০৬:১৭ এম
পুলিশ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরের এনায়েত বাজার এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির। তিনি রাত ২টার দিকে জানান, চট্টগ্রামে নাশকতার অভিযোগে সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিভিন্ন স্লোগান দেন এবং তার বিচারের দাবি জানান।
আরও পড়ুন: বেরোবিতে ‘এ পাথওয়ে: ফ্রম ওবিই টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সলিম উল্লাহ বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন