ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

যশোরে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড, বাবা-মায়ের অভিযোগ


যশোরে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড, বাবা-মায়ের অভিযোগ

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছিলেন ভুক্তভোগী মা-বাবা। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে ১০ পুরিয়া গাঁজাসহ মনিরুল শেখ (২৫) নামের ওই ছেলেকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মনিরুল শেখ উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার আব্দুস সালাম শেখ ও মনোয়ারা বেগমের ছেলে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল শেখ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলেন। মাদকদ্রব্য ক্রয় এবং নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তারা নিরুপায় হয়ে ছেলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, সোমবার রাত ১০টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেললাইনে অভিযান চালিয়ে ১০ পুরিয়া গাঁজাসহ অভিযুক্ত মনিরুল শেখকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মাদকদ্রব্যসহ অভিযুক্ত ছেলেকে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আশাবাদ ব্যক্ত করেছেন যে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরে তাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।

তিনি মন্তব্য করেন, ‘ইনশাআল্লাহ, আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি তা অর্জন করতে পারব বলে আশা করছি। এনবিআরের কর্মকর্তারা অত্যন্ত উদ্দীপনা নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।’

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ আশাবাদ প্রকাশ করেন।

চলতি অর্থবছরের প্রথম দেড় মাসে গত বছরের একই সময়ের তুলনায় মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে খসরু বলেন, রাজস্ব আদায় একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় এত দ্রুত কোনো সিদ্ধান্তে আসা ঠিক নয়।

তিনি আরও বলেন, ‘মাত্র দেড় মাসের তথ্য দেখে চূড়ান্ত বিচার করা যায় না। শুরুতে কিছু সমস্যা থাকতে পারে। রাজস্ব প্রবৃদ্ধি পরে ধীরে ধীরে বাড়ে।’

অর্থমন্ত্রী উল্লেখ করেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা দীর্ঘদিনের, যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘রাজস্ব আদায় ধীরে ধীরে গতি পাচ্ছে। মানুষকে কর দিতে আমাদের উৎসাহিত করতে হবে। দীর্ঘদিন ধরে উভয় পক্ষেই কিছু সমস্যা ছিল।’

তিনি আরও বলেন, ‘মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া কর দিতে পারে, আমরা তা নিশ্চিত করার চেষ্টা করছি।’

অর্থমন্ত্রী আরও জানান, ‘পরিস্থিতি বেশ ভালোভাবেই এগোচ্ছে এবং উন্নতি হচ্ছে, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে।’

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রবৃদ্ধি পূর্বাভাস প্রসঙ্গে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে আসবে—সংস্থাটির এমন পূর্বাভাসের বিষয়ে অর্থমন্ত্রী ‘দেখা যাক কী হয়’ (ওয়েট অ্যান্ড সি) নীতি অবলম্বনের ইঙ্গিত দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, ‘অপেক্ষা করুন এবং দেখুন।’

আজ প্রকাশিত বিশ্বব্যাংকের ‘দক্ষিণ এশিয়া ইকোনমিক আপডেট’ শীর্ষক প্রতিবেদনে ২০২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ২ শতাংশ কমিয়ে ৩ দশমিক ৪ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে ২০২৬ অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাসও শূন্য দশমিক ৫ শতাংশ কমিয়ে ৩ দশমিক ৪ শতাংশ করা হয়েছে।

প্রতিবেদনে বিশ্বব্যাংক আরও উল্লেখ করেছে, ২০২৬ সালে দক্ষিণ এশিয়ার সামগ্রিক প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে, যা ২০২৭ সালে কিছুটা কমে ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার সংঘর্ষে খাদিজা বেগম নি’হ’ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০০ এম


গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার সংঘর্ষে খাদিজা বেগম নি’হ’ত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে সংঘর্ষের ঘটনায় খাদিজা বেগম (৬০) নামের এক নারী মাহিন্দ্রা যাত্রী নিহত হয়েছেন।

এই দুর্ঘটনা ঘটে সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া সাতটার দিকে মহাসড়কের দক্ষিণ কাসেমাবাদ এলাকায়।

নিহত খাদিজা বেগম উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের স্ত্রী। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরিশালগামী অ্যাম্বুলেন্সের সাথে গৌরনদীগামী যাত্রীবাহি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় মাহিন্দ্রা চালকসহ ৫ জন আহত হন। আহতদের মধ্যে খাদিজা বেগম ঘটনাস্থলেই মারা যান। গৌরনদী হাইওয়ে থানার এসআই রোমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত দুইটি যান জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব শিক্ষক দিবসে ইউএনও মো. আলী সুজা তালপাতা ও দোয়াত-কালির শিক্ষকের বাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০০ এম


বিশ্ব শিক্ষক দিবসে ইউএনও মো. আলী সুজা তালপাতা ও দোয়াত-কালির শিক্ষকের বাড়িতে

শিক্ষক মনিরুজ্জামান এলাহি, যিনি দশ টাকার মাস্টার নামে পরিচিত, প্রজন্মের প্রথম অক্ষর গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তালপাতা ও দোয়াত-কালির মাধ্যমে শিক্ষার পথ শুরু হয়েছিল তার কাছে। বর্তমানে তিনি জীবনের শেষপ্রান্তে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন যাপন করছেন।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড গ্রামে তার বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে হাজির হন উপজেলার মানবিক উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি সেখানে যান।

স্থানীয় প্রবীণদের সাথে আলাপকালে জানা যায়, মনিরুজ্জামান এলাহি তালপাতায় অক্ষর লেখা ও দোয়াত-কালিতে শিশুদের পড়ানোর মাধ্যমে তাদের শিক্ষাজীবনের সূচনা করেছিলেন। তিনি মাত্র ১০ টাকা পারিশ্রমিক নিতেন, যার ফলে স্থানীয়রা তাকে ‘দশ টাকার মাস্টার’ নামে ডাকেন।

এখন বয়সের ভারে নুজ্য হয়ে পড়েছেন এই প্রবীণ শিক্ষক। তার দিন কাটছে আর্থিক সংকটের মধ্যে। তার দুরবস্থার খবর পেয়ে সোমবার (৫ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা এলাহির সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখোঁজ নেন। পরে তিনি তাকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবীণ শিক্ষককে আর্থিক সহযোগিতা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা করার আশ্বাস দেন ইউএনও মো. আলী সুজা। তিনি সমাজের বিত্তশালীদের সহযোগিতা চেয়ে বলেন, “এ শিক্ষককে একটি ঘর করে দেয়ার জন্য আমাদের সকলকে এগিয়ে আসা উচিত।”

স্থানীয় বাসিন্দারা জানান, নব্বইয়ের দশকে মনিরুজ্জামান এলাহি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের শিক্ষার প্রথম পাঠ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তালপাতায় লেখা ও দোয়াতে কালি তৈরি করে শিশুদের হাতে ধরে অক্ষর শেখানোর মাধ্যমে তিনি তাদের শিক্ষার সূচনা করেন।

এলাহির কাছে হাতেখড়ি নেওয়া অনেক শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। তবে, একটি প্রজন্মের শিক্ষার সূচনালগ্নে ভূমিকা রাখা সেই শিক্ষক এখন চরম আর্থিক দৈন্যদশায় পরেছেন।

স্থানীয় শিক্ষক নুরুল ইসলাম মোল্লা বলেন, “মনিরুজ্জামান এলাহির কাছে হাতেখড়ি নেওয়া অনেক শিক্ষার্থী আজ সমাজে প্রতিষ্ঠিত। তিনি নিঃস্বার্থভাবে একটি প্রজন্মের জন্য কাজ করেছেন।” তিনি আরও জানান, এলাহি বিয়ে করেননি এবং শিক্ষাদানকে জীবনের বড় অংশ হিসেবে গ্রহণ করেছেন। কিন্তু এখন তার নেই স্থায়ী কোনো আয়ের উৎস এবং নিয়মিত সরকারি সহায়তা।

ইউএনও মো. আলী সুজা বলেন, “আমি বিষয়টি নজরে আসার পরই দশ টাকার মাস্টার এলাহির খোঁজ নিয়েছি। বিশ্ব শিক্ষক দিবসে তার সাথে সাক্ষাত করতে বাড়িতে গিয়েছিলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে। আমি সমাজের সামর্থ্যবান সকলকে আহবান জানাচ্ছি, যেন শিক্ষক মনিরুজ্জামান এলাহির জীবনের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দী দুই সাংবাদিক নেতার জামিন মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০১ এম


বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দী দুই সাংবাদিক নেতার জামিন মঞ্জুর

বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দী আগৈলঝাড়ার দুই সাংবাদিক নেতা জামিন লাভ করেছেন। থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামি হয়ে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভি’র বরিশাল ব্যুরো প্রধান এফএম নাজমুল রিপন উচ্চ আদালত থেকে আগাম জামিন গ্রহণ করেছিলেন।

এরপর বরিশালের একটি আদালতে ওই দুই সাংবাদিক নেতা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

সেই সময় থেকে কারাবন্দি থাকার পর সোমবার (৫ অক্টোবর) বরিশাল আদালতে ওই দুই সাংবাদিক নেতার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। পরে বিচারক তাদের জামিন মঞ্জুর করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%