ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে ৬ লেখক পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার


চাঁদপুরে ৬ লেখক পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার

দেশের ৬ গুণী লেখক চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ৩ জুলাই, শুক্রবার, বেলা ১১টায় চাঁদপুর শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের হলে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট কবি রফিকুজ্জামান রণি।

এসময় তিনি বলেন, 'দুই বছরের পুরস্কার এক সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।' ২০২৫ সালে কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে এনায়েত রসুল পুরস্কার পাবেন। ২০২৬ সালে কবিতায় জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার, নাটকে মোস্তফা কামাল পুরস্কার পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটি, জুড়িবোর্ডের সদস্য সচিব নন্দিতা দাস, একাডেমির নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম এবং প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, 'আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা।' একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি জানান, 'প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে একটি উপ-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে পুরস্কার প্রদানের আয়োজনটি সম্পন্ন করতে পারবো।' ২০১৯ সাল থেকে প্রতি বছর নির্দেশিতভাবে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ইতোপূর্বে আশরাফ আহমদ, নাহিদা আশরাফী, হাসান আলী, শহীদুল্লাহ ফরায়জী, মোহাম্মদ আজাদ হোসেন, হোসেন দেলওয়ার, মিল্টন খন্দকার, হাসনাত আমজাদ, গৌরাঙ্গ সাহা, রকিব লিখন, জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, ফারহানা রহমান, রকিবুল হাসান, মাসুদুল হক, পারভীন সুলতানা, হেনরী স্বপন, নিলুফা আক্তার, মামুন রশীদ এবং প্রত্যয় হামিদ সহ দেশের অনেক গুণিজনের কাছে এ পুরস্কার উঠেছে। এবারের আয়োজনে অনুষ্ঠান পার্টনার কনসেপ্ট আইএলটিএস এন্ড স্পোকেন সেন্টার চাঁদপুর এবং অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কৃষি প্রনোদনা সহায়তা খাত থেকে

সেনবাগে কৃষকদের ধান বীজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৫০ এম


সেনবাগে কৃষকদের ধান বীজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

কৃষি প্রনোদনা সহায়তা খাত থেকে সেনবাগে ৪ শত কৃষককের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ, নারকেল চারা এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে ওই কর্মসূচির উদ্বোধন করেন, নোয়াখালী -২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

এই উপলক্ষে সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে ও কৃষি অফিসার মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় প্রধান অতিথি কৃষকদের মাঝে ধান বীজ, সার, এবং গাছের চারা বিতরণ করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। এতে সেনবাগের ৪০০0 জন কৃষকের মাঝে ৫ কেজী কররের আমন ধানের বীজ, ১০ কেজী করে ডিএপি সার, ১০ কেজী করে এমওপি সার এবং জনপ্রতি ৫ টি করে ৩,০০০ নারিকেল চারা বিতরণ করা হবে।

শেষে তিনি অডিটোরিয়াম আঙ্গীনায় একটি গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভের মুখে গ্রামবাসীর জিম্মায় যুবলীগ নেতাকে ছাড়ল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৫ এম


বিক্ষোভের মুখে গ্রামবাসীর জিম্মায় যুবলীগ নেতাকে ছাড়ল পুলিশ

পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধঘোষিত যুবলীগের নেতা রিপন সরকারকে (৪০) থানা থেকে মুক্ত করিয়ে নিয়েছেন গ্রামবাসী। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রিপন উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের (পাটুলিপাড়া) ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি এবং তিনি ওই গ্রামের হাবিবুর সরকারের সন্তান।

স্থানীয় সূত্র ও পুলিশ থেকে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে পাটুলিপাড়া গ্রাম থেকে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর গ্রামের ৩ শতাধিক লোক থানার সামনে গিয়ে রিপনকে মুক্ত করার দাবিতে বিক্ষোভ করে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের থানার সামনে থেকে সরিয়ে দিতে চেষ্টা করে।

এক পর্যায়ে বিক্ষোভকারীদের শীর্ষ কয়েকজনের সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে আলোচনা শুরু হয়। পরে রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

গ্রামের একটি সূত্র জানায়, টেবুনিয়া-বাঘাবাড়ী সড়কের ভাঙ্গুড়া উপজেলার পাটুলিপাড়া গ্রামে একটি ক্ষুদ্র বাজার রয়েছে। ঐ বাজারে ইউনুস সরকার নামের একজনের ঘর ভেঙে মাছের বাজার স্থাপন করে গ্রামের বাসিন্দা।

এ ঘটনার জন্য ইউনুস সরকার আদালতে রিপনসহ গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রিপন সরকারের আটকের সাথে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, নিরপরাধ মানুষকে আটক করা তারা মেনে নিতে পারেননি। তাই দলমত নির্বিশেষে সবাই গ্রামে এসে বিক্ষোভে অংশ নেন। ফলে পুলিশ তাকে মুক্ত করতে বাধ্য হয়।

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আজম বলেন, সন্দেহভাজন হিসেবে রিপন সরকারকে আটক করা হয়েছিল এবং পরে তাকে গ্রামবাসীর জিম্মায় মুক্ত করে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চায়ের আড্ডায় যাওয়ার পথে মোবাইল মেকানিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:০০ এম


চায়ের আড্ডায় যাওয়ার পথে মোবাইল মেকানিকের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো.নাজিম হোসাইন (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একই বাড়ির আবির নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দশঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামের আটঘর এলাকার মিঝি বাড়ির আমিন উল্যার ছেলে। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম ও তার প্রতিবেশী আবির মোটরসাইকেলযোগে আটঘর এলাকা থেকে উপজেলার দিঘীরপাড় এলাকায় চা খেতে যাচ্ছিলেন। পথে দশঘরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে নাজিমের মৃত্যু হয়। অন্যদিকে, আবিরকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা নেওয়া হয়েছে।  

নিহতের পরিবারের সদস্যরা জানান, নাজিম গত তিন বছর ধরে চাটখিল পৌর মার্কেটের 'সুজন টেলিকম'-এ মোবাইল মেকানিক হিসেবে কাজ করতেন। মাত্র একদিন আগে তিনি সেখান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। তার স্বপ্ন ছিল ঢাকায় গিয়ে আইফোন মেরামতের কাজ শিখে নিজেকে আরও বড় পরিসরে প্রতিষ্ঠিত করা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নিহতের স্বজনরা বিষয়টি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার হুমকিতে সামনে ‘সংকটময় সময়’ দেখছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:০৭ এম


রাশিয়ার হুমকিতে সামনে ‘সংকটময় সময়’ দেখছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী

পোল্যান্ড বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার সম্ভাব্য হুমকির মুখে। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, আগামী কয়েক মাস নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

শুক্রবার (৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমি কাউকে ভয় দেখাতে চাই না। তবে যুদ্ধের পরিবর্তিত বাস্তবতার কারণে আগামী কয়েক মাস সত্যিই সংকটপূর্ণ হতে পারে। বিশেষ করে বাল্টিক অঞ্চলের দেশগুলোতে এ উদ্বেগ আরো বেশি করে দেখা দিচ্ছে।'

মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, 'ন্যাটোর প্রতিক্রিয়া দেখতে পোল্যান্ডে সশস্ত্র উসকানিমূলক হামলার পরিকল্পনা করছে রাশিয়া।'

এ প্রতিবেদন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতেই এসব কথা বলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

পোল্যান্ডের সংবাদমাধ্যম ওনেটের এক প্রতিবেদনে প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কির ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, মস্কো আগামী কয়েক মাসের মধ্যে এমন পদক্ষেপ নিতে পারে। এর মূল উদ্দেশ্য হবে ইউরোপে নতুন করে উত্তেজনা সৃষ্টি করা এবং ইউক্রেনকে দেওয়া পশ্চিমা সামরিক ও আর্থিক সহায়তা কমাতে চাপ তৈরি করা।

পোল্যান্ডের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ন্যাটোর পূর্বাঞ্চল ঘিরে রাশিয়ার সম্ভাব্য সামরিক পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে ওয়ারশকে গোয়েন্দা তথ্য দিয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%