ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

জুলাই মাসের গণঅভ্যুত্থান বিরোধী অবস্থানের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এই সিদ্ধান্তটি বুধবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় গৃহীত হয়।

ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

তিনি জানান, ‘শিক্ষার্থীদের অভিযোগের পর অধ্যাপক জিনাত হুদার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অধ্যাপক আলফেছানী আরও জানান, অভিযোগগুলো তদন্তের জন্য একটি ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জিনাত হুদা ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি রোকেয়া হলের প্রাধ্যক্ষ এবং সিনেটের নির্বাচিত সদস্য ছিলেন। ঢাবি নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

এর আগে শ্রেণিকক্ষে এবং শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ ও নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে ৩০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছিল সিন্ডিকেটের সভায়।

আরও পড়ুন: ঢাকা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

ওই দিন সিন্ডিকেট সভায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ এবং তথ্যানুসন্ধান কমিটির রিপোর্টের ভিত্তিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক আফরোজা শেলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

জুলাই মাসের অভ্যুত্থানের সময়ের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সিন্ডিকেটের এই সভায় জুলাই আন্দোলনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলু মোল্লা শিশিরকেও (মুহাম্মদ লাভলু মোল্লা) সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতকড়া পরা অবস্থাতেই পালিয়েছেন চুয়াডাঙ্গার নিষিদ্ধ আ.লীগ নেতা আবু ছিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৮ এম


হাতকড়া পরা অবস্থাতেই পালিয়েছেন চুয়াডাঙ্গার নিষিদ্ধ আ.লীগ নেতা আবু ছিদ্দিক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চণ্ডীপুর গ্রামে পুলিশের হাতে হাতকড়া পরা অবস্থায় থাকা নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবু ছিদ্দিক পালিয়ে গেছেন। তাকে আটক করার চেষ্টা করার সময় পরিবারের সদস্য ও স্থানীয়দের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনা ঘটে বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টার দিকে কুড়ুলগাছী ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে। পলাতক আবু ছিদ্দিক কুড়ুলগাছী ইউনিয়নের ইউপি সদস্য এবং চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আবু ছিদ্দিককে আটক করার জন্য রাতে পুলিশ চণ্ডীপুর গ্রামে অভিযান পরিচালনা করে। দর্শনা থানার একটি পুলিশ দল তাকে আটক করে এবং হাতকড়া পরিয়ে দেয়। খবর পেয়ে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেয়। এক পর্যায়ে পুলিশের পরাণ হাতকড়া নিয়েই আবু ছিদ্দিক পালিয়ে যান।

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন- চণ্ডীপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা এবং সঞ্জিতের স্ত্রী সোনালী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ বলেন, "আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হন। তাকে পুনরায় আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।"

এ বিষয়ে দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মুখলেসুর রহমান জানান, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতার করতে জোরালো চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্চি-লিলিবেটের স্কুলের কাছে সন্দেহজনক ফটোগ্রাফার, উদ্বিগ্ন হ্যারি-মেগান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৮ এম


আর্চি-লিলিবেটের স্কুলের কাছে সন্দেহজনক ফটোগ্রাফার, উদ্বিগ্ন হ্যারি-মেগান

প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটের স্কুলের আশেপাশে সন্দেহজনকভাবে ফটোগ্রাফারদের উপস্থিতি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। নিরাপত্তাকর্মীদের নজরে আসে, যখন স্কুলের নিকটবর্তী দুই ফটোগ্রাফারকে ঘোরাফেরা করতে দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, ফটোগ্রাফারদের একজন একটি ভাড়া করা সাদা ভ্যান নিয়ে স্কুলের আশপাশে অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে যে, তারা স্কুলের সীমানা পর্যবেক্ষণ করছিলেন এবং ভেতরের দিকে নজর দেওয়ার চেষ্টা করছিলেন। নিরাপত্তাকর্মীরা বিষয়টি লক্ষ্য করার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশের তদন্তে জানা যায় যে, ওই ব্যক্তিদের একজন ইউরোপের একটি সংবাদ সংস্থার আন্তর্জাতিক ফটোগ্রাফার। কিন্তু আর্চি ও লিলিবেটের নিরাপত্তার স্বার্থে স্কুলের নাম বা সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি।

ঘটনার পর হ্যারি ও মেগানের মুখপাত্র তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের পক্ষ থেকে এই ঘটনাকে শিশুদের ব্যক্তিগত জীবনে ‘বেপরোয়া অনুপ্রবেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে স্কুলের মতো জায়গায় শিশুদের অনুসরণ বা ছবি তোলার চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এদিকে, এই ঘটনা এমন একটি সময়ে ঘটেছে, যখন হ্যারি-মেগানের সন্তানদের নিরাপত্তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে ফটোগ্রাফারদের উদ্দেশ্য এবং তারা ঠিক কী ধরনের ছবি সংগ্রহ করতে চেয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ এম


মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আজ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ এম


সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, যদি ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছানো সম্ভব না হয়, তাহলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই হুঁশিয়ারি প্রদান করেন।

তিনি উল্লেখ করেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের নেতাদের ‘অযৌক্তিক’ মনে করে, তাহলে তাদের সঙ্গে চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। তিনি বলেন, “হয়ত তাদের উড়িয়ে দিতে হবে।”

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামনে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে— ইরানের সঙ্গে একটি চুক্তি হবে, নাকি অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে। তার মতে, “সময় এসে গেছে” এবং বিষয়টির নিষ্পত্তি খুব শিগগিরই হতে পারে।

ট্রাম্পের এই বক্তব্য ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে। তবে তিনি সম্ভাব্য চুক্তির শর্ত বা সামরিক পদক্ষেপের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে কিছু জানাননি। সূত্র: টাইমস অব ইসরায়েল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%