০৫:০৮ এম
রাজধানীর ডেমরায় পূর্বশত্রুতার কারণে ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন। আহতদের বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের তালেব আলী মসজিদের মাঠে ঘটে।
এ সময় সেখানে কয়েকজন মিলে ব্যাডমিন্টন খেলছিলেন। হঠাৎ স্থানীয় পান্নুসহ ১০-১৫ জন এসে তাদের ওপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।
আরও পড়ুন: নতুন পে স্কেলে তিন মাসের বর্ধিত বেতন কবে পাবেন সরকারি কর্মচারীরা?
পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে আহতদের স্বজনরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
আহতদের মধ্যে রয়েছেন জিয়া (১৯), সোহান (১৪), রাহাত (২০) ও শাকিব (১৯)।
জিয়া গেঞ্জি দোকানের কর্মচারী। তার বাবার নাম খোকন মিয়া। জিয়ার পিঠে ডান পাশে ছুরির সামান্য আঘাত রয়েছে।
সোহান মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার কমলাকান্দা গ্রামের বাসিন্দা মো. সাগরের ছেলে। তার মাথায় ও ডান হাতে ছুরির আঘাত লেগেছে।
আরও পড়ুন: শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
মুক্তার আলীর ছেলে রাহাত। তিনি ইলেকট্রিকের কাজ করেন। তার মুখের থুতনি নিচে সামান্য ঘুষির আঘাত রয়েছে।
তারা বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার তালেব আলী মসজিদের পাশে থাকেন।
শাকিব ময়মনসিংহের নান্দাইল থানার শাওতলা গ্রামের বাসিন্দা মো. ফারুক হোসেনের ছেলে। তার ডান হাতের বগলের নিচে ছুরির সামান্য আঘাত রয়েছে।
বিসয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, "আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।"
আরও পড়ুন: বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন