ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

কপ-৩১-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’


কপ-৩১-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এশিয়ান ইয়ুথ কোয়ালিশন (এওআইসি) যা এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন ও জলবায়ু আন্দোলনের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত “ফ্রম মাউন্টেইনস টু সি : ব্রিংইং এশিয়া-প্যাসিফিক ইয়ুথ প্রায়োরিটিজ টু দ্য ইউএনএফসিসিসি” শীর্ষক সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেওয়া হয়। এতে অংশগ্রহণ করেন মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার তরুণ প্রতিনিধিরা, যারা আঞ্চলিক জলবায়ু অগ্রাধিকার তুলে ধরেন এবং বৈশ্বিক জলবায়ু প্রক্রিয়ায় তরুণদের সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

২০২৬ সালে আয়োজক সংগঠক সিক্ত বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশের মোট ১২টি যুব সংগঠনের সহায়তায় বাংলাদেশে ‘রিজিওনাল কনফারেন্স অব ইয়ুথ (আরসিওয়াই) এপ্যাক ২০২৬’-এর অর্জন ও অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে উঠছে এশিয়ান ইয়ুথ কোয়ালিশন। এটি এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন, নেটওয়ার্ক এবং জলবায়ু অধিকারকর্মীদের একটি আঞ্চলিক জোট হিসেবে কাজ করবে। এর মূল লক্ষ্য হলো জলবায়ু ন্যায়বিচার, আঞ্চলিক সংহতি, তরুণ নেতৃত্ব এবং সম্মিলিত জলবায়ু কার্যক্রমকে এগিয়ে নেওয়া।

আরও পড়ুন: ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

এশিয়ার বিভিন্ন দেশে তরুণরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তবে অনেক সংগঠন বিচ্ছিন্নভাবে কাজ করছে এবং তারা প্রাতিষ্ঠানিক সক্ষমতা, অর্থায়ন, আঞ্চলিক যোগাযোগ ও জলবায়ু নীতিনির্ধারণে কার্যকর অংশগ্রহণের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের অন্যতম উদ্দেশ্য হলো এই সীমাবদ্ধতা দূর করে তরুণদের উদ্যোগগুলোকে একটি স্থায়ী আঞ্চলিক প্ল্যাটফর্মে যুক্ত করা।

জোটটির প্রধান লক্ষ্যগুলো

এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন ও জলবায়ু নেটওয়ার্কগুলোর মধ্যে সংযোগ ও সহযোগিতা তৈরি।

আরও পড়ুন: ট্রাম্প যুদ্ধক্ষেত্র বা চুক্তির মাধ্যমে ইরানের বিরুদ্ধে জয়ী হতে পারবেন না: জেফরি স্যাক্স

ইউএনএফসিসিসি আলোচনা এবং জাতীয় জলবায়ু প্রক্রিয়ায় তরুণদের অগ্রাধিকার ও দাবি তুলে ধরা।

তৃণমূল পর্যায়ের যুব সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক, আইনি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা।

যৌথ প্রচারণা, আন্তর্দেশীয় উদ্যোগ এবং সমন্বিত প্রকল্প ও অর্থায়নের সুযোগ তৈরি।

অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও তরুণদের নেতৃত্বাধীন ক্লাইমেট পলিসি প্রভাবিত করা।

আরও পড়ুন: মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার

প্রস্তাবিত কাঠামো ও পরিচালনা প্রক্রিয়া

এশিয়ান ইয়ুথ কোয়ালিশন একটি সদস্যভিত্তিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হওয়ার পরিকল্পনা করেছে। এর প্রস্তাবিত কাঠামোতে থাকবে একটি সচিবালয়, নির্বাচিত স্টিয়ারিং কমিটি এবং সদস্য সংগঠনসমূহ।

প্রস্তাব অনুযায়ী, সাত থেকে নয়টি সদস্য সংগঠনের সমন্বয়ে একটি স্টিয়ারিং কমিটি জোটের কার্যক্রম পরিচালনা করবে এবং পাঁচটি বিষয়ভিত্তিক ও উপ-আঞ্চলিক ওয়ার্কিং গ্রুপের কাজ সমন্বয় করবে। সচিবালয় সামগ্রিক সমন্বয়, অংশীদারত্ব, সম্পদ ব্যবস্থাপনা ও প্রতিবেদন তৈরির দায়িত্ব পালন করবে।

প্রতি বছর উন্মুক্ত আবেদন প্রক্রিয়ার মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। সদস্য সংগঠনগুলো নিজ নিজ দেশে কার্যক্রম পরিচালনা করবে এবং আঞ্চলিক পর্যায়ে যৌথ উদ্যোগ, নীতিগত অবস্থান, দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় অংশ নেবে।

আরও পড়ুন: ন্যায়বিচারের অপেক্ষায় লাখো রোহিঙ্গা জনগোষ্ঠী

জোটটির চূড়ান্ত পরিচালন কাঠামো, সদস্যপদ নীতিমালা ও প্রতিষ্ঠাকালীন নেতৃত্ব আরসিওয়াই এপ্যাক-এর সহ-আয়োজক এবং প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে এওয়াইসি গভর্ন্যান্স চার্টার-এ চূড়ান্ত করা হবে।

আঞ্চলিক সংহতি থেকে সম্মিলিত উদ্যোগ

এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের যাত্রা শুরু এশিয়াজুড়ে তরুণদের জলবায়ু আন্দোলনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে শুধু সম্মেলন বা আন্তর্জাতিক জলবায়ু আয়োজনের সময় নয়, বরং বছরজুড়েই তরুণদের মধ্যে সহযোগিতা ও কার্যকর যোগাযোগ অব্যাহত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশেষ গুরুত্ব দেওয়া হবে স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, আদিবাসী জনগোষ্ঠী, নারী নেতৃত্বাধীন সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বাধীন বা তাঁদের নিয়ে কাজ করা সংগঠনসহ প্রান্তিক ও কম প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীর যুব সংগঠনগুলোর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধিতে।

আরও পড়ুন: গাজার শীতকালীন সহায়তায় ৫০ হাজার ডলার অনুদান দিলেন মডেল বেলা হাদিদ

এই জোটের মাধ্যমে এশিয়ার তরুণদের একসঙ্গে কাজ করার, অভিজ্ঞতা বিনিময়ের এবং জলবায়ু ন্যায়বিচারের জন্য সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে।

আয়োজকদের মতে, এশিয়ান ইয়ুথ কোয়ালিশন কেবল একটি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নয়ঃ এটি তরুণদের আন্দোলনকে সংযুক্ত করা, সম্মিলিত কণ্ঠকে শক্তিশালী করা এবং আঞ্চলিক সংহতিকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার একটি প্রচেষ্টা।

এশিয়ান ইয়ুথ কোয়ালিশন-এর প্রত্যয় হলো ‘আমাদের অঞ্চল। আমাদের কণ্ঠস্বর। আমাদের সম্মিলিত ভবিষ্যৎ’।

আরও পড়ুন: যোগী আদিত্যনাথ: মুসলিমদের বাড়িঘর ও মসজিদ ধ্বংসে ব্যবহৃত বুলডোজার ভারতের ব্র্যান্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের হেফাজত থেকে পালানো মোশাররফ হোসেন ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ এম


পুলিশের হেফাজত থেকে পালানো মোশাররফ হোসেন ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি মোশাররফ হোসেন ওরফে মোস্তফা (২৪) কে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

মোশাররফ হোসেন (২৪) দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার বছির উদ্দিনের ছেলে। তিনি হাকিমপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানিয়েছেন ওসি মো. বাদশা আলম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় নিয়মিত মাদক ও পরোয়ানা তামিল অভিযানের অংশ হিসেবে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত বছর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় রুজু হওয়া একটি মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছিল।

গ্রেপ্তারের পর আসামি স্বাভাবিক আচরণ করছিলেন। তবে থানার গেটের ভেতরে নিয়ে আসার পর তিনি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং একপর্যায়ে দৌড়ে পালিয়ে যান। পুলিশ তাৎক্ষণিকভাবে তার পেছনে ধাওয়া করলেও অন্ধকারের সুযোগে ঝোপঝাড়ের ভেতর দিয়ে তিনি পালিয়ে যান।

শুক্রবার সকালে পুলিশ আসামির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন এবং মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে আধুনিক তথ্যপ্রযুক্তি, স্থানীয় সোর্স এবং আত্মীয়স্বজনের মোবাইল নম্বরের সূত্র ধরে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ। পুলিশ জানতে পারে, তিনি হাকিমপুর থানা এলাকা ছেড়ে পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকায় পালিয়ে গেছেন।

এরপর হাকিমপুর থানা পুলিশের একটি দল পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম জানান, গ্রেপ্তার আসামিকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ এম


নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার সাতটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের মধ্যে নেত্রকোনা মডেল থানা এলাকায় সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে। মডেল থানার ওসি আবুল খায়ের জানান, সদর উপজেলায় আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে দুর্গাপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক রয়েছেন।

নাশকতার মামলায় পূর্বধলা থানা এলাকা থেকে এক যুবলীগ নেতা, কলমাকান্দায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা, মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

অন্যদিকে বারহাট্টা থেকে ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আটপাড়া থেকে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম এবং আটপাড়া থানার ওসি মো. জোবায়দুল আলম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৩ এম


আজ ফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ পাকিস্তান

সেমিফাইনালের আগে দুই দলই বেশ চনমনে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটি জয় নিয়ে আত্মবিশ্বাসী। পাকিস্তানিরা প্রবাসী পাঁচ তারকা দলের সঙ্গে যোগ দেওয়ার ফলে মনোবল তুঙ্গে রয়েছে। ভারতের কাছে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে তারা ভালো ফুটবলও খেলেছে। ফলে আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ আগেভাগেই ছড়িয়ে পড়েছে।

গতকাল অনুশীলনে পাকিস্তানের অধিনায়ক ইউসুফ বাটের কথায়ও সেটি স্পষ্ট হয়ে উঠছিল, "হামজা বা অন্য কাউকে নিয়ে আমার মাথাব্যথা নেই। হ্যাঁ, তারা খুব ভালো খেলোয়াড়। আমাদেরও ভালো খেলোয়াড় আছে। হামজাকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদেরও আছে আবদুল্লাহ ইকবাল, ইসা সুলিমান, আদিল নবি, আবদুল আরশাদ—ওরাও দুর্দান্ত খেলোয়াড়।" যাদের নাম পাকিস্তানি গোলরক্ষক উল্লেখ করেছেন, তারা আন্তর্জাতিক বিরতি পেয়ে দলের সঙ্গে যোগ হয়েছেন এই সেমিফাইনালের আগে।

ডেনমার্ক, সুইডেন, গ্রিস, আজারবাইজানের ক্লাবে খেলেন তারা। বাংলাদেশ কোচ টমাস ডুলি এই পাকিস্তান দলকে সমীহ করছেন, "আমার মনে হয় পাকিস্তানের বিপক্ষে খেলাটাই আমাদের জন্য সবচেয়ে কঠিন হবে। ওরা খুব শক্তিশালী। আসিয়ান কাপে ভিয়েতনাম, ফিলিপাইনের বিপক্ষে দারুণ লড়াই করেছে। আর যে প্রবাসী খেলোয়াড়রা যুক্ত হয়েছে, তারাও ইউরোপে বেশ ভালো লিগে খেলে। তবে দুই রাত আগে আমরা যে ম্যাচটি খেলেছি, এরপর আমি দল নিয়ে ভীষণ সন্তুষ্ট। আমাদের ঠিক এই কাজটিই করে যেতে হবে।"

অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি বাংলাদেশ খেলেছে, এরপর আর প্রতিপক্ষ মুখ্য নয়। মুখ্য বিষয় হলো সেই পারফরম্যান্স আবারও করে দেখানো, এরপর কোনো বাধাই আর বাধা হওয়ার কথা নয়। ডুলি বলছিলেন, "৪ গোল পাওয়া অবশ্যই ভীষণ স্বস্তির। আমরা এমনভাবে আক্রমণভাগ সাজিয়েছি যেখানে প্রত্যেকেই বিপজ্জনক। প্রতিপক্ষ কেবল একজন খেলোয়াড়ের ওপর নজর রাখতে পারবে না। তাদের সবার দিকেই নজর রাখতে হবে।" এই পরিবর্তন ঘটেছে হামজাকে ডিফেন্স ও মাঝমাঠে দায়িত্ব থেকে কিছুটা মুক্তি দিয়ে পুরোপুরি আক্রমণভাগে ব্যবহার করায়। প্রতিপক্ষ বক্সের ওপর হামজার উপস্থিতি তাদের রক্ষণভাগকে তটস্থ রাখছে। ফলে ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, এমনকি নিচ থেকে উঠে এসে শমিত শোমও জায়গা পেয়ে যাচ্ছেন, বাংলাদেশের সুযোগ বাড়ছে।

ভারত ও মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে পাকিস্তানের নজিব উল্লাহ তিন গোল করেছেন। ভারতের বিপক্ষে পাকিস্তানের দুটি গোলই অবশ্য শেষ সময়ে এসেছে। তাতে নজিব উল্লাহর একটি গোল রয়েছে। আর মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয়ে লক্ষ্যভেদ দুবার হয়েছে। মালদ্বীপ অবশ্য এই টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল হিসেবেই বিদায় নিয়েছে। পাকিস্তানের শক্তিমত্তা যাচাই করাটা তাই সহজ নয়। নতুন পাঁচজন দলটিকে কতটা বদলে দিতে পারেন, সেটিই দেখার বিষয়। তাদের মধ্যে আবদুল্লাহ ইকবাল ডিফেন্ডার, সুইডেনের শীর্ষ লিগে খেলেন। ফরোয়ার্ড আবদুল আরশাদ ড্যানিশ লিগের দ্বিতীয় স্তরে খেলেন, আদিল নবি গ্রিসে, তৃতীয় বিভাগে। এই খেলোয়াড়রা নিশ্চিতভাবেই দলের গতি বদলে দেবেন।

এতে বাংলাদেশের চ্যালেঞ্জ হবে শ্রীলঙ্কা ম্যাচে পাওয়া গতিটা ধরে রাখা। মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে রয়েছে। ১৮ ম্যাচে জয় ৮টিতে, পাকিস্তান জিতেছে ৫ ম্যাচ, অন্য ৫ ম্যাচ ড্র। ২০১৮ সালে এই সাফেই গ্রুপ পর্বের লড়াইয়ে বাংলাদেশ ১-০ গোলে জয়ী হয়েছিল। গোল করেছিলেন তপু বর্মণ। সেই তপু আজকের একাদশে ফেরার ব্যাপারে নিশ্চিত নয়। চোটের কারণে আসরের প্রথম দুটি ম্যাচে তিনি খেলতে পারেননি। বর্তমানে যাদের নিয়ে কোচ খেলাচ্ছেন, তাদের নিয়েই ছন্দটা ধরে রাখতে মনোযোগী হবেন তিনি।

তবে সেমিফাইনাল স্নায়ুর পরীক্ষাও নেবে। আগের ম্যাচে জাতীয় স্টেডিয়ামের বেশ কিছু আসন ফাঁকা ছিল; ডুলির আহ্বান, "সেই আসনগুলোও পূর্ণ করতে আপনারা মাঠে আসুন। শেষ সময়ে যে বাড়তি শক্তির প্রয়োজন হয়, তার জোগান দিন। গত ম্যাচে সবাই গর্জন তুলেছিলেন। এবার আওয়াজটা আরো বেশি হোক।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ এম


শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর শ্যামলীতে অনুরাগ রেস্টুরেন্ট এবং ফার্মেসির দিকে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফার্মেসির কাচ ভেঙে গেলেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্য অনুযায়ী, অনুরাগ রেস্টুরেন্ট এবং ফার্মেসির ভবনের মালিক হলেন আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তবে প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন তার ভাই জুয়েল তালুকদার।

পুলিশের সূত্রে জানা যায়, কিছুদিন আগে রাষ্ট্রনের কাছে মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তবে এই ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি।

মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ শরিফ জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

রাষ্ট্রন হোয়াটসঅ্যাপে যুগান্তরকে জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় রাষ্ট্রনকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি ফোন করে বাদল ওরফে কাইল্লা বাদল এবং পাপ্পু ওরফে কিলার পাপ্পুর নাম উল্লেখ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ফোনে জানানো হয়, ‘গতকাল তোর বাসার সামনে ককটেল বিষ্ফোরণ করা হইছে, সেটা শুনোস নাই? টাকা না দিলে তোর পুরো বাড়ি জ্বালাইয়া দিমু’।

রাষ্ট্রন আরও জানান, ফোন করার আগের দিন রাতে ককটেল বিষ্ফোরণ ঘটে। এরপর তাকে ফোন করার পরদিন ৭ নভেম্বর রাতে আবার ককটেল বিষ্ফোরণ ঘটে। আজ (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে মোটরসাইকেলে আসা তিনজন দোকানের দিকে তিন রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এর আগে ককটেল বিষ্ফোরণের ঘটনা সম্পর্কে তিনি ডিসি অফিসকে জানিয়েছিলেন।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম যুগান্তরকে বলেন, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর রাষ্ট্রন। তার ভাই ব্যবসা পরিচালনা করেন। আজ ঘটনাস্থলে এসে শুনেছি কিছুদিন আগে চাঁদা দাবি করা হয়েছিল। তবে এটি চাঁদাবাজি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%