০১:৫০ পি.এম
পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু নতুন একটি অধ্যায় শুরু করেছেন তাঁর জীবনে। ৫৪ বছর বয়সে বিয়ের খবরটি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন।
সম্প্রতি হুমায়রা ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন। তবে ছবিগুলোতে স্বামীর মুখ দেখা যায়নি, যা রহস্য সৃষ্টি করেছে। ছবির সঙ্গে জীবনের নতুন যাত্রা নিয়ে তাঁর অনুভূতির কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: স্কুল মিল কর্মসূচির তহবিল সংগ্রহে ১৭ দেশের কূটনীতিকদের র্যাম্পে হাঁটা
হুমায়রা তাঁর পোস্টে উল্লেখ করেছেন, ‘কখনো কখনো আমরা নিজেদের জন্য একরকম পরিকল্পনা করি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করে রাখেন।
তিনি সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর আস্থা প্রকাশ করে বলেন, যখন সৃষ্টিকর্তা কোনো কিছু ঘটানোর নির্দেশ দেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ করে দেন।
অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার ঢল নামে। ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও জীবনের এই নতুন অধ্যায়ের জন্য তাঁকে শুভকামনা জানিয়েছেন।
আরও পড়ুন: হাইকোর্ট মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের প্রজ্ঞাপন স্থগিত করেছে
হুমায়রা বানু পাকিস্তানের টেলিভিশন নাটকের একটি পরিচিত মুখ। বিশেষ করে তিনি বিভিন্ন নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন।
‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ ও ‘জান নিসার’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান: রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সচেতনতা বাড়াতে হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন