ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সিলগালা গোডাউনেই নেই ৯৯ টন নিষিদ্ধ কীটনাশক, তদন্ত কমিটি গঠন


সিলগালা গোডাউনেই নেই ৯৯ টন নিষিদ্ধ কীটনাশক, তদন্ত কমিটি গঠন

নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর একটি সিলগালা গোডাউন থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯৯ মেট্রিক টন নিষিদ্ধ বালাইনাশক (কীটনাশক) উধাও হওয়ার ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি কাজ শুরু করেছে। এ তদন্ত কার্যক্রমটি মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত দলের উদ্যোগে পরিচালিত হয়। গোডাউনসহ আশপাশের কয়েকটি গোডাউন ও প্রতিষ্ঠানে পরিদর্শন করে তদন্ত দল তথ্য সংগ্রহ করেছে।

বিসিকের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) মোহাম্মদ আরিফুল হকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিসিকের মহাব্যবস্থাপক মো. ফরহাদ হোসেন ও সারোয়ার হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ জুন সৈয়দপুর বিসিক শিল্পনগরীর একটি গোডাউনে সরকার নিষিদ্ধ এসিআই কম্পানির ‘বিফার ৫ জি’ কীটনাশক গোপনে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় প্রশাসন অভিযান চালায়। এ সময় ট্রাকে তোলা এবং গোডাউনে রাখা ১ ও ২ কেজির প্যাকেটের মোট ৯৯ মেট্রিক টন কীটনাশক জব্দ করা হয়। পরে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। অভিযানে নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শাহিনা বেগম, সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণসহ র‍্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সেসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসিআই কোম্পানির সৈয়দপুর উপজেলা ডিলার মেসার্স মনোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী মনোয়ার হোসেন সরকারকে আটক করা হয় এবং পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: টাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন দ্বীপ স্পোর্টিং রয়েলস, জমজমাট আয়োজনে শেষ হলো ফুটসাল টুর্নামেন্ট–২০২৬

এ ঘটনায় সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বাদী হয়ে মামলা করেন। মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তবে আদালতের নির্দেশে গত ২৯ জুলাই নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ওই গোডাউনে থাকা নিষিদ্ধ কীটনাশক ধ্বংস করতে গেলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়। বিসিক শিল্পনগরীর কর্মকর্তাকে সঙ্গে নিয়ে গোডাউনে প্রবেশ করে তিনি দেখতে পান, সেখানে জব্দ করা কীটনাশকের কোনো অস্তিত্ব নেই। গোডাউনের মেঝেতে পড়ে ছিল শুধু ১২৩টি ছেঁড়াফাটা এক কেজির প্যাকেট।

আদালতের নথিতে থাকা হিসাব অনুযায়ী প্রায় ৯৯ হাজার প্যাকেট কীটনাশক সেখানে থাকার কথা থাকলেও তা না পাওয়ায় ধ্বংস কার্যক্রম স্থগিত করা হয়। গোডাউনে মেঝেতে পড়ে থাকা প্যাকেটগুলো বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মশিউর রহমানের জিম্মায় রেখে গোডাউনটি পুনরায় তালাবদ্ধ করা হয়। সংশ্লিষ্টরা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী গোডাউনে জব্দ করা বালাইনাশক না থাকায় বিষয়টি আদালতকে অবহিত করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিসিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার তদন্ত দল সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে এসে দিনব্যাপী তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্ত শেষে সাংবাদিকদের বিসিক পরিচালক মোহাম্মদ আরিফুল হক জানান, ‘আমরা সার্বিক তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি এবং সরাসরি সবকিছু দেখেছি। এসব পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। এটি মূলত বিসিকের অভ্যন্তরীণ তদন্ত। তাই এখনই সবকিছু খুলে বলা যাবে না।’

এ সময় নীলফামারীর উপপরিচালক নুরেল হক, সৈয়দপুর শিল্পনগরীর কর্মকর্তা মশিউর রহমান, সৈয়দপুর বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতির সভাপতি আবুল কালাম মিন্টু, সৈয়দপুর থানার এসআই ঋষিকেশ চন্দ্র বর্মণ ও এসআই মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই যোদ্ধাদের জন্য হোটেল ও বিমানের টিকিটে বিশেষ মূল্যছাড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


জুলাই যোদ্ধাদের জন্য হোটেল ও বিমানের টিকিটে বিশেষ মূল্যছাড়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ৩৬ জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ৩৬ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে জুলাই যোদ্ধাদের। তাদের কর্মসংস্থানেরও সুব্যবস্থা করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ মূল্যছাড় দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধাদের পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত; পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সম্মান জানানো বাংলাদেশ পর্যটন করপোরেশনের জন্য শুধুই একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং এটি আমাদের কৃতজ্ঞতা, দায়বদ্ধতা ও জাতীয় চেতনার বহিঃপ্রকাশ। বাংলাদেশ পর্যটন করপোরেশন এমন একটি পর্যটন শিল্প গড়ে তুলতে কাজ করবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করবে, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাবে, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করবে এবং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে মর্যাদার সঙ্গে তুলে ধরবে। জুলাইয়ের আত্মত্যাগ আমাদের সেই দায়িত্ব পালনে আরও দৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলালিংকের ‘নিও’ পেল পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


বাংলালিংকের ‘নিও’ পেল পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স পেয়েছে বাংলালিংকের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ‘নিও পিএসপি লিমিটেড’। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পাওয়ার ফলে এখন প্রতিষ্ঠানটি দেশের অভ্যন্তরে অনুমোদিতভাবে পরিশোধ সেবা দিতে সক্ষম হবে।

মঙ্গলবার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১-এ এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশের সমস্ত তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখিত হয়েছে যে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ৫(৪) ধারার ক্ষমতাবলে নিও পিএসপি লিমিটেডকে লাইসেন্স দেওয়া হয়েছে। এই লাইসেন্স ২০২৬ সালের ১১ আগস্ট জারি করা পত্রের শর্তসাপেক্ষে প্রদান করা হয়েছে।

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হলো এমন প্রতিষ্ঠান, যারা অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে টাকা লেনদেনের সুবিধা প্রদান করে। সংক্ষেপে বললে, গ্রাহকের টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় ডিজিটাল উপায়ে স্থানান্তরিত করতে যে প্রতিষ্ঠান সেবা দেয়, সেটিই পিএসপি।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভের ফলে নিও পিএসপি দেশের পেমেন্ট সেবা খাতে কার্যক্রম পরিচালনার অধিকার পেয়েছে। প্রতিষ্ঠনটি বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান।

নিও পিএসপির লাইসেন্স প্রাপ্তির ফলে দেশে লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সংখ্যা এখন ১০টিতে দাঁড়াল। এর আগে দেশে ৯টি পিএসপি কার্যক্রম পরিচালনা করে আসছিল।

বর্তমানে কার্যরত ৯টি পিএসপি হলো-আইপে সিস্টেমস লিমিটেড, ডি মানি বাংলাদেশ লিমিটেড, রিকার্শন ফিনটেক লিমিটেড, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস লিমিটেড, প্রগতি সিস্টেমস লিমিটেড, এবিজি টেকনোলজিস লিমিটেড, ডিজিটাল পেমেন্টস লিমিটেড, শেবা ফিনটেক লিমিটেড এবং সমাধান সার্ভিসেস লিমিটেড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


ফরিদপুরে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ নারী গ্রেপ্তার

ফরিদপুরে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হালিমা খাতুন (৩৩) নামের ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিটের মধ্যে, ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার গোয়ালচামট এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে লিজা বিউটি পার্লারের সামনে পশ্চিম পাশে সড়ক থেকে হালিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাঁর হেফাজতে থাকা একটি লাল রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়, যা কোডিন ফসফেট এবং ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে যে, উদ্ধার করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ ছিল।

সুতরাং, মোট ৪ হাজার ৫০০ মিলিলিটার বা ৪ দশমিক ৫ লিটার স্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় হালিমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

খুলনা, ১১ আগস্ট, ২০২৬ : মাসব্যাপী বিভাগীয় বৃক্ষমেলায় ৭৭ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে, যা এক কোটি ৯ লাখ টাকার সমপরিমাণ।

আজ মঙ্গলবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে এটা জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি বলেন, গাছ আমাদের পরম উপকারী বন্ধু ও অর্থকারী ফসল। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হই, তেমনই পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হই।

তিনি আরও বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে গাছের প্রয়োজন রয়েছে। সুতরাং, নিজে গাছ লাগাতে হবে এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।

তিনি আরো বলেন, বৃক্ষ বিষাক্ত জ্বলীয় বাষ্পের হাত থেকে আমাদের রক্ষা করে, পাশাপাশি কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমায়। বিভাগীয় কমিশনার পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষরোপণের জন্য সকলকে আহ্বান জানান।

জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন সংরক্ষক ইমরান আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। অনুষ্ঠানে নার্সারি মালিক সমিতির সভাপতি মো. বদরুল আলম রয়েল এবং সাংবাদিক আল মাহমুদ প্রিন্সও বক্তব্য রাখেন।

জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বৃকমেলা নিয়ে প্রতিবেদন প্রস্তুত করার জন্য পাঁচজন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

এছাড়া, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%