ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং
মক্কা চুক্তি

নতুন সদস্য হওয়া নিয়ে যা বলছে পাকিস্তান


নতুন সদস্য হওয়া নিয়ে যা বলছে পাকিস্তান

পাকিস্তান জানিয়েছে যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে (এমজেডিএ) নতুন সদস্য দেশ যুক্ত করার সম্ভাবনা রয়েছে। তবে, যখন কোনো দেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার জন্য আবেদন করবে, তখন সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পরামর্শ করে সেই আবেদনটি পর্যালোচনা করা হবে।

 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তাহির আন্দ্রাবিকে বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদ এবং অন্যান্য দেশের চুক্তিতে আগ্রহ সম্পর্কে প্রশ্ন করা হয়।

আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে

মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, "মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যার লক্ষ্য শান্তি সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করা।"

প্রশ্নে উল্লেখ করা হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানিয়েছেন যে বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে বিবেচনা করতে পারে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের নিরাপত্তা কাঠামো কি কূটনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিচ্ছে এবং অন্য কোনো দেশ চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে কি না—এ বিষয়ে জানতে চাওয়া হয়।

 

বিশেষ করে সফররত ইরান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে প্রশ্নে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি

মুখপাত্রের জবাবে বলা হয়, পরিবর্তনশীল নিরাপত্তা কাঠামো হিসেবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এমন দেশগুলোর জন্য উন্মুক্ত থাকবে, যারা সম্মিলিত দায়িত্ব ও অভিন্ন নিরাপত্তা স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, "যদি কোনো দেশ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে যোগ দেওয়ার জন্য আবেদন করে, তবে রিয়াদ ও আঙ্কারায় থাকা অংশীদারদের সঙ্গে পরামর্শ করে তা বিবেচনা করা হবে।"

তবে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেন যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কার্যকর বাস্তবায়ন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

 

আরও পড়ুন: শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২০ এম


শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুইজন গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশসহ (গাঁজা) দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আব্দুল রহমান (৪৬) এবং অপরজন মোহাম্মদ ইকবাল আনসারী (৪৫)। তাদের কাছ থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশ, দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি, তিনটি স্মার্টফোন ও দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।

এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা আব্দুল রহমান ও মোহাম্মদ ইকবাল আনসারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ট্রলিতে কাপড়ের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৬ এম


শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মানুষ নানা কারণে দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু যদি তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখা যায় যে সব দোকানপাট বন্ধ, তাহলে সবকিছু বিফলে যাবে।

 

সুতরাং, শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জানা প্রয়োজন।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ

সামরিক জাদুঘর : এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।

 

বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩০ এম


নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আগামী নভেম্বরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করার পরিকল্পনা করছেন।

এই তথ্যটি বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টারস বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকের সময় জানানো হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মাধ্যমে।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা তুলে ধরেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গে উভয়পক্ষ বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা উল্লেখ করেন। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরো উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বা আভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ এম


ঢাকায় হালকা বৃষ্টির পূর্বা আভাস

রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে আজ আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে। একইসাথে, হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও বিদ্যমান। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এই সময় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে। আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এই সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%