১০:৩৫ পি.এম
দুর্নীতির অভিযোগ নিয়ে একটি তদন্তের কারণে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের চার কর্মকর্তার বিদেশে যাওয়ার বিষয়টি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
যুগ্মসচিব মো. রবিউল ইসলাম এই চিঠিটি ২৬ জুলাই তারিখে জারি করেন।
আরও পড়ুন: ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থীসহ ৬ জন নিহত, ভিসির শোক
চিঠিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিছুর রহমান, ডিএসসিসির সাবেক এবং বর্তমানে বরিশাল সিটি করপোরেশনে বদলিকৃত অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরী (বর্তমানে ময়মনসিংহ সিটি করপোরেশনে বদলির আদেশাধীন) এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা (বর্তমানে রংপুর সিটি করপোরেশনে বদলির আদেশাধীন)-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গোপন সূত্র থেকে খবর আসার পর জানা গেছে যে, এই তদন্তাধীন কর্মকর্তারা গোপনে দেশত্যাগ করার জন্য উদ্যোগ নিতে পারেন। এই কারণেই সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশে যাত্রা নিষিদ্ধ করার আবেদন জানানো হচ্ছে।
এই পরিপ্রেক্ষিতে, স্থানীয় সরকার বিভাগ দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত উল্লিখিত চার কর্মকর্তাদের বিদেশ ত্যাগের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
চিঠিতে বিষয়টি সম্পর্কে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: বেনাপোলে মুরগিভর্তি ভ্যানে উদ্ধার হলো পিস্তল, ম্যাগাজিন ও গুলি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন