১২:০০ পি.এম
হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী খোরশেদ আলম (৩৫) বাসার সিলিংয়ে লুকিয়ে থাকা অবস্থায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। বাসায় অভিযান পরিচালনার ১০ মিনিটের মধ্যেই তাকে আটক করা সম্ভব হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনি (৪২ কলোনি) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় যেখানে খোরশেদ বাসায় অবস্থান করছিলেন। অভিযানের সময় তিনি বাসার সিলিংয়ে লুকানোর চেষ্টা করেন। পরে সেখান থেকে তাকে নামিয়ে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে: চিফ প্রসিকিউটর
তিনি আরও জানান, তল্লাশির সময় খোরশেদের পরা জিন্স প্যান্টের ভেতর থেকে একটি পুরোনো পিস্তল উদ্ধার করা হয়, যা ম্যাগাজিনবিহীন ছিল। এছাড়া, তার শোয়ার ঘর থেকে পিস্তলসদৃশ একটি বস্তু ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন