ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সরকার প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করছে: আইনমন্ত্রী


সরকার প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সরকার প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত গঠন করার পরিকল্পনা গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর উদযাপন অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন।

আইনমন্ত্রী বলেন, "আমাদের শ্রম আদালত রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে শ্রমিকদের জন্য বিশেষ শ্রম আদালত গঠন করা হয়েছে, শ্রমিক আইন করা হয়েছে। কিন্তু আমাদের প্রবাসীরা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর পর যখন পরিবারের সদস্যদের কাছে টাকা ফেরত চাইতে যান, কিংবা তাদের সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হয়, তখন বছরের পর বছর তারা (প্রবাসীরা) আমাদের আইনজীবীদের পকেটে টাকা দেন, মামলা করতে থাকেন, তাদের জীবন শেষ হয়ে যায় মামলা টেকঅ্যাপ (বিচারক কর্তৃক শুনানির জন্য কোনো নির্দিষ্ট মামলার কার্যক্রম) করতে গিয়ে।"

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

তিনি আরও বলেন, "প্রবাসীদের জন্য আমরা বিশেষ আদালত গঠন করব বিশেষ করে ডিভিশনাল হেডকোয়ার্টারে। যে আদালত শুধুমাত্র প্রবাসীদের যেকোনো ধরনের সম্পদ সহায়তা দিতে পারবে, যেকোনো ধরনের প্রবাসী মামলা এই আদালত দেখবে, বিশেষায়িত আদালত।"

তিনি উল্লেখ করেন, "এই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং আশা করি এটা আমরা অচিরেই শুরু করতে পারব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার কলকাতায় অনুষ্ঠিত হবে ‘এল ক্লাসিকো’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


এবার কলকাতায় অনুষ্ঠিত হবে ‘এল ক্লাসিকো’

ভারতের বিপক্ষে ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচের উন্মাদনা কাটতে না কাটতেই কলকাতায় আবারও একটি বড় চমক সামনে আসছে। শহরের যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ ‘এল ক্লাসিকো’। রাজ্য ক্রীড়া দপ্তরের এই বিশাল উদ্যোগে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানা গেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ নভেম্বর যুবভারতীতে মুখোমুখি হবে স্প্যানিশ দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে এখানে বর্তমান দলের তারকারা অংশ নেবেন না, বরং শীতের শুরুতে কলকাতার মাঠে প্রদর্শনী ম্যাচে দেখা যাবে দুই ক্লাবের একঝাঁক কিংবদন্তি ফুটবলারকে। এই ম্যাচে মাঠে নামতে পারেন পর্তুগালের কিংবদন্তি তারকা লুই ফিগো, যিনি অন্যতম মূল আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছেন।

বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম রোমাঞ্চকর লড়াই হিসেবে পরিচিত এই ‘এল ক্লাসিকো’। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচের উন্মাদনা শুধু স্পেনেই সীমাবদ্ধ নয়, বরং এটি ছড়িয়ে পড়ে পুরো বিশ্বজুড়ে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ঐতিহাসিক দ্বৈরথ পেরিয়ে এখন ভিনিসিয়ুস জুনিয়র ও লামিনে ইয়ামালদের লড়াইয়ে রূপ নিয়েছে। ভারতে এই দুই ক্লাবের বিশাল ভক্তশ্রেণি রয়েছে। এবার তারা ঘরের মাঠেই প্রিয় ক্লাবের সাবেক সুপারস্টারদের চোখের সামনে দেখার সুযোগ পাচ্ছেন।

ভারতে লিজেন্ডদের ‘এল ক্লাসিকো’ এবারই প্রথম হচ্ছে না। এর আগে ২০২৫ সালের এপ্রিলে নবি মুম্বাইয়ে মুখোমুখি হয়েছিলেন দুই দলের সাবেক তারকারা; যেখানে রিয়াল ২-০ গোলের জয় পেয়েছিল। তবে কলকাতার এই রোমাঞ্চকর ম্যাচে উভয় দলের কোন কোন কিংবদন্তি মাঠে নামবেন, সে বিষয়ে চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

সাধারণত রিয়াল মাদ্রিদের লেজেন্ডস স্কোয়াডে লুই ফিগো, ইকের কাসিয়াস, পেপে এবং রবার্তো কার্লোসদের মতো মহাতারকাদের দেখা যায়। অন্যদিকে বার্সেলোনা লেজেন্ডসে রিভালদো, রোনালদিনহো ও কার্লেস পুয়োলদের মতো বিশ্বজয়ী তারকারা রয়েছেন। বিশ্বজুড়ে তাদের বিপুল জনপ্রিয়তা রয়েছে। সাধারণ ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে ম্যাচটির টিকিটের মূল্য হাতের নাগালেই রাখা হবে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রজনীকান্ত: নিজেকে এখনও বাস কন্ডাক্টর হিসাবেই দেখি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


রজনীকান্ত: নিজেকে এখনও বাস কন্ডাক্টর হিসাবেই দেখি

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত অভিনীত এবং নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই সিনেমার মুক্তির আগে নির্মাতারা একটি বিশেষ ‘সুপার শো’র আয়োজন করেন। ওই অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত সিনেমার কলাকুশলীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে রজনীকান্তের বিনয়ী স্বভাবের রহস্য জানার চেষ্টা করেন পরিচালক নেলসন দিলীপকুমার। তিনি রজনীকান্তকে প্রশ্ন করেন, তার এই বিনয় কি স্বাভাবিক, নাকি তিনি অন্যদের কথা ভেবে নিজেকে এভাবে ধরে রাখেন? এই প্রশ্নের জবাবে রজনীকান্ত জানান, "দেখুন, আমি তারকা হলেও অভিনয়টা করতে খুব ভালোবাসি। কিন্তু তারচেয়েও বেশি ভালো লাগত, কন্ডাক্টরের কাজ করতে।"

তিনি আরও বলেন, "কারণ পাঁচ বছর বাস কন্ডাক্টরের চাকরি করেছি। আজও সেই কাজের কথা মনে পড়ে। সত্যিই ভীষণ মনে পড়ে। নিজেকে কখনো তারকা বলে ভাবতে পারিনি।"

বর্ষীয়ান অভিনেতা আরও বলেন, "এই তারকাখ্যাতি, যশ ও প্রতিপত্তি— সবই ঠিক আছে। কিন্তু সত্যি বলতে— নিজেকে কন্ডাক্টর হিসেবে ভাবতেই বেশি ভালো লাগে। সে কারণে প্রায়ই বেঙ্গালুরু যাই। কন্ডাক্টরদের নানা ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়। আমিও নিজেকে বাস কন্ডাক্টর হিসেবেই দেখি। তাই আমার মতো একজন বাস কন্ডাক্টর আপনার মতো বড় ব্যক্তিত্বের সামনে আর কীভাবেই বা আচরণ করবে?"

রজনীকান্তের এই বক্তব্য শুনে নেলসন দিলীপকুমার হাসতে শুরু করেন। ছবির দলের অন্যান্য সদস্যরাও হাততালি দিয়ে তাকে উৎসাহিত করেন। পরিচালক মন্তব্য করেন, "স্যার, আমি জানতাম আপনি এমনই কিছু একটা বলবেন।"

উল্লেখ্য, বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত বেঙ্গালুরুতে এক মারাঠী পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি রামকৃষ্ণ মঠে বেদশিক্ষা গ্রহণ করেন। সেখান থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। মঠের নাটকে অভিনয় করতে করতেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় তার। পড়াশোনা শেষ করার পর জীবিকার তাগিদে তিনি নানা ধরনের কাজ করেন, যার মধ্যে রয়েছে কুলি থেকে বাস কন্ডাক্টর— কাজের অভিজ্ঞতার তালিকায় রয়েছে অনেক কিছুই। পরবর্তীতে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করার মাধ্যমে অভিনয়ের জগতে প্রবেশের সুযোগ পান তিনি। পরিচালক কে বালচন্দ্রের নজরে পড়ার পরই বদলে যায় তার জীবনের গতিপথ। ছবিতে অভিনয় করার জন্য তামিল ভাষাও শিখেছিলেন রজনীকান্ত। তার পরের ইতিহাস সবারই জানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর পেছনে জামায়াতের হাত: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর পেছনে জামায়াতের হাত: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান মন্তব্য করেছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াতের দ্বারা পরিচালিত হয়েছে।

তিনি সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই মন্তব্য করেন। রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, "গতকাল পোস্ট করেছিলাম যে প্রতারক উজ্জ্বল তথা নাম বদলে ফেলা আয়াসকে দিয়ে জামায়াতের পক্ষে অ্যাক্টিভিজম করান জামায়াত আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।"

তিনি আরও লেখেন, "কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিজমও জামায়াত করিয়েছে। আজকে (সোমবার) অবশ্য চুনকালি লাগানোর পক্ষে বিবৃতি দিয়ে জামায়াত এই দায় নিয়েই নিল। আর এ জন্য নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য আমি জামায়াতকে ধন্যবাদ জানাই। এখন অপেক্ষায় রইলাম এনসিপির অবস্থান দেখার জন্য।"

রাশেদ খান তার পোস্টে আরো উল্লেখ করেন, "জামায়াতের কাছে মেজর আখতারুজ্জামান যেমন একজন জুলাইযোদ্ধা, ঠিক প্রতারক উজ্জ্বলও একজন জুলাইযোদ্ধা! এভাবে জুলাইযোদ্ধা শব্দটিকে বিতর্কিত করেছে জামায়াত ও মববাজরা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথি হামলার কারণে শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের কিং খালিদ বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


হুথি হামলার কারণে শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের কিং খালিদ বিমানবন্দর

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে নিরাপত্তা ঝুঁকির কারণে সউদী আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত রয়েছে। ইতোমধ্যে, বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস রিয়াদগামী এবং রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল করেছে।

গত শনিবার বিমানবন্দরে হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। রোববারের আরেক হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। ধারাবাহিক এসব হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময় বাড়ানো হয়েছে। সউদী কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকতে পারে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি আন্তর্জাতিক এয়ারলাইনস ও যাত্রীদের সউদী আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা না করার বিষয়ে সতর্ক করেছেন। তিনি দাবি করেছেন, মক্কা ও মদিনা ছাড়া দেশটির অন্যান্য বিমানবন্দরগুলো অনিরাপদ।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ রিয়াদে যাওয়া-আসার ফ্লাইট বাতিল করেছে। একই সঙ্গে দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইটও স্থগিত করেছে সংস্থাটি। বাহরাইনের বিমান সংস্থা গালফ এয়ারও শনিবার পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনস ২৩ অক্টোবর আটলান্টা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে। হামলার পর আঞ্চলিক বিমান চলাচলে বিঘ্ন বাড়ায় বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস তাদের ফ্লাইটের সময়সূচি পুনর্বিবেচনা করছে।

এদিকে, রিয়াদ বিমানবন্দরে ধারাবাহিক হামলা ঠেকাতে সউদী আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেন ব্যর্থ হয়েছে, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। এ বিষয়ে অবগত দুই আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হুথিরা প্রথমে কয়েকটি ড্রোন পাঠায়। এরপর ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালানো হয়, যার কয়েকটি বিমানবন্দরে আঘাত হানে।

কর্মকর্তাদের মতে, হুথিদের কাছে এমন কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর ওয়ারহেড উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে সউদী আরবের ব্যবহৃত প্যাট্রিয়টসহ অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে সেগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। তবে এসব তথ্য প্রাথমিক তদন্তের অংশ, চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

হামলার আগে কেন আগাম সতর্কতা দেওয়া হয়নি, সেটিও তদন্তের আওতায় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো এক হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে রিয়াদে পৌঁছেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%