ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন


নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে ধারন করে শেরপুর নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষ্যে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক (চাঁন মিয়া তালুকদার) ও পৌর বিএনপির সাবেক আহবায়ক কামরুল আলম লিটন প্রমুখ।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত

বক্তারা বলেন, “বাল্যবিবাহ সামাজিক অবক্ষয়ের একটি নমুনা তথা আইনি বিবেচনায় দন্ডনীয় অপরাধ বটে। কন্যা সন্তানরা পরিবারের বোঝা নয়, বরং সঠিক দিকনির্দেশনা ও সার্বিক সুযোগ-সুবিধা পেলে তারা দেশের সম্পদ হয়ে উঠে। কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের এগিয়ে নিতে বাল্যবিবাহ রোধ করা আবশ্যক। তাই বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে কেবল আইনের প্রয়োগ নয়, এটি প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। গ্রাম-গঞ্জে ব্যাপকভাবে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। তবেই বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ গুলো প্রতিরোধ করা সম্ভব।”

র‌্যালি ও আলোচান সভার পরে দিবসটি উপলক্ষে কন্যাশিশুদের মধ্য আয়োজিত চিত্রাঅঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার ও সনদপত্র তুলেদেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা সাইমুন শাহানাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম ও উপজেলা মহিলা বিএনপির আহবায়ক আসমা আক্তারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আশুলিয়ায় ৪ দিন পর ১১ বছরের শিশু ফাহিমকে উদ্ধার করলো পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ডিম বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) পশুপালন অনুষদের পোল্ট্রি সায়েন্স বিভাগ ও ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ডব্লিউপিএসএ-বিবি) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

ডিম বিতরণ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘প্রোটিন যা শক্তি জোগায় ও সুরক্ষা দেয়’ প্রতিপাদ্যে সেমিনার অনুষ্ঠিত হয়।

পোল্ট্রি সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ও ডব্লিউপিএসএ-বাংলাদেশ শাখার সহসভাপতি অধ্যাপক ড. মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. বাপন দে।

মূল প্রবন্ধে অধ্যাপক বাপন দে বলেন, দেশে ২০১৪ সাল থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ডিমের উৎপাদন বেড়ে ৫০৯ কোটিতে দাঁড়িয়েছে। তবে দৈনিক চাহিদা প্রায় ৬ কোটি ডিমের বিপরীতে উৎপাদন এখনো পর্যাপ্ত নয়। ডিম উচ্চমানের প্রোটিন, প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, কোলিন, ভিটামিন ও খনিজ উপাদানের সহজলভ্য উৎস। এসব পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ, দৃষ্টিশক্তি রক্ষা এবং হাড় ও দাঁতের সুস্থতায় ভূমিকা রাখে। কোলেস্টেরলের ভয়ে অনেকে ডিমের কুসুম এড়িয়ে চললেও এতে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। তাই ব্যক্তির স্বাস্থ্যগত অবস্থা ও খাদ্যাভ্যাস বিবেচনায় ডিমের সাদা অংশের পাশাপাশি কুসুমের পুষ্টিগুণ সম্পর্কেও সচেতনতা বাড়াতে হবে।

ডব্লিউপিএসএ-বাংলাদেশ শাখার সহ সভাপতি অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, ডিমের প্রোটিনের গুণগত মান ভালো এবং তুলনামূলক কম খরচে তা পাওয়া যায়। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় খামারিদের প্রতি ডিমে ১০ টাকার বেশি ব্যয় হচ্ছে। এ খাতের উৎপাদকদের সহায়তায় সরকারের ভর্তুকি দেওয়া প্রয়োজন।

প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান বলেন, ডিমের গ্রহণযোগ্যতা বাড়াতে খাবার তৈরিতে বৈচিত্র্য আনতে হবে। পাশাপাশি উৎপাদন বাড়ানোর সঙ্গে মধ্যবর্তী পর্যায়ের খরচ কমানো গেলে ডিমের দামও কমানো সম্ভব।

প্রধান অতিথি অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, ডিমের উৎপাদন বাড়ানো ও দাম কমাতে উদ্যোক্তা তৈরি করা প্রয়োজন। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ডিমের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে মানুষের ডিম গ্রহণের পরিমাণও বাড়বে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭নং জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৩নং হোসেনপুর বাজারে কামরুল ইসলামের নির্বাচনী প্রচারণা, জনগণের সেবা করার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


৭নং জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৩নং হোসেনপুর বাজারে কামরুল ইসলামের নির্বাচনী প্রচারণা, জনগণের সেবা করার অঙ্গীকার

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩নং হোসেনপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মোঃ কামরুল ইসলাম। তিনি দিরাই উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক ৭নং জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

প্রচারণাকালে মোঃ কামরুল ইসলাম বলেন, “আমি দীর্ঘ ২২ বছর ধরে জননেতা নাছির উদ্দীন চৌধুরীর নির্দেশনায় দলের জন্য কাজ করেছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের ১৭ বছরের শাসনামলে রাজনৈতিক কারণে নানা ধরনের জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও দলের কার্যক্রম থেকে পিছিয়ে যাইনি। সবসময় জগদল ইউনিয়নের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।”

তিনি আরও বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী নির্বাচনে এগিয়ে যেতে চাই। আপনারা আমাকে সমর্থন দিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ দিলে, আমি সবসময় আপনাদের সে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে চিকিৎসককে মারধরের অভিযোগ: অ্যাম্বুলেন্স চালক আটক, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী জেলা রিপোর্টার,রায়হান আলী

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


নীলফামারীতে চিকিৎসককে মারধরের অভিযোগ: অ্যাম্বুলেন্স চালক আটক, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে নাঈম ইসলাম (২৫) নামে এক বেসরকারি অ্যাম্বুলেন্স চালককে আটক করেছে পুলিশ। এদিকে চিকিৎসককে মারধরের প্রতিবাদে এবং জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছেন হাসপাতালের চিকিৎসকরা।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শহরের চৌরঙ্গি মোড়ে চিকিৎসকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন শুরু করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে আসেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালক নাঈম ইসলাম। সেখানে রিপোর্ট তৈরিতে কিছুটা বিলম্ব হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে চিৎকার-চেঁচামেচি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল তাকে বিশৃঙ্খলা করতে বাধা দিলে নাঈম আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ওই চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে মারধর শুরু করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক নাঈম ইসলামকে আটক করা হয়। তবে এ ঘটনার প্রতিবাদে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন, যার ফলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আন্দোলনরত চিকিৎসকরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু বিচার ও হাসপাতালে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা ও শপথ পাঠ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা ও শপথ পাঠ অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং সুস্থ সমাজ গঠনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, শপথবাক্য পাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১:০০ ঘটিকায় গোমস্তাপুরের হোগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ রফিকুল ইসলাম এবং হোগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ মৃণাল কান্তি দাসসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদক একটি নীরব ঘাতক, যা মানুষের সুন্দর ও সম্ভাবনাময় জীবনকে মুহূর্তের মধ্যে অন্ধকারে ঠেলে দেয়। মাদক শুধু একটি জীবনকেই ধ্বংস করে না, একটি পুরো পরিবারকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি তার পরিবার ও সমাজে ভালোবাসা ও সম্মান হারায়।”

তিনি আরও বলেন, “সন্তানদের মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবারকে বিশেষ নজর রাখতে হবে। সামাজিকভাবে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক সেবনকারী সঙ্গীদের পরিহার করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে অত্যন্ত কঠোর। জীবনকে ভালোবেসে মাদককে চিরতরে ‘না’ বলতে হবে এবং সবাইকে মিলে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।”

বর্তমানে বাংলাদেশে নারীদের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধি পাওয়া এবং মাদক বহনের কাজে নারীদের ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান অতিথি যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর আয়োজিত মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

কর্মসূচির শেষ পর্যায়ে প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাদকমুক্ত থাকার শপথবাক্য পাঠ করান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%