১০:১৭ পি.এম
রংপুরের পীরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ মারা গেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন আবুল কালাম আজাদ। অসুস্থতার কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আরও পড়ুন: সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসে ৪৩ হাজার শিক্ষার্থীর নিবন্ধন
আবুল কালাম আজাদ পীরগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। ব্যবসার পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যুক্ত থেকে তিনি স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে ২০০৯ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম আজাদ।
সংসদ সদস্য থাকাকালে তিনি পীরগঞ্জের বিভিন্ন উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পীরগঞ্জের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন।
১৯৫০ সালে জন্ম নেওয়া আবুল কালাম আজাদ ব্যবসা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে পীরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন