০৬:৫৩ পি.এম
কৌশলগত অংশীদার রাশিয়া ও চীনের সঙ্গে ইরান অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং উভয় দেশ তেহরানের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছে। এই তথ্যটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই প্রকাশ করেছেন।
একটি সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, “আমরা রাশিয়া ও চীন—উভয় দেশের সঙ্গেই নিবিড় যোগাযোগ রাখছি। চীন ও রাশিয়া আমাদের কৌশলগত অংশীদার এবং তারা আমাদের অবস্থান সম্পর্কে ভালোভাবেই জানে।”
ইসমাইল বাঘাইয়ের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একতরফা ও সংঘাতমূলক নীতির বিরুদ্ধে মস্কো এবং বেইজিং উভয়ই তাদের অবস্থান গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে বর্তমানে ঘটে যাওয়া ঘটনাবলীর পেছনে ওয়াশিংটনের বেআইনি ও বেপরোয়া কর্মকাণ্ডই দায়ী—এ বিষয়ে দেশ দুটি ইরানের সঙ্গে একমত পোষণ করে।
আরও পড়ুন: ইরান কি ইউরোপকেও নতুন রণক্ষেত্র বানাবে?
তিনি আরো জানান, আঞ্চলিক ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাশিয়ার সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত রয়েছে। এই কূটনৈতিক যোগাযোগ ও পরামর্শ কার্যক্রম মস্কোতে অবস্থিত ইরানি দূতাবাস এবং তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মাধ্যমে টেলিফোন আলাপের পাশাপাশি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন