ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে লাইসেন্স ছাড়া বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করায় মোহাম্মদীয়া বেকারীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড


চাঁদপুরে লাইসেন্স ছাড়া বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করায় মোহাম্মদীয়া বেকারীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড

চাঁদপুরের ফরিদগঞ্জে লাইসেন্স ছাড়া বিএসটিআই মানচিহ্ন ব্যবহার এবং মিথ্যা তথ্য প্রদান করার অভিযোগে মোহাম্মদীয়া বেকারী নামক প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিম।

অভিযান চলাকালে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চাঁদপুর জেলা প্রশাসন এবং বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ফরিদগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের মোহাম্মদীয়া বেকারিতে বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ছাড়া বিস্কুট, কেক, ব্রেড পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার এবং তৎসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইনে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) এস.এম. শাকিল ইউসুফ এবং পরিদর্শক (মেট্রোলজি) শামস তাবরেজ উপস্থিত ছিলেন। এই কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয়বারের মতো সবজি উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৬ এম


চাঁদপুরে শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয়বারের মতো সবজি উৎসব

"বেশি বেশি সবজি খাও, সুস্বাস্থ্যের অধিকারী হও, কৃষি ও কৃষকের পাশে দাঁড়াও" এই মূল প্রতিপাদ্যের ভিত্তিতে চাঁদপুরে দ্বিতীয়বারের মতো দেশজ সবজি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীরা ডালায় সাজিয়ে আনা সবজির নাম এবং তাদের বিভিন্ন গুণাগুণ তুলে ধরে। এ ছাড়া, একজন শিক্ষার্থী চেনা-জানা সবজি সম্পর্কে অপর শিক্ষার্থীকে অবহিত করে।

শিশুদের দেশীয় সবজির প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে এবং শরীরের জন্য ক্ষতিকারক চটকদার খাবার থেকে তাদের নিরুৎসাহিত করতে এই ব্যতিক্রমী আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। উৎসবে প্রায় ৩০টির অধিক দেশীয় সবজি নিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসব সবজির মধ্যে রয়েছে বরবটি, শিম, মটরশুটি, ফুলকপি, ব্রকোলি, কুমড়া, কুমড়া ফুল, কাঁচা কলা, কলা গাছের আইলকা, বিভিন্ন প্রজাতির শাক, ধনেপাতা, লেটুসপাতা, বাঁধাকপি, সজিনা পাতা, লাউ, থানকুনিপাতা, গাজর, মূলা, শালগম, বিট, গোল আলু, মেটে আলু, পেঁপে, টমেটো, বেগুন, চাল কুমড়া, করলা, কাকরোল, ঢেঁড়শ, পটল, শশা ইত্যাদি।

বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন, তাসরিক আরাফ, মিন্ময়সহ অন্যান্যরা জানান, এই আয়োজনের ফলে তারা অনেক সবজির সঙ্গে পরিচিত হয়েছে। তারা সবজির গুণাগুণ সম্পর্কে নিজেদের জ্ঞান বৃদ্ধি করেছে এবং অপরকে জানাতে সক্ষম হয়েছে। অভিভাবকরা জানান, শিশুরা একসঙ্গে এত সবজি কখনও দেখার সুযোগ পায়নি। এই উৎসবের মাধ্যমে তারা বিভিন্ন রকমের সবজি সম্পর্কে জানতে পেরেছে। এতে শিশুরা সবজি খাওয়ার প্রতি আকৃষ্ট হবে বলেও অভিভাবকরা মনে করেন।

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের উপাধ্যক্ষ মৃদুল কান্তি দাস, সহকারী শিক্ষক নাজনীন হোসাইন, নুসরাত জাহান বলেন, বাংলাদেশে আর কোথাও এভাবে সবজি উৎসবের আয়োজন করা হয়েছে বলে তাদের জানা নেই। তবে চাঁদপুরে তারা প্রথমবারের মতো সবজি উৎসবের আয়োজন করেছেন। একসঙ্গে এত সবজি দেখে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয়েছে। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দেশীয় সবজি চিনতে এবং জানতে পেরেছে।

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস বলেন, প্রতিটি মানুষের সুস্থ থাকতে প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন, বিশেষ করে শিশুদের জন্য এটি আবশ্যক। বর্তমান সময়ে শিশুরা পুষ্টিকর খাবারের চেয়ে চটকদার খাবারের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ছে। অথচ দেশীয় ফল-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ঔষধি গুণাগুণ রয়েছে। এসব শাকসবজি বা ফল আমাদের হাতের নাগালে পাওয়া যায়, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আরও বলেন, বর্তমানে বেশিরভাগ সবজিই বারো মাস পাওয়া যায়। এসব দেশীয় সবজি আমাদের প্রতিদিনের পুষ্টির এক অনন্য উৎস হতে পারে। মূলত এসব কারণেই শিক্ষার্থীদের সবজির প্রতি আকৃষ্ট করতে এবং শরীরের জন্য ক্ষতিকারক খাদ্য থেকে নিরুৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে।

সবজি উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। সবশেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আনা সবজি দিয়ে খিচুড়ি রান্না করে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের খাওয়ানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্ণীপুরে ভোটের ছয়টি সিল ও কম্পিউটারসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৭ এম


লক্ষ্ণীপুরে ভোটের ছয়টি সিল ও কম্পিউটারসহ যুবক আটক

লক্ষ্ণীপুর শহরের জুবলি দিঘির পাড় এলাকার মারিয়াম প্রিন্টার্স থেকে পুলিশ একটি যুবককে আটক করেছে। সোহেল রানা (৪০) নামে ওই যুবকের কাছ থেকে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে লক্ষ্ণীপুর -৩ আসনের জুবলি দিঘির পাড় এলাকার মারিয়াম প্রিন্টার্সে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভোটে ব্যবহৃত ছয়টি সিল ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ জানান, উদ্ধারকৃত সিলগুলো তৈরির জন্য কোনো বৈধ অনুমতি নেই এবং এগুলো প্রস্তুত করা সম্পূর্ণ বেআইনি।

আটক সোহেল রানা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, একজন ব্যক্তি তার কাছে ছয়টি সিল তৈরির অর্ডার দিয়েছিল। এ ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলবে কৃষি জমির মাটি কাটায় ৩ জনকে এক বছর জেল ও এক লক্ষ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৮ এম


মতলবে কৃষি জমির মাটি কাটায় ৩ জনকে এক বছর জেল ও এক লক্ষ টাকা জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগে অভিযান পরিচালনা করে তিনজনকে এক বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার ধনাগোদা নদীর তীরবর্তী বাইশপুর, উদ্দমদী, বালুচর, লক্ষীপুর ও লামচরী এলাকায় এই জেল ও জরিমানা প্রদান করা হয় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলার মাধ্যমে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা লঙ্ঘনের অপরাধে এবং একই আইনের ১৫ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় তাদেরকে আজ থেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের জেল প্রদান করা হয়েছে। অভিযানের সময় বাইশপুর এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে ট্রলারে উঠানোর সময় তিনজনকে আটক করে উপজেলা ভূমি কার্যালয়ে নিয়ে আসা হয়। আটককৃতরা হলেন, মতলব উত্তর উপজেলার সিপাহীকান্দি গ্রামের দেলোয়ার হোসেন (৩৮), মাইজকান্দি গ্রামের সাইদুল (৩১) এবং একই এলাকার মোঃ সুজন (৩৭)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা লঙ্ঘনের কারণে উর্বর কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা বা বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। আটককৃতরা এই আইন অমান্য করায় তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৩ এম


ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা

সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গত বুধবার (২৮ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। বাদি, দুই সন্তানের জননী, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর (দিগলবন্দ) গ্রামের আমিনুর রশিদের ছেলে কাইফ আহমদ (২১) এর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, কাইফ আহমদ ভিকটিমের স্বামী দুবাইয়ে অবস্থান করায় তাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রতিবারই ভিকটিম সেগুলো প্রত্যাখ্যান করেন। চলতি বছরের ১২ মার্চ, কাইফ আহমদ ভিকটিমের ঘরে এসে জানায় যে, তার পিতা আমিনুর রশিদ তাদের ঘরে ডাকছেন। ভিকটিম যখন ঘরে প্রবেশ করে, তখন তার চাচা শশুরকে সেখানে দেখতে পাননি। এই সুযোগে কাইফ আহমদ দরজা বন্ধ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমকে হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং তার কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

সর্বশেষ কাইফ আহমদ ভিকটিমের কাছে আরো ১ লাখ টাকা দাবি করে। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে কাইফ ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগে বলা হয়েছে যে, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার মোবাইল ফোনে ধারণকৃত একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে প্রাণনাশের ভয় দেখান এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ভিকটিম বিভিন্ন সময়ে ধর্ষণের শিকার হওয়ার কথাও উল্লেখ করেছেন। ভিকটিমের সাথে ঘটে যাওয়া ধর্ষণ, ফেইসবুকে ভিডিও প্রকাশ, হত্যার হুমকি এবং অর্থ নেওয়ার বিষয়ে ছাতক থানায় মামলা দায়েরের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ফলে বাদি আদালতের শরণাপন্ন হন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯ (১) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য সুনামগঞ্জের ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%