ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র-ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার


যুক্তরাষ্ট্র-ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা নতুন উত্তেজনার প্রেক্ষাপটে সংঘাত নিরসনের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা আবারও শুরু হয়েছে। শুক্রবার(১০ জুলাই) সংকটের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন যে, সমঝোতা চুক্তি সত্ত্বেও কাতার ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ইরান আবারও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন, কুয়েত ও জর্ডানের মতো আঞ্চলিক কিছু দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর পাশাপাশি, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে সমস্যা তৈরি হচ্ছে।

যদিও শুক্রবার সংঘাত কিছুটা স্তিমিত মনে হচ্ছে, তবে মধ্যস্থতার সাম্প্রতিক প্রচেষ্টাগুলো কি এই চক্রের পুনরাবৃত্তি বন্ধ করতে পারবে, তা এখনও স্পষ্ট নয়। উভয়পক্ষ চেষ্টা করছে, যুদ্ধের দিকে ঠেলে না দিয়েই তারা হামলা সহ্য করতে এবং শক্তিশালী জবাব দিতে সক্ষম।

আরও পড়ুন: ইশরাকের পিস্তল উঁচানো দৃশ্য ত্রাসের রাজত্বের প্রতীক: জামায়াত

যদি যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকে, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যান্য সামরিক ঘাঁটিতে আক্রমণের পরিধির ব্যাপারে ইরান হুমকি দিয়েছে। এর আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিরতি ‘শেষ হয়ে গেছে’, কিন্তু তিনি এই কথাও উল্লেখ করেছেন যে, দীর্ঘস্থায়ী সমঝোতায় পৌঁছানোর আলোচনা চলতে থাকবে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানান, গত ৪৮ ঘণ্টায় তারা ইরানের অভ্যন্তরে ১৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এটি যুদ্ধবিরতি চলাকালে আগের সংঘাতগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশী। তারা আরো জানিয়েছে, ইরানের উপকূলীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেটির উদ্দেশ্য ছিল প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি সৃষ্টি করার ক্ষমতা কমিয়ে আনা।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য চলাকালে সংঘটিত দুই দিনের হামলায় ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। তবে মন্ত্রণালয়টি হতাহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

আরও পড়ুন: রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রীর মন্তব্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোমরা স্থলবন্দর থেকে ডায়মন্ডসহ দুই ভারতীয় নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


ভোমরা স্থলবন্দর থেকে ডায়মন্ডসহ দুই ভারতীয় নাগরিক আটক

 

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ২১৬টি ডায়মন্ডের নাকফুল এবং একটি ট্রাকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিকালে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ বিষয়টি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে মালামালসহ ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়।

আটক ভারতীয় দুই নাগরিক হলেন- ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের সন্তোষ দাসের ছেলে ট্রাক চালক সমরেশ দাস এবং বসিরহাট সদরের মৃত সুধীর মন্ডলের ছেলে রাম মন্ডল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী পণ্যবাহী ট্রাকযোগে ডায়মন্ডের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা চেকপোস্টে অভিযান চালানো হয়েছিল। এসময় ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ করা হয়। ট্রাকের চালক সমরেশ দাস ও সহযোগী রাম মন্ডলকে আটক করা হয়। ট্রাকটি নিবন্ধন নম্বর ডব্লিউ বি ৫৯ বি ৯৯১৯ ছিল।

বিজিবি আরো জানায়, জব্দ ডায়মন্ডের নাকফুলের মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ভারতীয় ট্রাকটির মূল্য ৮৫ লাখ টাকা। জব্দ করা মালামালের সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি বাসসকে নিশ্চিত করে জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। আটক ভারতীয় ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধ ও সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে এই বিজিবি কর্মকর্তা আরো জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাধিকবার বক্তব্য রেখেছেন এবং স্পষ্টভাবে বলেছেন, বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে।

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবায় স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

টুকু বলেন, রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন। তবে রাজনৈতিক সব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী টুকু বলেন, আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলবো। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

এর আগে প্রতিমন্ত্রী টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন।

এ ব্যাপারে তিনি বলেন, যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান (শফিক), সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর শহরের নিম্নাঞ্চল ভারী বৃ'ষ্টিতে তলিয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


যশোর শহরের নিম্নাঞ্চল ভারী বৃ

মৌসুমি বায়ুর প্রভাবে পুরো দেশে যেভাবে হচ্ছে সেভাবেই যশোরেও দফায় দফায় ভারী ও হালকা বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ২০ ঘণ্টায় ১৯০ মিলিমিটারের রেকর্ড বৃষ্টির ফলে শহরের নিচু এলাকাগুলোতে হাঁটু সমান পানি জমে গেছে। এর ফলে রাস্তা-ঘাটও তলিয়ে গেছে। জলাবদ্ধতা তৈরি হওয়ায় নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ বেলা ২টা পর্যন্ত মোট ২০ ঘণ্টায় যশোরে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ১১০ মিলিমিটার এবং আজ সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টির পরিমাণ ছিল। ছুটির দিনে এই মুষলধারে বৃষ্টির কারণে রাস্তাঘাটে লোকসমাগম কমে গেছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শহরের খড়কি, বেজপাড়া, চাঁচড়া, শংকরপুর, আরবপুর, পালবাড়ি ও বকচর এলাকাগুলোতে বৃষ্টি নামলেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। ঘণ্টা ঘণ্টা ধরে পানি জমে থাকার ফলে স্কুলগামী শিশু, অফিসগামী মানুষ ও ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

খড়কি এলাকার বাসিন্দা আমিনুর রহমান ও রাশিদুল ইসলাম জানালেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচল করা কষ্টকর হয়ে পড়ে। যদিও ড্রেন রয়েছে, কিন্তু পানি ঠিকভাবে নামছে না।

শংকরপুর এলাকার তাহমিনা খাতুন বললেন, ঘরের সামনে হাঁটুপানি জমে গেছে। বাইরে বের হওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশুদের নিয়ে বাইরে যাওয়া খুব কষ্টের।

পৌরসভার দেয়া তথ্য অনুযায়ী, যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ড্রেনের দৈর্ঘ্য ২৫১.৯৬ কিলোমিটার। এর মধ্যে ৪৯.২২ কিলোমিটার আরসিসি ড্রেন, ৬৯.২৫ কিলোমিটার ইটের গাঁথুনির ড্রেন, পাঁচ কিলোমিটার পাইপ ড্রেন এবং ১২৮.৪৯ কিলোমিটার কাঁচা ড্রেন রয়েছে। অর্থাৎ, ড্রেনেজ ব্যবস্থার অর্ধেকের বেশি অংশ কাঁচা অবস্থায় রয়েছে, যা বর্ষাকালে পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি করছে।

এছাড়া, পৌরসভার তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে শুধু ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ২ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ রেখা হয়েছে। ইতিমধ্যে ১ কোটি ৮৮ লাখ টাকা খরচ করা হয়েছে। পাশাপাশি ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় সাত কিলোমিটার নতুন আরসিসি ড্রেন নির্মাণ করতে ২০ কোটি ৩৬ লাখ টাকা খরচ হবে।

জলাবদ্ধতার বিষয়ে পৌরসভার প্রকৌশলী (পানি ও পয় নিস্কাশন) এস এম কামাল হোসেন বললেন, বর্ষা মৌসুমের আগেই শহরের অধিকাংশ ড্রেন পরিষ্কার করা হয়েছে। কিন্তু জনগণের অসচেতনতার কারণে এসব ড্রেন আবার প্লাস্টিক, পলিথিন ও বর্জ্যে ভরে গেছে। তাছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেও পানি জমে যাচ্ছে এবং পানি নিষ্কাশনে সময় লাগছে। আশা করা যাচ্ছে নতুন করে বৃষ্টিপাত না হলে ২৪ ঘণ্টার মধ্যে শহরের রাস্তাঘাটের পানি নেমে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ এবং প্রধান চালিকাশক্তি। নতুন প্রজন্মের চাওয়া রাষ্ট্রের কাছে হচ্ছে যে তাদের মৌলিক চাহিদা পূরণ হবে এবং নিশ্চিত হবে সকলের ব্যক্তিগত ও সামষ্টিক ভাগ্যোন্নয়নের সুযোগ।

রাষ্ট্রপতি আজ এক বাণীতে এসব কথা বলেছেন, যা আগামীকাল বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে, জেনে আমি আনন্দিত।

রাষ্ট্রপতি যোগ করেন, বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম জনবহুল দেশ, যার এক-তৃতীয়াংশ তরুণ প্রজন্ম। দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব হলে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ হবে। পাশাপাশি নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন। এ প্রেক্ষাপটে দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ সময়োপযোগী এবং যথার্থ বলে আমি মনে করি।

বর্তমান সরকারের তরুণদের সুশিক্ষিত, দক্ষ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এ লক্ষ্যে সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করতে বহু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে।

রাষ্ট্রপতি আরও বলেন, যুবসমাজের সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ এবং ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষ করে গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক অবক্ষয় যেমন মাদক, বাল্যবিবাহ ও সহিংসতা রোধে সচেতনতা তৈরি এবং আইনের প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, বিশ্বাস করি, এসব উদ্যোগ নতুন প্রজন্মের বিকাশ এবং জীবনমান উন্নয়নে সহায়ক হবে। দেশের সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে।

রাষ্ট্রপতি আরও বলেন, নাগরিক সুস্বাস্থ্য এবং পরিকল্পিত পরিবার একটি সুস্থ এবং কর্মক্ষম জাতির জন্য অপরিহার্য। এই প্রেক্ষাপটে সরকার দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নেও ব্যাপকভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছে। তরুণ প্রজন্মকে প্রকৃত মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা, মা-শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবাকে কার্যকর এবং সর্বজনীন করে তুলতেই সংশ্লিষ্ট সকলকে যথাযথ ভূমিকা রাখতে হবে।

তিনি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সকলকে তরুণদের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাস্থ্যসেবা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে মানসম্মত পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবার প্রদানে সকলের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%