ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান


মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান

মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।  

এমআরটি লাইন-৬ এর মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে যাত্রী চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই অভিযান পরিচালনা করেছে। 

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলাম। 

আরও পড়ুন: শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর

এই অভিযানে ডিএমটিসিএলের সাথে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশগ্রহণ করেছে। এই অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক। 

প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

অভিযান চলাকালে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল—এমন সব অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়েছে। 

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল স্টেশন এলাকায় নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন: মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি শ্রমিক নিয়োগে নতুন বিধান, স্থানীয়দের অগ্রাধিকার দিচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


বিদেশি শ্রমিক নিয়োগে নতুন বিধান, স্থানীয়দের অগ্রাধিকার দিচ্ছে মালয়েশিয়া

বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন এনেছে মালয়েশিয়া সরকার। এখন থেকে ‘কেস-বাই-কেস’ তথা ব্যক্তিভিত্তিক সুপারিশের মাধ্যমে কোনও বিদেশি শ্রমিকের কোটা অনুমোদন করা হবে না। বরং পুরো প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজ করে ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিউসিএমএস)-এর ‘ই-কোটা’ মডিউলের আওতায় আনা হয়েছে।

গত সোমবার (৬ জুলাই) একটি বিশেষ সংবাদ সম্মেলনে মানবসম্পদ উপমন্ত্রী দাতুক সেরি আর. রামানান শ্রমিক নিয়োগের নতুন নিয়মের বিস্তারিত তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও পদ্ধতিগত করা হয়েছে, যেখানে কোনও তদবির বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কোটা পাওয়ার সুযোগ নেই।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ জুলাই থেকে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনার জন্য ওয়ান-স্টপ সেন্টারকে সম্পূর্ণরূপে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয়েছে। বর্তমানে এফডব্লিউসিএমএস সিস্টেমের সোর্স কোড এবং সুপার অ্যাডমিনিস্ট্রেটরের পূর্ণ নিয়ন্ত্রণ এই মন্ত্রণালয়ের হাতে রয়েছে।

এদিকে, এই সিস্টেমে ৫৪৮টি কোম্পানির পক্ষ থেকে ২২ হাজার ৪৭৬টি আবেদন জমা পড়েছে। তবে নিয়োগকর্তাদের জন্য শর্ত দেওয়া হয়েছে যে, বিদেশি শ্রমিক নেওয়ার আগে অবশ্যই স্থানীয় কর্মীদের অগ্রাধিকার দিতে হবে।

এজন্য প্রথমে মাইফিউচারজবস পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং কর্মসংস্থান আইনের ৬০কে ধারা অনুযায়ী অনুমোদন নিয়ে স্থানীয় কর্মী খোঁজার বাধ্যবাধকতা রয়েছে। উপযুক্ত স্থানীয় কর্মী না পাওয়া গেলেই কেবল বিদেশি শ্রমিকের আবেদন বিবেচনা করা হবে।

একই সাথে, মালয়েশিয়ায় আগত নতুন বিদেশি শ্রমিকদের নিরাপত্তা এবং সুবিধার কথা বিবেচনা করে তাদের সাময়িক অবস্থানের জন্য একটি ট্রানজিট সেন্টার স্থাপনের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। কুয়ালালামপুর বিমানবন্দরের ভিড় কমাতে এবং নিয়োগকর্তারা এসে নিজ দায়িত্বে নিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত শ্রমিকরা এই সেন্টারে অবস্থান করবেন।

তবে কোটা অনুমোদন এবং সার্বিক ব্যবস্থাপনা মানবসম্পদ মন্ত্রণালয় পরিচালনা করলেও, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি শ্রমিকদের কাজের পারমিট বা পাস ইস্যু করার চূড়ান্ত ক্ষমতা পূর্বের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) হাতে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে পানিবন্দি কয়েক হাজার মানুষ, আশ্রয়কেন্দ্রে বাড়ছে ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


রাঙামাটিতে পানিবন্দি কয়েক হাজার মানুষ, আশ্রয়কেন্দ্রে বাড়ছে ভিড়

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বাঘাইছড়ি উপজেলার প্রায় ৩০টি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে। লংগদু ও সদর উপজেলার মাগবান ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার বন্যার পানিতে তলিয়ে গেছে।

পাহাড়ি ঢলে সড়ক, হাটবাজার, দোকানপাট, বিদ্যালয়, কলেজ, গবাদিপশুর খামার ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। অসংখ্য বসতঘরও পানির নিচে তলিয়ে যায়। পানিবন্দি মানুষ বিশুদ্ধ পানি ও খাদ্যসংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন।

এদিকে, টানা বৃষ্টির ফলে রাঙামাটি শহর ও জেলার বিভিন্ন স্থানে প্রায় ২৫টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানিয়েছেন, গত পাঁচ দিনের টানা বর্ষণে সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ৮টি, রাঙামাটি-ঘাগড়া ও কাপ্তাই-বান্দরবান সড়কের ৭টি, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ৩টি এবং রাজস্থলী উপজেলা ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন এলাকায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি আরও জানান, আপাতত পাহাড় ধসে পড়ে থাকা মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তবে দ্রুত স্থায়ী মেরামতের ব্যবস্থা না নিলে টানা বৃষ্টিতে সড়কের আরও ক্ষতি হওয়ায় জেলার বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, পাহাড় ধসে বিলাইছড়ি ও কাউখালী উপজেলায় বেশ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙামাটি শহরের আশপাশের পাহাড়িদেরও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয়কেন্দ্রে ছুটছেন।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের গাউসপুর সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এর ওপর যান চলাচল বন্ধ করা হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, জেলার ৪০টি আশ্রয়কেন্দ্রে এই পর্যন্ত ৪ হাজার ২৬৫ জন আশ্রয় নিয়েছেন। তাদের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলো চালু থাকবে। যারা এখনো আশ্রয়কেন্দ্রে যাননি, তাদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে এবং ঝুঁকি দেখা দিলে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারী বৃষ্টির কারণে চীনে ভয়াবহ ভূ'মিধস, নিহত অন্তত ২১ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


ভারী বৃষ্টির কারণে চীনে ভয়াবহ ভূ

চীন বিপর্যস্ত হয়ে পড়েছে টানা ভারী বৃষ্টি, পাহাড়ধস এবং আকস্মিক বন্যার ফলে। একের পর এক দুর্যোগে প্রাণহানি বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে গানসু প্রদেশে, যেখানে মুহূর্তের মধ্যে পাহাড় ধসে বেশ কিছু মানুষ চাপা পড়ে যান। চীনের পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার তানচাং কাউন্টির একটি পাহাড়ি উপত্যকায় ঘটেছে এই ভূমিধসের ঘটনা। ভূমিধসের সময় অন্তত ৩৩ জন মানুষ মাটির নিচে চাপা পড়েছিলেন। তাদের বেশির ভাগই ছিলেন রাষ্ট্রায়ত্ত একটি বন খামারের অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করা স্থানীয় গ্রামবাসী। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানাচ্ছে, উদ্ধার অভিযান শেষ হয়ে গেছে এবং উদ্ধার করা হয়েছে অন্তত ২১ জনের মরদেহ। সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।

তানচাং এলাকা অনেকটাই খাড়া পাহাড়, সরু উপত্যকা ও নদ-নদীতে ঘেরা। বর্ষা মৌসুমে এখানে আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে ঝুঁকি অনেক বেশি। অপরদিকে, টাইফুন 'মাইসাক'–এর কারণে চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলেও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।

এ বছর চীনে আঘাত হানা প্রথম টাইফুনের কারণে গুয়াংসি অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এছাড়া, দুর্যোগের পর এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন।

সঙ্গে ساتھ, চীনের বিভিন্ন অঞ্চলগুলোতে ঝড়, ভারী বৃষ্টি এবং পাহাড়ধসের কারণে ধ্বংস হয়েছে কয়েক লাখ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এখনো উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা নতুন উত্তেজনার প্রেক্ষাপটে সংঘাত নিরসনের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা আবারও শুরু হয়েছে। শুক্রবার(১০ জুলাই) সংকটের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন যে, সমঝোতা চুক্তি সত্ত্বেও কাতার ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ইরান আবারও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন, কুয়েত ও জর্ডানের মতো আঞ্চলিক কিছু দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর পাশাপাশি, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে সমস্যা তৈরি হচ্ছে।

যদিও শুক্রবার সংঘাত কিছুটা স্তিমিত মনে হচ্ছে, তবে মধ্যস্থতার সাম্প্রতিক প্রচেষ্টাগুলো কি এই চক্রের পুনরাবৃত্তি বন্ধ করতে পারবে, তা এখনও স্পষ্ট নয়। উভয়পক্ষ চেষ্টা করছে, যুদ্ধের দিকে ঠেলে না দিয়েই তারা হামলা সহ্য করতে এবং শক্তিশালী জবাব দিতে সক্ষম।

যদি যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকে, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যান্য সামরিক ঘাঁটিতে আক্রমণের পরিধির ব্যাপারে ইরান হুমকি দিয়েছে। এর আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিরতি ‘শেষ হয়ে গেছে’, কিন্তু তিনি এই কথাও উল্লেখ করেছেন যে, দীর্ঘস্থায়ী সমঝোতায় পৌঁছানোর আলোচনা চলতে থাকবে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানান, গত ৪৮ ঘণ্টায় তারা ইরানের অভ্যন্তরে ১৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এটি যুদ্ধবিরতি চলাকালে আগের সংঘাতগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশী। তারা আরো জানিয়েছে, ইরানের উপকূলীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেটির উদ্দেশ্য ছিল প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি সৃষ্টি করার ক্ষমতা কমিয়ে আনা।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য চলাকালে সংঘটিত দুই দিনের হামলায় ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। তবে মন্ত্রণালয়টি হতাহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%