০৫:৪৫ এম
বাংলাদেশে আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতা-২০২৬-এর ঢাকা দক্ষিণ বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে। এই পর্বে ছাত্র ও ছাত্রীদের মধ্যে মেধার ভিত্তিতে মোট আটজনকে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়েছে।
এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার (২৪ অক্টোবর) উত্তর যাত্রাবাড়ীর জমঈয়ত ভবনের মিলনায়তনে।
প্রতিযোগিতা বাস্তবায়নের দায়িত্ব পালন করেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান। তার সহযোগিতায় ছিলেন ড. মুহাম্মদ ইব্রাহীম, শাইখ আনিসুর রহমান মাদানী, ড. হারুনুর রশিদ ও ড. আব্দুল মোমেন।
আরও পড়ুন: মাদরাসায় শিশু সুরক্ষায় কঠোর নীতিমালা ও নিরাপদ অভিযোগ ব্যবস্থা জরুরি: আজহারী
আয়োজকেরা জানিয়েছেন, বিভাগীয় পর্যায়ে ছাত্রদের মধ্য থেকে পাঁচজন এবং ছাত্রীদের মধ্য থেকে তিনজনকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রত্যেককে মূল্যবান হ্যান্ডব্যাগ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বিশ্বব্যাপী কোরআন ও সুন্নাহর প্রচার-প্রসার, শিক্ষা ও গবেষণায় সৌদি আরব প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। হিফজুল হাদিসের মতো প্রতিযোগিতা হাদিসের জ্ঞানচর্চা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ থেকেও সহযোগিতামূলক ভূমিকা রাখা প্রয়োজন।
আগামী ২৮ অক্টোবর ২০২৬ জাতীয় পর্যায়ে হিফজুল হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরও পড়ুন: আজানের ইতিহাস: কিভাবে ইসলামে প্রবেশ করল এই নিদর্শন?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন