১০:৩৭ পি.এম
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, পটুয়াখালী এবং উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী *বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬* আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ১৫ থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বুধবার (১৫ জুলাই) সকালে পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারসংলগ্ন মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক **ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
উদ্বোধন শেষে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের প্রশাসক, পটুয়াখালীর পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে মেলা উদ্বোধন উপলক্ষে ঝাউতলা সংলগ্ন পুকুরপাড়ে একটি *পলাশ গাছের চারা* রোপণ করা হয়।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: সাবরাং ইউনিয়নে শোডাউন দিয়ে প্রচারণায় বিএনপির প্রার্থীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন