ঢাকা বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে রমজান, ১৪৪৭হিজরী
বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ইং ২৭শে ফাল্গুন, ১৪৩২বাং

শবে বরাতে চোরাই মহিষের মাংস বিক্রির চেষ্টা, গ্রেফতার ১


শবে বরাতে চোরাই মহিষের মাংস বিক্রির চেষ্টা, গ্রেফতার ১

ভোলার মনপুরায় পবিত্র শবে বরাত উপলক্ষে বিক্রির জন্য চোরাই মহিষের মাংস নিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, তার কাছ থেকে চারটি বস্তা মাংস উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ৬টার সময় উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন পাকা সড়কের ওপর একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বাগন আলী নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

শবে বরাতকে সামনে রেখে চর থেকে ওই মহিষটি চুরি করে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: আজকের এই মুহূর্তটি আমার জন্য অত্যন্ত সম্মানজনক ও গর্বের

গ্রেফতার বাগন আলী, যিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান রাঢীর ছেলে। পুলিশ বলছে, বাগন আলী একটি চোর চক্রের সদস্য। এ চক্রের আরও সদস্য রয়েছে এবং তাদের সম্পর্কে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে টহল পুলিশ আনন্দবাজার সংলগ্ন পাকা সড়কের ওপর একটি অটোরিকশায় তল্লাশি চালায়, তখন রিকশায় থাকা চারটি বস্তা থেকে চোরাই মহিষের ৮০ কেজি ২০০ গ্রাম জবাই করা মাংস উদ্ধার করা হয় এবং বাগন আলীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বাগন আলীসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। পরে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে পাঠানো হয়। আদালতের নির্দেশে জব্দ করা মাংস ৩২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, ‘গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাগন আলী চোর চক্রের সদস্য। এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তথ্যের জন্য আদালতে তার রিমান্ড আবেদন করা হবে। কোন চর থেকে মহিষটি চুরি করা হয়েছে, তা অনুসন্ধান করছে পুলিশ।’

আরও পড়ুন: হিলিতে দেশী কাপড় ইন্ডিয়ান বলে বিক্রির দায়ে জরিমানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আসন্ন অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের টিকিট অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। টিকিট কেনার জন্য গন্তব্য হচ্ছে gobcbticket.com.bd -এই ওয়েবসাইট।

টুর্নামেন্টের টিকিটের দামও বিসিবি ঘোষণা করেছে। ইস্টার্ন গ্যালারির টিকিট মূল্য ১শ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২শ টাকা, ক্লাব হাউসের টিকিট ৫শ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১ হাজার টাকায় বিক্রি হবে।

ভারতে নিরাপত্তার কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নেয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ক্রিকেটের সাথে সম্পৃক্ত রাখার জন্য এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

টুর্নামেন্টে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ নামে তিনটি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের প্রাইজমানি আড়াই কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

ধূমকেতু একাদশের নেতৃত্ব দিবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। দুর্বার একাদশের নেতৃত্ব নাজমুল হোসেন শান্তর এবং দুরন্ত একাদশের দলনেতা নির্বাচিত হয়েছেন আকবর আলী।

টুর্নামেন্টের সব ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে। গ্রুপ-পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি।

প্রতিদিনের ম্যাচের আগে বিকেল ৪টা থেকে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মাঠের লড়াই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখনো শোভা পাচ্ছে রঙ্গিন বিলবোর্ড ও পোস্টার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


এখনো শোভা পাচ্ছে রঙ্গিন বিলবোর্ড ও পোস্টার

 

নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে প্রার্থী ও প্রতীকের ছবিসহ রঙিন বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে এখনো ছেয়ে আছে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) নির্বাচনী এলাকা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব সাটানো থাকলেও সংস্লিষ্ট কর্তপক্ষকে তেমন কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছেনা। সোমবার সরেজমিনে দেখা গেছে, মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাট, পুরতান লঞ্চঘাট, মেহেন্দিগঞ্জ পৌরসভা কার্যালয়সহ পাতারহাট বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে, চাঁনপুর ইউনিয়নের প্রবেশ মুখে, মাস্টারহাট পানবাড়িয়া রাস্তার মাথায়, উলানিয়া লঞ্চঘাট, উলানিয়া মোটরসাইকেলস্ট্যান্ডসহ শ্রীপুর, আলিমাবাদ, জাঙ্গালিয়া, চরগোপালপুর, চর একরিয়া ও দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে এসব বিলবোর্ড ও পোস্টার ঝুলছে। এসবের অধিকাংশই বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসানের ধানের শীষের। তাছাড়া কাজিরহাট থানার বনিকের হাট, দফাদার হাটসহ বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে রঙিন ব্যানার ও বিলবোর্ড ঝুলছে। অপরদিকে হিজলা উপজেলা বাসস্ট্যান্ড, খুন্না বাজার, কাউরিয়া বাজার, ধনু সিকদার বন্দর, টেকের বাজার, একতা বাজারসহ বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণস্থানে রঙিন ব্যানার ও বিলবোর্ড ঝুলছে। এছাড়াও মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটের বিভিন্ন বিভিন্ন হাট-বাজার, খেয়া ও লঞ্চ ঘাট, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণস্থানে একসাথে ১০ থেকে ১৫টি করে ধানের শীষ প্রতিকের সাটানো রঙ্গিন পোস্টার এখনো দৃশ্যমান রয়েছে। অথচ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কাগজের পোস্টার দেয়ালে সাঁটানো বা ঝোলানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এবারের বিধিমালায় একমাত্র ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যমে রঙিন প্রচারণার অনুমতি দেওয়া হয়েছে। বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট আকার ও সংখ্যা বেঁধে দেওয়া হলেও সেখানে রঙিন বিলবোর্ড ব্যবহারের বিষয়ে কোনো স্পষ্ট অনুমোদন নেই। এ অবস্থায় এ আসনের অন্যান্য দলের প্রার্থী ও স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে আচরণবিধি লঙ্ঘন চলতে থাকলে সামনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. رিয়াজুর রহমান বলেন, এটি থাকার কোন সুযোগ নেই। এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের বরিশালে আগমনকে স্বাগত জানিয়ে র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


তারেক রহমানের বরিশালে আগমনকে স্বাগত জানিয়ে র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনের প্রেক্ষিতে তাকে স্বাগত জানিয়ে নগরীতে অনুষ্ঠিত হয়েছে একটি বিশাল শুভেচ্ছা র‌্যালি। এটি ২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে এবং এর নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ৪ ফেব্রুয়ারি বরিশালে তারেক রহমানের আগমনে তাকে স্বাগত জানাতে উদ্দেশ্যে নগরীতে বের হওয়া শুভেচ্ছা র‌্যালিটি বরিশাল নগরীর শিশু পার্কের সম্মুখ থেকে শুরু হয়ে লঞ্চঘাট এলাকা এবং সিটি করপোরেশনের সামনে দিয়ে অগ্রসর হয়ে সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালির অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এই র‌্যালিতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন। র‌্যালি চলাকালীন সময়ে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনার প্রতি তাদের আস্থা প্রকাশ করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং একইসাথে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ উল্লেখ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল ভরসা হয়ে উঠেছেন। তিনি বলেন, তার নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বরিশালে তার আগমন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে একটি নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করবে এবং গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও সুসংহত করতে হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধতা নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিশ্ব জলাভূমি দিবস

কলাপাড়ার পুকুর ও খালে মিঠা পানি সংরক্ষণের দাবিতে স্মারকলিপি জমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


কলাপাড়ার পুকুর ও খালে মিঠা পানি সংরক্ষণের দাবিতে স্মারকলিপি জমা

বিশ্ব জলাভূমি দিবস-২০২৬ উপলক্ষে, উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সকল পুকুর, খাল-বিলে মিঠাপানির সংরক্ষণ, ব্যবহার নিশ্চিত করণ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবিতে আজ সোমবার বিকালে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এটি পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথ উদ্যোগে স্মারকলিপিটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধরা’র কো-অর্ডিনেটর মেজবাহউদ্দিন মাননু, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার কার্য নির্বাহী সদস্য নজরুল ইসলাম, পরিবেশ কর্মী জায়েদ আহসান নিলয়।

পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপন্ন হওয়া এই জনপদের কৃষি ও জেলে পেশা নির্ভর অধিকাংশ মানুষের জন্য জীবন জীবিকার জন্য কৃষি উৎপাদনে এখানকার সকল খাল ও নদীতে মিঠা পানি সংরক্ষণের দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে রমজান, ১৪৪৭হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১২:০৯
আসর ০৪:২৬
মাগরিব ০৬:০৬
ইশা ০৭:১৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৬:০৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%