০৪:৩৯ পি.এম
শক্তিশালী দুটি ভূমিকম্পের ফলে ভেনেজুয়েলায় ১ হাজার ৪৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এই কারণে দেশটির জন্য চীন পাঠাবে ১০০ মিলিয়ন ইউয়ান (১৪ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের দুর্যোগ ত্রাণ সহায়তা।
সোমবার, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও দুর্যোগপরবর্তী পুনর্গঠন কার্যক্রমে সমর্থন দিতে ভেনেজুয়েলাকে ‘জরুরি ভিত্তিতে বিনামূল্যে ত্রাণসামগ্রী’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার।
আরও পড়ুন: ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন
বেইজিং থেকে এএফপি বার্তা সংস্থা এ খবরের তথ্য দিয়েছে।
জিয়াকুন জানান, এসব ত্রাণসামগ্রী ‘যত দ্রুত সম্ভব’ পাঠানো হবে। এছাড়া, উদ্ধার কার্যক্রমের সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকার স্যাটেলাইট চিত্রও বেইজিং থেকে কারাকাসকে প্রদান করা হবে।
গুও বলেন, ‘পরিস্থিতির অগ্রগতির সঙ্গে প্রয়োজন অনুযায়ী ভেনেজুয়েলাকে আরও সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে।’
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং শুক্রবার ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের কাছে পাঠানো এক শোকবার্তায় নিশ্চিত করেছেন যে, দুর্যোগ মোকাবেলা এবং পুনর্গঠন কার্যক্রমে চীন সহায়তা দেবে।
আরও পড়ুন: রাজা চার্লস উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী উদ্ধৃত করলেন
সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত চীনের আটজন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া একজন নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন