ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

কুড়িকাহুনিয়া ভাঙন পরিদর্শনে এসি ল্যান্ড মিঠুন মৈত্র


কুড়িকাহুনিয়া ভাঙন পরিদর্শনে এসি ল্যান্ড মিঠুন মৈত্র

সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের প্রায় ১০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনাস্থান পরিদর্শন করেছেন। তিনি এই পরিদর্শন করেন আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের নির্দেশে সোমবার রাত ৮টার দিকে তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময়, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র নদীর তীব্র পানির চাপে ক্ষতিগ্রস্ত বাঁধের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেন। তিনি উল্লেখ করেন, "জেলা প্রশাসকের নির্দেশে ভাঙন সরেজমিনে পরিদর্শন করতে এসেছি।" তিনি আরও বলেন, "বাঁধের যে অংশ নদীগর্ভে বিলীন হয়েছে, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।" তিনি বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ ঢালী, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান, সাংবাদিক বিএম আলাউদ্দীন এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


গোবিন্দগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেফতার ১

গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় লিটু শেখ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) শিবলী কায়েছ মীর এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার লিটু শেখ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের লোনতলা এলাকার মৃত বাদশা শেখের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এসআই আসাদুজ্জামান নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লিটু শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ২০২২ সালে বিএনপির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে তাঁর পরিবারের দাবি, ২৮ সেপ্টেম্বর রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ পুঠিয়ার মাঠে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কর্তন ও দোয়া মাহফিলে অংশ নেওয়ায় লিটু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সে আওয়ামী লীগের রাজনীতি করলেও কখনো কোনো সহিংস কিংবা অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত ছিল না বলে জানান তাঁর পরিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসিকের উদ্যোগে কবি-শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

রবিন বরকত উল্লাহ ( ব্যুরো চিফ ) ময়মনসিংহ

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


মসিকের উদ্যোগে কবি-শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়

 

ময়মনসিংহ নগরীকে আরও নান্দনিক, সৃজনশীল ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে কবি, শিল্পী, সাহিত্যিক, নৃত্যশিল্পী, সংস্কৃতিকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মতবিনিময় করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ময়মনসিংহ নগরী নিয়ে আগামীর ভাবনা, সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম এবং নগর উন্নয়নে সৃজনশীল অঙ্গনের ব্যক্তিদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নগরীর ইতিবাচক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কবি, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।আলোচনায় অংশ নেন
লেখক, এডভোকেট সালাউদ্দিন পাঠান কবি শামসুল ফয়েজ,কবি শরৎ সেলিম এবং তরুন কনটেন্ট ক্রিয়েটরগণ ।
পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চাকে সম্পৃক্ত করে একটি নান্দনিক ও মানবিক নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
সভায় ময়মনসিংহ নগরীর সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডের প্রসার এবং নগর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিভিন্ন প্রস্তাব ও মতামত উঠে আসে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় ঘোষিত পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নব্বইরশী বাসস্ট্যান্ড থেকে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাপুড়িয়াপট্টি চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হন।

সভায় পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা সোমনাথ দে। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক বি. এম. রেজাউল করিম সোহাগ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাবিনা ইয়াসমিন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা। সভাটি সঞ্চালনা করেন মোরেলগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ।

সভায় বক্তারা বলেন, "একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারকে অস্থিতিশীল করতে নিষিদ্ধঘোষিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার দোসররা পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে।" বক্তারা আরও বলেন, বিএনপির দলীয় নেতাকর্মীরা মাঠে থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতাপনগরে ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, রক্ষায় এলাকাবাসীর চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


প্রতাপনগরে ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, রক্ষায় এলাকাবাসীর চেষ্টা

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১০০ মিটার বেড়িবাঁধের একটি বড় অংশ হঠাৎ করে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়ভাবে বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আকস্মিকভাবে বাঁধের বড় একটি অংশ প্রায় ৮০ ফুট নদীতে চলে যায়। এ ছাড়া আরও ২০ ফুট মত ফাটল দেখা দেয়। এর ফলে পুরো বাঁধটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে। জামায়াতে ইসলামী উপজেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী এবং ইউনিয়ন আমির মাওঃ ওহিদুজ্জামান স্থানীয় লোকজনকে নিয়ে বাঁধ রক্ষায় ঝাপিয়ে পড়েন। পরবর্তীতে বিএপি ও ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে লোকজন বাঁধ রক্ষায় তাদের সাথে যোগ দেন। চার শতাধিক মানুষ সারাদিন মাটি ও বস্তায় মাটি ভরে বাঁধ রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৩০ ফুট লম্বা ও ১৬ ফুট গোলাকার জিও টিউবে বালি ভরে বাঁধের পাশে ফেলে রক্ষার কাজ করা হয়। কিন্তু গভীর রাতে জোয়ারের পানিতে বাঁধের অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে আবারও শত শত মানুষ বাঁধ রক্ষায় ঝাপিয়ে পড়েন। রাত দেড়টা পর্যন্ত বিরতিহীনভাবে কাজ করে ভাঙ্গন রোধ করা হয়। মঙ্গলবার সকাল থেকে স্থানীয়রা মাটির বস্তার ফাঁক বন্ধ করার কাজে লিপ্ত হন। পানি উন্নয়ন বোর্ড এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭টি টিউব দিয়ে বাঁধকে সুরক্ষায় কাজ করেছেন।

প্রতাপনগর ইউনিয়নের ১৪টি গ্রামের প্রায় ৬ হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমি প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে এবং ২৫ সহস্রাধিক মানুষ ঘরবাড়িসহ সর্বস্ব ভেসে যাওয়ার শঙ্কায় সারারাত জেগে কাটিয়েছেন।

এসিল্যান্ড মিঠুন মৈত্র ক্ষতিগ্রস্ত বাঁধের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ভাঙনের ভয়াবহতা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, "জেলা প্রশাসক স্যারের নির্দেশে ভাঙন সরেজমিনে পরিদর্শন করতে এসেছি। বাঁধের যে অংশ নদীগর্ভে বিলীন হয়েছে, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।"

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পাউবো'র এসডিই রাশিদুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল আফসার মুর্তজা, উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান তুষারসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ভাঙনস্থলের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

পানি উন্নয়ন বোর্ডের এসডিই রাশেদুজ্জামান জানান, "আমরা ঘটনাস্থলে সকাল ৮ টা থেকে কাজ করে যাচ্ছি। তাৎক্ষণিকভাবে বস্তায় মাটি ভরে ডাম্পিং করা হচ্ছে। যত সময় লাগুক কাজ সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বস্থ করেন।" সাতক্ষীরা পাউবো'র বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া বলেন, "জোয়ারের চাপে ঐ পয়েন্টে ধস নেমেছে। সেখানে বস্তা ডাম্পিংয়ের পাশাপাশি জিও টিউব ব্যবহার করে বিকল্প বাঁধ তৈরির কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%