০৯:২৩ পি.এম
সিরাজগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেল, জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য এক কোটি ৬৯ লাখ টাকার চেক বিতরণ করেছে।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন।
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৪৫ জনের পরিবারের সদস্যদের মাঝে মোট ১ কোটি ৬৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি নির্দেশনা ও হাইকোর্টের আদেশ উপেক্ষার অভিযোগ: মানিকগঞ্জ-টাঙ্গাইলে স্কুল-কলেজের মাঠে মেলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
এতে ৯ জনকে ১ লাখ টাকা করে ৯ লাখ, ১০ জনকে ৩ লাখ টাকা করে ৩০ লাখ এবং নিহত ২৬ জনের পরিবারের জন্য ৫ লাখ টাকা করে ১ কোটি ৩০ লাখ টাকা প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মামুন খান, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. আবু নাঈমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চেক পেয়ে স্বামী হারানো খন্দকার কলি খাতুনসহ অন্যান্য উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন: এবার একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন