ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী পরিচয়ে অর্থ নেওয়ার অভিযোগ, যুবকের পরিচয় শনাক্ত


ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী পরিচয়ে অর্থ নেওয়ার অভিযোগ, যুবকের পরিচয় শনাক্ত

ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী পরিচয়ে অর্থ নেওয়ার অভিযোগ, যুবকের পরিচয় শনাক্ত

ঠাকুরগাঁও সরকারি কলেজের বিবিএ (BBA) তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে অর্থ সংগ্রহের অভিযোগে আলোচনায় আসা এক যুবকের পরিচয় শনাক্ত করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম মো. সিয়াম। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঈশ্বর সেন্টারের উত্তর পাশ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শহিদুল, যিনি স্থানীয় একটি খাদ্য গুদামে কর্মরত রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে ২২২ পূজামণ্ডপে এমপি জিন্নাহ কবিরের উপহার বিতরণ

অভিযোগ রয়েছে, মো. সিয়াম অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিলাপের কথা বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করছিলেন। অভিযোগ অনুযায়ী, সর্বশেষ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় কাউন্সিল বাজার এলাকা থেকে একজনের কাছ থেকে ৪ হাজার ৪০০ টাকা নিয়েছেন। এর আগে প্রায় এক মাস আগে নেকমরদ এলাকাতেও তাঁকে একইভাবে অর্থ চাইতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, তিনি নিজেকে ঠাকুরগাঁও সরকারি কলেজের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিচ্ছিলেন। তবে তিনি প্রকৃতপক্ষে ওই কলেজের শিক্ষার্থী কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীনতায় ভারতের সহায়তার দাবি সত্য নয়: ব্যারিস্টার শাহরিয়ার কবীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:১০ এম


স্বাধীনতায় ভারতের সহায়তার দাবি সত্য নয়: ব্যারিস্টার শাহরিয়ার কবীর

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেন্টার ফর সিভিল রাইটসের মহাসচিব ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবীর জানিয়েছেন, পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দুর্বল করার উদ্দেশ্যে। তিনি বলছেন, "আমাদের স্বাধীনতার জন্য নয়।"

যারা দাবি করছেন বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারত সাহায্য করেছে, তাদের সম্পর্কে ব্যারিস্টার কবীর বলেছেন, "এর থেকে মিথ্যাচার আর কোনো কিছু হতে পারে না।" তিনি আরও বলেন, "গত ৫৫ বছর অবৈধ সংবিধান দ্বারা এ দেশকে ভারতের দাসে পরিণত করা হয়েছে।" ভোটের আগে যারা জয়লাভ করেন, তারা হ্যাঁ বলছেন এবং ভোটের পরে তারা বুঝতে চাচ্ছেন না যে, "এই সংবিধান কেন অবৈধ।"

তিনি শনিবার (২৫ জুলাই) বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে বক্তব্য রাখতে গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা শীর্ষক সেমিনারে এ কথা বলেন।

ব্যারিস্টার শাহরিয়ার কবীর বলেছেন, "২৪ ছিল ইসলামকে ধারণ করার, ২৪ ছিল ভারতের তাবিদারির বিরুদ্ধে যুদ্ধ।" তিনি উল্লেখ করেছেন, "জুলাই সনদ ছিল ইনসাফের প্রতীক।" তিনি বলেন, "যদি এই সংবিধান পরিবর্তন করা হয়, তাহলে কোনো ভাই বোনকে সুদের দায়ে মৃত্যুবরণ করতে হবে না।"

রাষ্ট্রপতি সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, "এই চুপ্পু হচ্ছে মালয়েশিয়া এবং দুবাইয়ের সিটিজেন।" ব্যারিস্টার কবীর বলেছেন, "সংবিধানে লেখা রয়েছে কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে রাষ্ট্রপতি হতে পারবে না।" তিনি রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের প্রেতাত্মা উল্লেখ করে বলেন, "এর বিচার করতে হবে। যে (রাষ্ট্রপতি) থাকার কথা কারাগারে, কিন্তু আপনি রেখেছেন ফাইভ স্টার হোটেলে।"

তিনি জানিয়েছেন, "আমরা ভারত-পাকিস্তান কিছুই বুঝি না। যে জমিন আল্লাহ আমাদের দিয়েছেন সেখানে ইসলাম কায়েম করতে চাই।" তিনি এও বলেন, "এই জমিনে ভারতের তাবিদারি চলবে না।"

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব। টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবীর, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, এনসিপির জেলা সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, খেলাফত মসজিদের জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান, ইসলামী ছাত্র শিবিরের জেলা শাখার সভাপতি আব্দুল আলিম খান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের প্লেন পরিবর্তনের নেপথ্যের রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:১৪ এম


ট্রাম্পের প্লেন পরিবর্তনের নেপথ্যের রহস্য

সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে বিমান পরিবর্তন করেছেন। সম্প্রতি তিনি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে দেশে ফেরার পথে তাঁর যাত্রাবহরের বিমান বদলাতে বাধ্য হন, যা গোয়েন্দা সতর্কবার্তার ভিত্তিতে হয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আঙ্কারা ত্যাগের সময় ডোনাল্ড ট্রাম্প তুলনামূলক পুরোনো এয়ার ফোর্স ওয়ানে আরোহণ করেন, যা নতুন মডেলের বোয়িং ৭৪৭-৮-এর বদলে নেওয়া হয়েছে। কাতার সরকারের উপহার হিসেবে পাওয়া ওই নতুন বিমানটিতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা ছিল না, তাই নিরাপত্তার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। মার্কিন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রগুলোর দাবি, ইরানি প্রক্সি বাহিনীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের জীবন নিয়ে সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য হুমকি ছিল।

এই বিমান বদলানোর ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন ইসরায়েলের পক্ষ থেকে মার্কিন গোয়েন্দাদের কাছে দাবি করা হয় যে ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা করতে পারে। যদিও কিছু মার্কিন প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর ও বড় ধরনের সামরিক পদক্ষেপের জন্য উসকে দেওয়ার উদ্দেশ্যেই ইসরায়েল এই গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার ও কর্মকর্তা নিহত হয়েছে। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে একটি লক্ষ্যভিত্তিক বিমান হামলায় নিহত হন দেশটির দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। পরবর্তীতে, প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন যে তিনি ইরানের হিটলিস্টে রয়েছেন এবং তাঁর ওপর হামলা হলে ইরানের বিরুদ্ধে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার হুমকি দিয়েছেন।

অন্যদিকে, নিহত নেতার ছেলে এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খেমেনি গত মাসে তাঁর বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেননি, তবুও জানাজা এবং বিভিন্ন প্রতিবাদ সমাবেশে সাধারণ ইরানি নাগরিকদের পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল। পাশাপাশি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে বিমান হামলা শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপিকার বদলে ক্যাটরিনা, প্রভাসের ‘স্পিরিট’ নিয়ে নতুন গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:১৯ এম


দীপিকার বদলে ক্যাটরিনা, প্রভাসের ‘স্পিরিট’ নিয়ে নতুন গুঞ্জন

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রতীক্ষিত ও আলোচিত প্যান-ইন্ডিয়া অ্যাকশন মেগা প্রজেক্ট ‘স্পিরিট’ ঘিরে কৌতূহলের পারদ দিন দিন বেড়েই চলেছে। ‘অ্যানিমেল’ খ্যাত পরিচালক সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা ও প্যান-ইন্ডিয়া সুপারস্টার প্রভাসের এই বিগ বাজেট ছবিটিকে ঘিরে সিনেমাপাড়ায় জল্পনা-কল্পনার শেষ নেই। 

এর আগে প্রজেক্টটি থেকে সরে দাঁড়িয়েছিলেন কিংবা বাদ পড়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার বাতাসে ভাসছে নতুন খবর—ছবিটিতে দীপিকার স্থলাভিষিক্ত হতে পারেন বি-টাউনের গ্ল্যামার কন্যা ক্যাটরিনা কাইফ। 

প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই ক্যাটরিনাকে ছবিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। যদি সব জল্পনার অবসান ঘটিয়ে ক্যাটরিনা এতে চূড়ান্ত সম্মতি জানান, তবে ‘মল্লিশ্বরী’ এবং ‘আল্লারি পিডুগু’-র পর প্রায় ২০ বছর বিরতি দিয়ে পুনরায় তেলেগু সিনেমাজগতে প্রত্যাবর্তন ঘটবে এই তারকার।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার বরাতে জানা গেছে, ‘স্পিরিট’-এর নির্মাতারা ক্যাটরিনা কাইফকে একটি বিশেষ চরিত্রের জন্য ভাবছেন। যদিও পর্দায় তার উপস্থিতির সময়সীমা খুব বেশি দীর্ঘ হবে না, তবু গল্পে চরিত্রটির প্রভাব থাকবে অত্যন্ত গভীর এবং চলচ্চিত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মোড় ঘুরিয়ে দেওয়ার মতো মুহূর্তে তার আবির্ভাব ঘটবে। 

অন্যদিকে, প্রভাসের বিপরীতে মূল নারী চরিত্রে এই প্যান-ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন উদীয়মান তারকা তৃপ্তি দিমরি। যদিও ক্যাটরিনা কাইফের অন্তর্ভূক্তি নিয়ে বিভিন্ন মাধ্যমে জোর গুঞ্জন চলছে, তবু চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা কিংবা ক্যাটরিনার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত বার্তা পাওয়া যায়নি।

এর আগে চলচ্চিত্রটিতে দীপিকা পাড়ুকোনের অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি প্রজেক্টটি থেকে বাদ পড়েন। দ্য হলিউড রিপোর্ট ইন্ডিয়ার একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, ছবিটিতে দীপিকার দেওয়া বেশ কিছু শর্তের বিষয়ে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি পরিচালক সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীপিকা এই ছবির জন্য প্রায় ৪০ কোটি রুপি পারিশ্রমিক চাওয়ার পাশাপাশি সিনেমার লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ (প্রফিট শেয়ার) দাবি করেছিলেন। এর বাইরে দিনে মাত্র ৬ ঘণ্টা কাজের সময়সীমা নির্ধারণের শর্ত দেন এবং তেলেগু ভাষায় নিজের ডায়ালগ প্রদান করতে অপারগতা প্রকাশ করেন। এসব শর্তের কারণে ক্ষুব্ধ হয়ে পরিচালক তাকে সিনেমাটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে খবরে উঠে আসে। 

উল্লেখ্য, রণবীর কাপুর অভিনীত ব্লকবাস্টার ‘অ্যানিমেল’-এর ঝোড়ো সাফল্যের পর এটিই পরিচালক সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী বড় মাপের কাজ। অন্যদিকে প্রভাস ও দীপিকা পাড়ুকোনকে সম্প্রতি একসঙ্গে দেখা গিয়েছিল সাড়াজাগানো মেগা হিট ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-তে। এখন দীপিকার অনুপস্থিতিতে ক্যাটরিনা কাইফের এই বহুল চর্চিত প্রজেক্টে যুক্ত হওয়া ও দীর্ঘ দুই দশক পর তেলেগু ইন্ডাস্ট্রিতে ফেরা নিয়ে ভক্তদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দ্বিগুণ হয়ে উঠেছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫, আহত আরও ৩০ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:২২ এম


সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫, আহত আরও ৩০ জন

সিরিয়ার রাজধানী দামেস্কে দুইটি বাসের সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। দুর্ঘটনাটি দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী সড়কে ঘটে।

আলজাজিরার একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ মহাসড়ক পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সাথে সংযুক্ত করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি’ (সানা) এর তথ্য অনুযায়ী, আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে স্থানান্তরের উদ্দেশ্যে ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন এবং অপর বাসটিতে সাধারণ যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী এই মহাসড়কটি নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল বলে পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামোর যে অবস্থা হয়েছে, এটি তারই প্রমাণ।

গত অক্টোবরে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সিরিয়ায় ২ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আল-সালেহ উল্লেখ করেছেন, সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে এই ধরনের সড়ক দুর্ঘটনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%