চে এই সাফল্যকে বিজয়ী ও আয়োজকরা ভবিষ্যতের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

এর আগে, ১৪ আগস্ট ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৬-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। ৪টি ক্যাটাগরিতে আয়োজিত এই প্রতিযোগিতায় ৭২টি দলের ২০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্বের ফলাফলের ভিত্তিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দলগুলো নির্বাচিত হয়।

প্রতিযোগিতার এ বছরের প্রতিপাদ্য ছিল ‘রোবট মিটস কালচার’। জাতীয় পর্বের পূর্বে শিক্ষার্থীদের রোবোটিকসে আগ্রহী করে তুলতে জুন মাসে দেশের ৫টি জেলায় ১৪টি অ্যাকটিভেশন প্রোগ্রাম আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুবিও’র সঙ্গে বৈঠকে ইসরাইলের চুক্তি বাস্তবায়নে গুরুত্ব দিলেন লেবাননের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


রুবিও’র সঙ্গে বৈঠকে ইসরাইলের চুক্তি বাস্তবায়নে গুরুত্ব দিলেন লেবাননের প্রধানমন্ত্রী

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সোমবার ওয়াশিংটনে মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ইসরাইলের সঙ্গে হওয়া কাঠামোগত চুক্তির বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহ চলতি বছরের মার্চে ইসরাইলে হামলা চালানোর পর লেবানন বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ইসরাইল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। লেবাননের দাবি অনুযায়ী, এই সংঘর্ষে ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

বার্তা সংস্থা এএফপি থেকে ওয়াশিংটন থেকে এই খবরটি জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জুন মাসে লেবানন ও ইসরাইল একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। এই চুক্তিতে ইসরাইলি বাহিনীর ধীরে ধীরে প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই চুক্তির বাস্তবায়ন এখনও থমকে আছে।

সালামের দপ্তর একটি বিবৃতিতে জানায়, রুবিও’র সঙ্গে বৈঠকে তিনি ‘ত্রিপক্ষীয় কাঠামো বাস্তবায়নের পর্যায়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং পারস্পরিকতা ও ধাপে ধাপে বাস্তবায়নের নীতিকে বাস্তব পদক্ষেপ ও মাঠপর্যায়ে দৃশ্যমান ফলাফলে রূপ দেওয়ার কথা বলেছেন।’

তিনি উল্লেখ করেন, এর মাধ্যমে লেবাননের পূর্ণ সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং দেশটির পুরো ভূখণ্ডে অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে ফিরিয়ে আনার পথ তৈরি হবে।

রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, ইসরাইলের সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ ত্রিপক্ষীয় কাঠামো বাস্তবায়নে লেবাননের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘হিজবুল্লাহ ও ইরানের প্রভাবমুক্ত একটি সার্বভৌম লেবাননের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।’

চুক্তির আওতায় লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সেনাবাহিনী মোতায়েনের বিষয়টিও রয়েছে। এই মোতায়েন ‘পাইলট জোন’ নামে পরিচিত পরীক্ষামূলক কয়েকটি এলাকায় শুরু হবে।

চলতি মাসের শুরুতে লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা এসব ‘পাইলট জোনের’ একটি পরিদর্শন করেন। তিনি ওই এলাকা লেবাননের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে আসার পর সেখানে মাঠপর্যায়ের পরিস্থিতি, অগ্রগতি ও চ্যালেঞ্জ সরাসরি দেখতে সফর করেন।

সালাম ‘বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং প্রতিশ্রুতিগুলো মেনে চলা নিশ্চিত করতে একটি বিশ্বাসযোগ্য যাচাই ব্যবস্থা প্রতিষ্ঠার’ আহ্বান জানান। তিনি হিজবুল্লাহকে নিরস্ত্র করার কঠিন দায়িত্বে থাকা লেবাননের সামরিক বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের গুরুত্বও তুলে ধরেন।

হিজবুল্লাহ অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়ে আসছে। চুক্তি সত্ত্বেও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের একটি বিস্তীর্ণ এলাকা দখলে রেখেছে।

সোমবার লেবানন জানায়, দক্ষিণাঞ্চলীয় মানসুরি শহরে ইসরাইলি সেনাবাহিনী একটি বড় ধরণের বিস্ফোরণ ঘটিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী জানায়, সেখানে তাদের অভিযান শেষ হয়েছে এবং তারা ‘সন্ত্রাসী’ অবকাঠামো ধ্বংস করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামাতা গ্রেপ্তারের ঘটনায় এমপি আব্দুল গফুরের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


জামাতা গ্রেপ্তারের ঘটনায় এমপি আব্দুল গফুরের বিবৃতি

রাজধানীর নিউগিনি প্রপার্টিজে হামলার অভিযোগে কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের পরিপ্রেক্ষিতে জামায়াত এমপি একটি বিবৃতি প্রদান করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক গণমাধ্যমকর্মীদের কাছে বিবৃতিটি পাঠান।

বিবৃতিতে আব্দুল গফুর উল্লেখ করেন, সম্প্রতি ঢাকার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানের গ্রেপ্তার এবং তাকে কেন্দ্র করে ‘আমার দেশ’সহ কয়েকটি দৈনিক পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি তার দৃষ্টি আকর্ষিত হয়েছে। তিনি বলেন, "প্রকাশিত এসব প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে এবং আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার যে অপচেষ্টা চালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

তিনি আরও জানান, "প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, মিজানুর রহমানকে আমার নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। প্রকৃত সত্য হলো, ঢাকায় মাটিকাটায় আমার নিজস্ব কোনো ব্যক্তিগত বাসা নেই। আমি সরকারিভাবে বরাদ্দকৃত ‘ন্যাম ভবন’-এ অবস্থান করি। অথচ প্রকৃত তথ্য যাচাই না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের মাধ্যমে আমাকে বিতর্কিত ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।"

জামায়াত এমপি বলেন, "আমি স্পষ্টভাবে বলতে চাই, মিজানুর রহমানের সঙ্গে সংঘটিত বিষয়টি তার সম্পূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়। এই ঘটনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। একইভাবে, মিজানুর রহমানের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। প্রকৃত ঘটনা সম্পূর্ণরূপে একটি ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে। মিজানুর রহমানের সঙ্গে ‘নিউ গ্রিন প্রপার্টিজ’র দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক ছিল। ওই প্রতিষ্ঠানের কাছে মিজানুর রহমানের পাওনা টাকা দীর্ঘদিন ধরে বকেয়া ছিল এবং তিনি আইনানুগভাবে তা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম পাওনা টাকা পরিশোধ না করার জন্য নানা কৌশল অবলম্বন করেন। একপর্যায়ে পাওনা টাকা আদায়ের জন্য মিজানুর রহমান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় মামলা দায়ের করেন।"

আব্দুল গফুর বলেন, "উক্ত মামলার প্রেক্ষিতে ‘নিউ গ্রিন প্রপার্টিজ’-এর মালিক সাইফুল ইসলাম বাধ্য হয়ে মিজানুর রহমানকে পাওনা টাকার একটি অংশ পরিশোধ করেন। তবে অবশিষ্ট পাওনা পরিশোধ না করার উদ্দেশ্যে পরবর্তীতে সাইফুল ইসলাম পাল্টা একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হয়ে যায়। প্রকৃত বিষয় হলো সম্প্রতি সংঘটিত ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে আমার জানামতে মিজানুর রহমানের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না এবং নেই। বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ‘নিউ গ্রিন প্রপার্টিজ’-এর মালিক সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে একটি সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন বলে আমি মনে করি।"

তিনি আরও বলেন, "এখানে আরও একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরতে চাই—মিজানুর রহমানের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। অথচ সম্পূর্ণ ব্যক্তিগত একটি ঘটনাকে জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের একটি অপকৌশল ছাড়া আর কিছু নয়।"

এ সংসদ সদস্য বলেন, "আমি মনে করি, একটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা এবং একই সঙ্গে আমাকে এ ঘটনায় জড়িয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের অপপ্রচার শুধু বিভ্রান্তিই সৃষ্টি করে না, বরং জনগণের কাছে প্রকৃত ঘটনাকে আড়াল করারও সুযোগ তৈরি করে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি, রাজনৈতিকভাবে আমাকে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং প্রকৃত বিষয় আড়াল করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল গণমাধ্যমকে ব্যবহার করছে বলে আমি মনে করি। আমি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি-কোনো পক্ষের দেওয়া একতরফা, অসম্পূর্ণ বা যাচাই-বাছাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে ঘটনার প্রকৃত সত্য অনুসন্ধান করুন এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। একই সঙ্গে ‘আমার দেশ’সহ যেসব গণমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশিত হয়েছে, সেসব সংবাদ দ্রুত সংশোধন করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই দেশে বসে আছে: গয়েশ্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই দেশে বসে আছে: গয়েশ্বর

ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, ফ্যাসিবাদের নেতৃত্বও চলে গেছে, তবে বাংলাদেশে ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই এখনো অবস্থান করছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, "আমরা ফ্যাসিবাদীদের এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের নেতৃত্ব চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক লোকই বাংলাদেশে বসে আছে।"

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, "কোনো অবস্থাতেই গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না।" তিনি বলেন, ফ্যাসিবাদের চরিত্র বহনকারী যারা গোপনে নানা ধরনের কর্মকাণ্ড ও নাশকতায় ব্যস্ত, তাদের প্রশাসনের দায়িত্ব নিবৃত্ত করা, আইনের আওতায় আনা, বিচারের সম্মুখীন করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি বলেন, "বহু লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে অনেকের জীবনের আত্মাহুতি, অনেকে শহীদ হয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন। ৫ আগস্টে ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে শহীদ জিয়ার লক্ষ্য, বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজকে পুনঃপ্রতিষ্ঠা করার সূচনা করতে পেরেছি।"

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, "আমরা মাঝে মাঝে তার কিছু আলামত দেখছি। জনজীবন অস্থিতিশীল করা, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য মাঝে মাঝে ভোরবেলায়ও কোথাও কোথাও ঝটিকা মিছিল, কখনো কখনো পটকা ফাটানো এবং বোমা ফাটানোর মতো ঘটনা সারাদেশের মানুষকে উদ্বিগ্ন করেছে।"

তিনি বলেন, "আমরা জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা এই ব্যাপারে জনগণের পক্ষে সজাগ আছি। গণতন্ত্র ব্যাহত হবে-এই পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করতে দেওয়া হবে না।"

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "সরকার নিশ্চয়ই জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সক্রিয় অবস্থান নেবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%