ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপি মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৫২


ডিএমপি মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৫২

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় ৫ জন, পল্টন থানায় ১৬ জন, খিলগাঁও থানায় ১৮ জন, শাহজাহানপুর থানায় ৩ জন এবং মুগদা থানায় ১০ জন রয়েছে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউনিয়ায় পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান মাদক ব্যবসায়ী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


কাউনিয়ায় পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান মাদক ব্যবসায়ী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কাউনিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) পবিত্র কুমার হালদার-এর নেতৃত্বে কাউনিয়া থানার একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কাউনিয়া ব্রাঞ্চ রোড, মনসা বাড়ি গলি, কমিশনার গলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি বিভিন্ন স্থানে নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। এতে এলাকার মাদক ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতার বিষয়টি সামনে আসে।
অভিযানে কাউনিয়া থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী ঘাটাইল থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মধুপুরের দিকে চলছিল। ব্রাহ্মণশাসন এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু ঘটে। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

ঘাটাইল থানার উপপরিদর্শক সরোয়ার আলম জানান, ব্রাহ্মণশাসন এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে একজন নিহত হয়েছেন। নিহতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসার।

 এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সাজু মজুমদার, অন্তর রহমান অনু, পারভেজ এবং বাবুসেন্টু।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোড এলাকায় মো. শাহিন নামে এক ব্যক্তিকে মারধর করে এবং গুলি করে পালিয়ে যায় কয়েকজন। এই ঘটনার পর দক্ষিণখান থানায় মামলা দায়ের হলে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করে পুলিশ।

 ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করা হয়। পরে ময়মনসিংহের ভালুকা ও জামালপুরের ইসলামপুর এলাকা থেকে সাজু মজুমদার, অন্তর রহমান অনু এবং পারভেজকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ আজমপুরের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় একটি ক্রসবডি ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগ জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারি বাড়ানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারি বাড়ানোর আহ্বান

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারি বাড়াতে হবে

 

বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় যেমন ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট এবং জলবায়ু পরিবর্তন, সেগুলোর মোকাবিলা করতে রপ্তানি বহুমুখীকরণ, উৎপাদনশীল খাতে বিনিয়োগ এবং টেকসই অংশীদারি বৃদ্ধি করা প্রয়োজন। পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে সক্ষমতা বজায় রাখতে আঞ্চলিক এবং বৈশ্বিক সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সবুজ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) হংকংয়ে অনুষ্ঠিত ১১তম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) শীর্ষ সম্মেলনের পলিসি ডায়ালগে প্যানেল আলোচকের বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

‘বিল্ডিং রেজিলিয়েন্ট ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্কস ইন আ ডাইভার্স গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অর্থনৈতিক সক্ষমতা সংকট মোকাবেলার বিষয় নয়; বরং একটি এমন ব্যবস্থা তৈরি করা, যা বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কর্মসংস্থান ও নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

এলডিসি উত্তরণের প্রস্তুতির প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং প্রতিযোগিতা সক্ষমতাভিত্তিক প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে। এ লক্ষ্য অর্জনের জন্য চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

এই চারটি বিষয় হলো রপ্তানি বহুমুখীকরণ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, উৎপাদনমুখী বিনিয়োগ আকর্ষণ এবং সবুজ অর্থনৈতিক রূপান্তর। তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও ম্যান-মেইড ফাইবার খাতকে বৈশ্বিক মূল্য শৃঙ্খলে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় শিল্পকে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত করতে সক্ষম বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়। বিআরআই কাঠামোর আওতায় অর্থনৈতিক অঞ্চল, লজিস্টিকস এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় ধরনের অংশীদারির সুযোগ রয়েছে।

 

মন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা এবং স্থানীয় ব্যবসাকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করতে ডিজিটাল বাণিজ্য, ক্রস-বর্ডার ই-কমার্স এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভবিষ্যতের বাণিজ্য ও বিনিয়োগ কাঠামোকে পরিবেশবান্ধব করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিম্ন-কার্বন উৎপাদন, টেকসই লজিস্টিকস এবং সবুজ অবকাঠামোই হবে ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তি।

বাংলাদেশ-চীন সম্পর্কের প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’-এ উন্নীত হয়েছে। সাম্প্রতিক সময়ে ১৭টি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। এর আওতায় মোংলা বন্দরের আধুনিকায়ন এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

 

চীনের সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারে ‘ইনভেস্ট বাংলাদেশ’ দেশটিতে প্রথম বিদেশি বিনিয়োগ কার্যালয় চালুর উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান।

হংকংকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, চীনের মূল ভূখণ্ড ও বৈশ্বিক বাজারের মধ্যে সেতুবন্ধন হিসেবে হংকংয়ের ভূমিকা কাজে লাগাতে হবে। তিনি বলেন, বিচ্ছিন্নতা নয়, বরং পারস্পরিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং উন্মুক্ত বাণিজ্য ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতের বৈশ্বিক অর্থনীতি শক্তিশালী করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%