ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে ‘কঠোর আঘাত’ করতে হবে


ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে ‘কঠোর আঘাত’ করতে হবে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনও শেষ হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, ‘একসময়’ ইরানকে কঠোর আঘাত হানতে হবে।

গতকাল আইওয়ায় অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, "আমি ভালো হতে চাই বলে এবং সম্ভব হলে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছি বলে" ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ করেননি।

আরও পড়ুন: মহাকাশ থেকে মার্কিন নির্বাচনে ভোট দিলেন নাসার তিন নভোচারী

তবে তিনি সতর্ক করে দেন, "একপর্যায়ে আমাদের তাদের ওপর কঠোর আঘাত হানতে হবে।"

ট্রাম্প আবারও দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তার ভাষায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা "সম্পূর্ণ ধ্বংস" করা হয়েছে। তিনি মন্তব্য করেন যে, যুদ্ধ "খুব শিগগিরই" শেষ হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন। ট্রাম্প বলেন, দেশের নিরাপত্তার জন্য জ্বালানির মূল্যবৃদ্ধি "খুবই সামান্য"। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পেট্রলের দাম "খুব শিগগিরই অনেক কমে আসবে"।

এএম

আরও পড়ুন: আবার নতুন সকাল এসেছে-ডেমোক্র্যাটদের জয়ী বলে মন্তব্য মামদানি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির ফল: এক সেট বইয়ে পড়াশোনা, যমজ বোনের জিপিএ ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ এম


এইচএসসির ফল: এক সেট বইয়ে পড়াশোনা, যমজ বোনের জিপিএ ৫

একই দিনে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে দুই বোন। বেড়ে ওঠার পাশাপাশি তাদের পড়াশোনাও একই স্কুল ও কলেজে হয়েছে। একই বই ভাগাভাগি করে তারা এসএসসিতে জিপিএ ৫ অর্জন করেছিলেন। গত শনিবার প্রকাশিত এইচএসসির ফলাফলেও দুইজনই জিপিএ ৫ পেয়ে সাফল্য অর্জন করেছেন।

কৃতী দুই শিক্ষার্থী হলেন– আয়েশা আক্তার তোয়া ও খাদিজা আক্তার তানহা। তারা রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের তুফান আলী ও সালমা বেগমের মেয়ে। এবার তারা সরদহ সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছেন। তাদের সাফল্যে পরিবারে একদিকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, অন্যদিকে রয়েছে দুশ্চিন্তা। অভাবের সংসারে বেড়ে ওঠা দুই বোনের উচ্চশিক্ষার খরচ কিভাবে জোগানো হবে, তা নিয়ে চিন্তিত তাদের মা-বাবা।

তাদের বাবা তুফান আলী পেশায় রডমিস্ত্রি। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিই। বাড়ির সামান্য ভিটা ছাড়া তাদের কোনো জমিজমা নেই। দিনমজুরির আয়েই সংসার ও সন্তানদের পড়াশোনা চলে। এমন পরিস্থিতিতে যমজ দুই মেয়ের জিপিএ ৫ পাওয়া পরিবারটির জন্য একটি বড় অর্জন। গতকাল রোববার সরেজমিন আস্করপুর গ্রামে তোয়া-তানহাদের বাড়িতে গিয়ে দেখা গেছে, ছোট্ট মাটির বাড়িতে পুরো পরিবার বসবাস করছে। অভাব-অনটন ও সীমিত সামর্থ্যের মধ্যেও দুই বোন আকাশছোঁয়ার স্বপ্ন দেখছেন। তাদের ইচ্ছা, একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বিসিএস (শিক্ষা) ক্যাডারে যোগ দেওয়া। সরকারি কলেজে শিক্ষকতা করে একদিন মা-বাবার মুখ উজ্জ্বল করতে চান তারা।

আয়েশা আক্তার তোয়া বলেন, ‘আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। দুই বোন একই শ্রেণিতে পড়ায় একটি বই দিয়ে দুজনের পড়াশোনা হয়েছে। স্কুল-কলেজের শিক্ষকরাও আমাদের প্রতি আন্তরিক ছিলেন। সব সময় সহযোগিতা করেছেন। এখন আমাদের ইচ্ছা, বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো বিষয়ে দুজন একসঙ্গে পড়াশোনা করা।’

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বিসিএস (শিক্ষা) ক্যাডারে যোগ দেওয়ার স্বপ্নের কথা উল্লেখ করে খাদিজা আক্তার তানহা বলেন, ‘সরকারি কোনো কলেজে শিক্ষকতা করতে চাই। অনেক প্রতিকূলতার মধ্যেও মা-বাবা আমাদের পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করেছেন। ভবিষ্যতে তাদের মুখ উজ্জ্বল করতে চাই। পাশাপাশি মা-বাবার পাশে দাঁড়াতে চাই।’

গৃহিণী মা সালমা বেগমের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। তিনি বলেন, ‘আমার দুই মেয়ে সব সময় মিলেমিশে পড়াশোনা করে। প্রতিটি শ্রেণিতেই ভালো ফল করেছে। এইচএসসিতে দুজনই জিপিএ ৫ পাওয়ায় আমরা সবাই খুব খুশি। কিন্তু সংসারে ওদের বাবা ছাড়া আয়ের আর কেউ নেই। প্রতিদিন যা আয় হয়, তা দিয়ে তিন বেলা খাবারের খরচ চালাতেই শেষ হয়ে যায়। রাজশাহীর বাইরে কোথাও ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পাঠানোর সামর্থ্য আমাদের নেই। তাই ওরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই প্রস্তুতি নিচ্ছে। জানি না, সামনে পড়াশোনার সব খরচ কীভাবে চালাব।’

কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন বাবা তুফান আলী। মোবাইল ফোনে তিনি বলেন, ‘বাড়ির সামান্য ভিটা ছাড়া আমাদের কোনো জমি নেই। রডমিস্ত্রির কাজ করে যা আয় করি, তা দিয়েই সংসার ও মেয়েদের পড়াশোনার খরচ চালাই। মেয়েরা ভালো ফল করেছে, এতে আমি অনেক খুশি। এখনও বাইরে কাজ করছি, ওদের ভবিষ্যতের কথা ভেবেই এত পরিশ্রম। আমার তিন মেয়ে আমার কাছে তিন রাজকন্যা। ওরা যেন ঠিকমতো পড়াশোনা শেষ করতে পারে, এটাই আমার চাওয়া।’

সরদহ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সামসুল হক বলেন, ‘তোয়া ও তানহা শিক্ষার্থী হিসেবে খুবই ভালো। তারা অত্যন্ত নম্র, ভদ্র, ধার্মিক ও বিনয়ী। ইচ্ছাশক্তি থাকলে আর্থিক সংকট যে পড়াশোনার পথে বাধা হতে পারে না, এই দুই বোন তার উদাহরণ। সরকারি পর্যায় থেকেও তাদের পাশে থাকা উচিত। আমরাও সহযোগিতার চেষ্টা করব। তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে লক্ষ্যে পৌঁছাতে পারবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি উপকূলে তেলবাহী জাহাজে দুই দফা হামলা, নাবিকরা নিরাপদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ এম


সৌদি উপকূলে তেলবাহী জাহাজে দুই দফা হামলা, নাবিকরা নিরাপদ

আরব উপসাগরের সৌদি আরবের উপকূলের নিকটবর্তী একটি তেলবাহী জাহাজে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। সোমবার (২ নভেম্বর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এই তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, রাস আল খাফজি উপকূল থেকে প্রায় ৭২ নটিক্যাল মাইল পূর্বে এই ঘটনা ঘটেছে। ওই সময় জাহাজটি আরব উপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে চলছিল। তখন অজ্ঞাত পরিচয়ের দুটি বস্তু জাহাজটির বাম পাশে আঘাত করে।

তবে, ইউকেএমটিও জানিয়েছে যে, এই ঘটনার ফলে জাহাজের সকল নাবিক নিরাপদ রয়েছেন। এছাড়াও, এখন পর্যন্ত সমুদ্রে তেল ছড়িয়ে পড়া বা পরিবেশের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার পর, সংস্থাটি ওই অঞ্চলে চলাচলকারী সব জাহাজকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

হামলার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে আরব উপসাগর এবং হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে একাধিক তেলবাহী ট্যাংকার এবং পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে ইউকেএমটিও জানিয়েছে।

সূত্র: রয়া নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ এম


শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যার মধ্যে অতিরিক্ত পুলিশও রয়েছে। সোমবার (২ নভেম্বর) মহাসড়কের বিভিন্ন স্থানে তাদের টহল করতে দেখা যায়।

সকালবেলা, ঢাকার প্রবেশমুখে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই কারণে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে ঘটনাস্থলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যার সাথে অতিরিক্ত পুলিশও রয়েছে।

শ্রমিকরা তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করার জন্য আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনা চলছে, যাতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পে স্কেলে তিন মাসের বর্ধিত বেতন কবে পাবেন সরকারি কর্মচারীরা?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ এম


নতুন পে স্কেলে তিন মাসের বর্ধিত বেতন কবে পাবেন সরকারি কর্মচারীরা?

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় বেতন গ্রহণ করেছেন। গতকাল রবিবার অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়া তাঁদের হিসাবে জমা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সকাল ১০টার পর থেকে অনেক সরকারি কর্মচারী মোবাইল ফোনের মাধ্যমে বেতন ও বকেয়া অর্থ জমা হওয়ার এসএমএস পেতে শুরু করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী এবং ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের অধিকাংশই বর্ধিত বেতন-ভাতা পেয়েছেন। তবে যাঁদের বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, তাঁরা সংশোধিত কাঠামোর আওতায় বেতন পাননি। এই প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাকি কর্মচারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করছেন কিছু সরকারি কর্মকর্তা।

গত ১৭ সেপ্টেম্বর সরকার নতুন জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করে। এতে বিদ্যমান ২০টি গ্রেডকে বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত কাঠামোয় ১ থেকে ১১ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে।

নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে একবারে পুরো বেতন কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে সুবিধা পাবেন। এই হিসাব করা হয়েছে ২০২৬ সালের ৩০ জুনে উত্তোলিত বা প্রদেয় বেতনের ভিত্তিতে।

পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত বর্ধিত মূল বেতনের ৭৫ শতাংশ দেওয়া হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টসহ সংশোধিত বেতন স্কেলের পুরো সুবিধা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য ভাতা ২০২৬ সালের ৩০ জুনে কার্যকর হারেই বহাল থাকবে। সংশোধিত হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। ওই স্কেলে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ১০১ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ৯৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। ১১ বছর পর এবার সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%