ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫


কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯), চরফকিরা ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগকর্মী সাইফ উদ্দিন পলাশ (১৯), একই এলাকার কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভূঞা সড়কে ৩-৪ জন নেতাকর্মী এসে আগুন জ্বালিয়ে এবং গাছ ফেলে কিছুক্ষণ অবস্থান করেন। পরে ভোররাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে একটি বড় গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে সকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন বাজারে আনছে নতুন উড়ন্ত গাড়ি, লাগবে না রানওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


চীন বাজারে আনছে নতুন উড়ন্ত গাড়ি, লাগবে না রানওয়ে

চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং এবং এর সহযোগী প্রতিষ্ঠান ‘অ্যারিজ’ উড়ন্ত গাড়ির ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।

২০২৫ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এআই দিবসে অ্যারিজ প্রকল্পের প্রধান উদ্ভাবন ‘ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার’ এর ঘোষণা দেওয়া হয়। শুরুতে এটি ভবিষ্যতের প্রতিশ্রুতি মনে হলেও ২০২৬ সালের এআই দিবস ও নভেম্বরের শেষের দিকে সদর দপ্তর পরিদর্শনের পর এর কার্যকারিতা স্পষ্ট হয়েছে, যা বিজিআর-এর প্রতিবেদন অনুযায়ী নিশ্চিত হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুসারে, ২০২৭ সালে উড়ন্ত গাড়ির ব্যাপক উৎপাদন শুরু হবে এবং একই বছরের দ্বিতীয়ার্ধে এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে।

ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার মূলত দুটি সমন্বিত অংশ নিয়ে গঠিত—মাটিতে চলার ট্রাকসদৃশ গাড়ি এবং পেছনের অংশে ভাঁজ করে রাখা ছোট হেলিকপ্টারের মতো বৈদ্যুতিক উড়োজাহাজ। প্রচলিত উড়োজাহাজের জন্য আলাদা রানওয়ে বা স্থায়ী হ্যাঙ্গারের প্রয়োজন হয় না; বরং মাটির গাড়িটিই ভ্রাম্যমাণ হ্যাঙ্গার ও মোবাইল চার্জিং স্টেশন হিসেবে কাজ করে। চালক গাড়ি চালিয়ে পছন্দের স্থানে গিয়ে সেখান থেকেই উড়োজাহাজটি আলাদা করে উড়তে পারেন। সদর দপ্তরে চালকসহ উড়োজাহাজটির উড্ডয়ন ও পরীক্ষার সময় প্রায় পাঁচ মিনিট উড়তে দেখা গেছে।

এই উড়ন্ত অংশটির বিশেষত্ব হলো ইভিটিওএল প্রযুক্তি, যার মাধ্যমে এটি রানওয়ে ছাড়াই খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম। প্রচলিত হেলিকপ্টার চালাতে হাত ও পায়ের জটিল সমন্বয়ের বদলে অ্যারিজের উড়োজাহাজে একটি সহজ নিয়ন্ত্রণ দণ্ড রাখা হয়েছে, যা অনেকটা ভিডিও গেম খেলার মতো সহজভাবে চালানো যায়। এর পাশাপাশি, এতে এআইনির্ভর স্বয়ংক্রিয় উড্ডয়ন ব্যবস্থা, ম্যানুয়াল নিয়ন্ত্রণ, নিরাপদ অবতরণ সহায়তা এবং আশপাশের আকাশযান শনাক্ত করে সংঘর্ষ এড়াতে ক্যামেরা, মনিটর ও লেজার প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

ব্যাটারি ও আকাশযানের সক্ষমতার দিক থেকে একবার চার্জে উড়োজাহাজটি সর্বোচ্চ ২০ মিনিট উড়তে পারবে। তবে গাড়ির অংশ থেকে প্রায় ৩০ মিনিটে পূর্ণ চার্জ হয়ে সর্বোচ্চ ছয়বার পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব। উড়োজাহাজটির নির্ধারিত সর্বোচ্চ উড্ডয়নসীমা ৮,২০০ ফুট হলেও চীনের বর্তমান আইনে এটি সর্বোচ্চ ৩৯৪ ফুট উচ্চতায় উড়তে পারবে এবং ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল বেগের বাতাসেও এটি স্থিতিশীল থাকতে সক্ষম।

হার্ডওয়্যারের নকশা চূড়ান্ত হলেও সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করতে হলে আকাশযানসংক্রান্ত আইন ও বিধিমালায় পরিবর্তন আনতে হবে। যেখানে পরীক্ষামূলক উড্ডয়নের জন্য বাণিজ্যিক পাইলট লাইসেন্স ও টাইপ সার্টিফিকেশনের উড্ডয়ন পরীক্ষা প্রয়োজন হয়। সম্ভাব্য দাম প্রায় ৩ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা) নির্ধারণ করা হয়েছে। এই যানটি চীনের আগে মধ্যপ্রাচ্যের বাজারে এবং পরে ব্রাজিলের মতো দেশে নেওয়ার লক্ষ্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মো:নিয়াজ মোরশেদ জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা

 

জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটাকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া এলাকার মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ১ লাখ টাকা এবং পৌর এলাকার নয়াপাড়া এলাকার একটি ইটভাটাকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৯-এর ৫(২) ও ১৫(১)(খ) ধারায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান

এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও সিওও মো. কামরুল হাসান ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন। এই পুরস্কারটি ব্যবসায়িক নেতৃত্ব ও প্রতিষ্ঠানের অগ্রগতিতে তার অবদানের স্বীকৃতি হিসেবে তাকে প্রদান করা হয়।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র‍্যান্ড ফোরামের পক্ষ থেকে তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।

গত সোমবার (২৩ নভেম্বর) ব্র‍্যান্ড ফোরামের ১০ম লিডারশিপ সামিটের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। এই আয়োজনে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের জন্য ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা প্রদান করা হয়।

কামরুল হাসানের এই অর্জন তার কর্মজীবন, পেশাদারিত্ব এবং ভোক্তাপণ্য খাতে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের অগ্রযাত্রায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় কামরুল হাসান এসিআই পিএলসির প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "এই অর্জন তার একার নয়, বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য।" এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং সম্মানিত বিচারকমণ্ডলীর অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

আড়াই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে কামরুল হাসান দেশের এফএমসিজি খাতের পরিচিত মুখ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। ব্র‍্যান্ড মার্কেটিং দিয়ে কর্মজীবন শুরু করে ১৯৯৯ সালে তিনি গ্লোবাল বেভারেজ কোং লিমিটেডে যোগ দেন এবং সেখানে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। পরবর্তীকালে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিজনেস ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠানের বহুমুখী পোর্টফোলিওতে দায়িত্ব পালনের পর ২০২৮ সালে তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সিওও।

দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ ‘এসিআই পিওর সল্ট’ বাজারে আনা এবং এর প্রতিষ্ঠার পেছনে তার ভূমিকা সংশ্লিষ্টদের কাছে বিশেষভাবে স্বীকৃত। এছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্য তিনি বাজারে প্রতিষ্ঠিত করেছেন। সহকর্মীদের হাতে দায়িত্ব ও মালিকানাবোধ তুলে দেয়া, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে উৎসাহ দেয়াকে তিনি নেতৃত্বের মূল বিষয় বলে মনে করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%