০৮:২৪ এম
যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দুর্গম অঞ্চলগুলোতে আকস্মিক বন্যার ফলে অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। রবিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেলে পার্ক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, যারা অ্যারিজোনার ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক এলাকায় হাইকিং বা ব্যাকপ্যাকিং করছিলেন, তাদের সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে। এছাড়াও, ফ্যান্টম র্যাঞ্চ বা ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে থাকার পরিকল্পনা করা ক্যাম্পারদের খোঁজ নেওয়া হচ্ছে।
এছাড়া, নর্থ কাইবাব ট্রেইল এলাকায় আটকে পড়া পর্যটকদের অনুসন্ধানে কর্মকর্তারা কাজ করছেন।
আরও পড়ুন: প্যারিসের গুলির ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা বললেন মাখোঁ
রবিবার সকালের দিকে নিখোঁজের সংখ্যা অন্তত ২০ জন বলে জানানো হয়েছিল। সকাল পর্যন্ত ফ্যান্টম র্যাঞ্চ ও লোয়ার নর্থ কাইবাব ট্রেইল এলাকা থেকে ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্যান্টম র্যাঞ্চ ও কটনউড ক্যাম্পগ্রাউন্ড থেকে আরও লোকজনকে সরানোর পরিকল্পনা ছিল।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাইট এঞ্জেল ক্রিকের সংলগ্ন পদচারী সেতুগুলো ধসে পড়েছে, যার ফলে খালের ওপর দিয়ে হাইকারদের চলাচলের পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। পাশাপাশি, ক্ষয়ক্ষতি পর্যালোচনার সময় কলোরাডো নদীর নির্দিষ্ট কিছু ব্রিজ বন্ধ রাখা হয়েছে।
ন্যাশনাল পার্ক সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, “আকস্মিক এই বন্যার ফলে ব্রাইট এঞ্জেল ক্যানিয়ন অঞ্চলের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কর্মীরা ট্রেইল, সেতু, ইউটিলিটি পরিষেবা, স্থাপনা এবং অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছেন।”
এদিকে, পানিতে ভেসে আসা ধ্বংসাবশেষের কারণে কলোরাডো নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ইরানে হামলার সময় জানালেন মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক
সূত্র:
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন