ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মেলান্দহে ২৯ সেপ্টেম্বর আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত


মেলান্দহে ২৯ সেপ্টেম্বর আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা কমিটির একটি মিটিং ২৯ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়। সভাটি উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন ইউএনও জিন্নাতুল আরা।

সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, সাংবাদিক আজম খান এবং উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি-এনটিভির প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ প্রমুখ।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জনের আমরণ অনশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৪ এম


জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জনের আমরণ অনশন

জামালপুরে সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে ৫১ জন বঞ্চিত নিয়োগ প্রত্যাশী, যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকরী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলায় তারা অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

নিয়োগ বঞ্চিতরা জানান, জামালপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৩৬ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। প্রথম ধাপে গত ২৪ সেপ্টেম্বর ৮৪ জন এবং দ্বিতীয় ধাপে গতকাল ২৮ সেপ্টেম্বর ১ জন করে মোট ৮৫ জন নিয়োগপত্র পেয়েছেন। কিন্তু আইনগত কোনো জটিলতা না থাকা সত্ত্বেও বাকী ৫১ জন সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত রয়েছেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অজানা কারণে তাদের নিয়োগপত্র প্রদান করা হচ্ছে না। তারা জানিয়েছেন, আজকের মধ্যে নিয়োগপত্র প্রদান করা না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলার শরিফপাড়া গ্রামের নিয়োগ বঞ্চিত শামীম ইয়াসমীন সুমি বলেন, "আমার বাসায় কোনো কর্মক্ষম কেউ নেই। আমার বাবা বয়স্ক মানুষ, উনার ইনকাম নাই। আমার ছোট ভাইটাও বেকার। আমার ছোট বোন মেডিকেলে পড়ে। আমার একটা ছোট বাচ্চা আছে। আমার মা আমার বাচ্চাকে সামলায়, আমি লেখাপড়া করি। আমার একটা চাকরি হবে, সংসারে আমার ভার নিতে হবে। কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। কেন বঞ্চিত হয়েছি তাও জানা নাই। আমাকে যদি এখন নিয়োগপত্র না দেয় তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ আমি কোথায় যাব? আমার বয়স শেষ। আমার ছোট বাচ্চাটাকে রেখে এই যে দৌড়াদৌড়ি করতেছি চার-পাঁচটা দিন থেকে। আমার বাচ্চাটাও সব সময় মা মা করে অসুস্থ হয়ে গেছে।"

মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামের মুনতাজিল বিল্লাহ জানান, "আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাষ্টার্স শেষ করে পড়াশোনা করে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হই। দীর্ঘ আট মাস যাবত আমাদের আটকে রেখেছে। জামালপুর জেলায় ১৩৬ জনের মধ্যে মাত্র ৫১ জন নিয়োগপত্র হাতে পায়নি। এর সুনির্দিষ্ট কারণ এখনো জানতে পারিনি। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব।"

জামালপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামের সোহেল আলম বলেন, "১৩৬ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে ৮৪ জনকে নিয়োগপত্র প্রদান করা হয়। আমাদের ৫২ জনকে প্রদান করা হয় না। বলা হয়, দ্বিতীয় ধাপে আমাদেরকে প্রদান করা হবে। দ্বিতীয় ধাপে গতকাল বিকালে একজনকে নিয়োগপত্র প্রদান করা হয়। বাকি ৫১ জনকে বাদ রাখা হয়। আমাদের কেন বাদ রাখা হয়েছে এখনও তার সুস্পষ্ট কারণ জানি না। ফৌজদারি মামলা এবং আইনি কোনো জটিলতা এবং কাগজপত্রে কোনো সমস্যা ছাড়া সাধারণত কোনো প্রার্থীকে বাদ রাখা হয় না। কিন্তু আমাদের সেসব জটিলতা না থাকার পরও বাদ রাখা হয়েছে। আজকে আমরা অনশনে বসেছি। আমরা এর একটা সুনির্দিষ্ট কারণ জানতে চাই এবং নিয়োগপত্র হাতে চাই। নিয়োগপত্র ব্যতীত আমরা এখান থেকে কেউ বের হবো না। রাত হোক এবং যতক্ষণ পর্যন্ত লাগে আমরা অনশনে বসেই থাকব।"

তবে, বঞ্চিতরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অবস্থান করায় অফিসের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় অফিসে ছিলেন না।

মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান জানান, "আমি ঢাকায় আছি। তাদের জন্যই কাজ করছি। তবে কার কোন ধারায় কি সমস্যা হয়েছে তা আমি এখনো জানিনা। আমি এখন বিমান মন্ত্রীর সাথে দেখা করতে এসেছি। একটু ধৈর্য্য ধরতে হবে। আশা করি ভালো কিছু হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৫ এম


ইসলামপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা

জামালপুর জেলার ইসলামপুরে মুখশিমলা দালাল বাড়ী মোড়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ফলে পাঁচটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীদের মতে, এই অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার পাথর্শী ইউনিয়নের দালাল বাড়ি মোড় মার্কেটে আঃ সালামের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং আঃ সালাম ও জাহাঙ্গীর আলমের মুদির দোকান, রাজিব মিয়ার ওষুধের দোকান, বিকাশের দোকান, নয়া মিয়ার চা ও মনোহারী দোকান এবং ইসমাইল হোসেনের পান সুপারী দোকান—এই পাঁচটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়।

প্রতিটি দোকানে যথেষ্ট পরিমাণ মালামাল ছিল এবং বিকাশের দোকানে নগদ টাকা পুড়ে যাওয়ার কারণে মোট ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা হয়েছে। ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ৮ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি এবং ২০ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে অনুষ্ঠিত হলো স্কাউটিংয়ের ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৫ এম


শেরপুরে অনুষ্ঠিত হলো স্কাউটিংয়ের ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স

বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে, শেরপুর জেলার রোভারের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তুলশীমালা ট্রেনিং কাম কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

তিনি ওই সময় বক্তব্যে উল্লেখ করেন, স্কাউটিং তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানোর পাশাপাশি সমাজসেবায় উদ্বুদ্ধ করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ৪৪৮তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ জিয়াউল হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এবং শেরপুর স্কাউটসের লিডার-সদস্যগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তাগাছায় গণশুনানিতে দুর্নীতিরোধে কার্যকর উদ্যোগের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৫ এম


মুক্তাগাছায় গণশুনানিতে দুর্নীতিরোধে কার্যকর উদ্যোগের প্রতিশ্রুতি

মুক্তাগাছায় অনুষ্ঠিত গণশুনানিতে অভিযোগকারীরা সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সমাধানের প্রতিশ্রুতি পেয়েছেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে সরকারি দপ্তরগুলোর তরফ থেকে। সোমবার উপজেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মুক্তাগাছার যৌথ উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলো মাঠে এই গণশুনানির আয়োজন করে।

গণশুনানির সভাপতিত্ব করেন সনাক মুক্তাগাছার সভাপতি অধ্যাপক আব্দুস সবুর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র এবং দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা কার্যালয় উপ-পরিচালক রনজিৎ কুমার কর্মকার।

শুনানিতে মুক্তাগাছা থানা পুলিশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা সাব-রেজিস্টার অফিস, উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস প্রধানরা অংশগ্রহণ করেন এবং সুবিধাভোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রায় ৪ শতাধিক সাধারণ নাগরিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে ১৭ জন অংশগ্রহণকারী উক্ত প্রতিষ্ঠানসমূহের সেবা খাত বিষয়ে মোট ২৩টি অভিযোগ ও পরামর্শ উত্থাপন করেন।

সরকারি সেবা প্রদানকারী অফিসারদের মধ্যে গণশুনানিতে অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কবিতা নন্দী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকিয়া আক্তার, সাব রেজিস্ট্রার এস এম শফিউল বারী এবং উপজেলা সমাজ সেবা অফিসারের প্রতিনিধি হাবিবুর রহমান।

টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো: দেলোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো: আখতারুজ্জামান এবং সনাক সদস্য এম ইদ্রিছ আলী। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে অভিযোগকারীগণ কর্তৃক উত্থাপিত বিষয়ের মধ্যে ছিল, উল্লেখিত প্রতিষ্ঠানসমূহ থেকে সেবা পেতে হয়রানি, স্বজনপ্রীতি, দালালদের দৌরাত্ম, সেবা পেতে বিলম্ব, ঘুষ লেনদেনের জন্য বাধ্য করা, নামজারি বা খারিজ করতে অতিরিক্ত অর্থ আদায়, রশিদ ব্যতীত অর্থ লেনদেন, কর্মকর্তার অনুপস্থিতি, অফিসের সময়সূচি অনুসরণ না করা, দায়িত্বে অবহেলা, অভিযোগ ও পরামর্শ বক্সের অভাব, ভয়ভীতি প্রদর্শন, সেবাগ্রহীতাদের প্রতি মনযোগের ঘাটতি, তথ্য প্রকাশে অনীহা, পরিস্কার পরিচ্ছন্নতার ঘাটতি ইত্যাদি। এছাড়া, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত করা, প্রশাসনিক বা আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের জন্য অনুরোধ করেন অংশগ্রহণকারীগণ।

দুদকের উপ-পরিচালক রনজিৎ কুমার কর্মকার গণশুনানিতে উত্থাপিত ইস্যুসমূহের সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ ও সুপারিশ করেন। উত্থাপিত অভিযোগসমূহ সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি অংশগ্রহণকারীদের দুর্নীতি হ্রাস, নিয়ন্ত্রণ ও প্রতিকারে নানাবিধ আইন ও পদ্ধতি বা টুলস ব্যবহারের পরামর্শ দেন। যেকোনো অভিযোগের সমাধান পেতে তার দপ্তরে দ্রুত জানানোর জন্যও তিনি উৎসাহিত করেন। উল্লেখ্য, উক্ত গণশুনানির পূর্বে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে ওয়েব পোর্টাল স্টাডির প্রতিবেদন উল্লেখ করা হয়। এছাড়া এ দিবসকে কেন্দ্র করে তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%