ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পাকিস্তানে নিজ বাড়ি থেকে প্রাদেশিক মন্ত্রী আমজাদ আলীকে অপহরণ


পাকিস্তানে নিজ বাড়ি থেকে প্রাদেশিক মন্ত্রী আমজাদ আলীকে অপহরণ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় প্রাদেশিক আবাসন মন্ত্রী আমজাদ আলীকে তার নিজ বাড়ি থেকে অপহরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) ফজল হাকিম খান ইউসুফজাইয়ের ম্যানেজারকেও অপহরণ করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, গত শুক্রবার (৯ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়ার সোয়াত এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মুখোশধারী অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শামোজাইতে মন্ত্রীর নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করে। অপহরণের সময় এই পিটিআই নেতার বৈঠকখানা ভাঙচুর করা হয়। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন: নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগে নির্দোষ দাবি মাদুরো ও ফ্লোরেসের

অন্যদিকে, মিনগোরা এলাকায় পিটিআই নেতা ফজল হাকিমের ম্যানেজার ইহসান আলম সানিকে অপহরণ করা হয়েছে। তিনি এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং অপহৃতদের দ্রুত উদ্ধারে পুলিশের পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন।

তবে পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার বিষয়ে অবগত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, ‘তেলাপোকা’ ঠেকাতে মরিয়া বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


দিল্লিতে ব্যাপক ধরপাকড়, ‘তেলাপোকা’ ঠেকাতে মরিয়া বিজেপি

ভারতের নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ, নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ।

বিমান থেকে নামার আগেই তাদের আটক করার ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আন্দোলনকে প্রতিহত করতে রাজধানীতে হাজার হাজার পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন এলাকায় যাতায়াত, মেট্রো চলাচল এবং ইন্টারনেট পরিষেবায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে শত শত বিক্ষোভকারীকে আটক করা হয়।

ককরোচ জনতা পার্টি শনিবার নয়াদিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচির ডাক দিয়েছিল। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া প্রত্যাহার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগসংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এই আন্দোলনের আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর অভিজিৎ, সৌরভ ও আশুতোষকে বিমানের ভেতর থেকেই আটক করা হয়। অভিজিৎকে বলতে শোনা যায়, "তারা গ্রেপ্তার হওয়ার ভয় পান না।"

আন্দোলনের নেতাদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে নেতৃত্বের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

দিল্লি পুলিশের অনুমান, কর্মসূচিকে কেন্দ্র করে বড় জমায়েত হতে পারে। সেই আশঙ্কায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে ৩৫ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েনের খবর পাওয়া গেছে। কিছু প্রতিবেদনে এই সংখ্যা ৪০ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।

আন্দোলনকারীরা যেসব পথ দিয়ে যন্তর মন্তরে পৌঁছাতে পারেন, সেগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে। বিভিন্ন এলাকায় যানবাহন পরীক্ষা এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিভিন্ন হোটেল, অতিথিশালা, ছাত্রাবাস ও অন্য আবাসনে গিয়ে খোঁজ নিচ্ছে বলেও খবর পাওয়া গেছে। বিশেষ করে অন্য রাজ্য থেকে আসা তরুণ-তরুণীদের দলবদ্ধ উপস্থিতি নজরে রাখা হচ্ছে।

শুক্রবার রাত থেকেই যন্তর মন্তর সংলগ্ন এলাকায় মাইকিং করে জমায়েতের ওপর বিধিনিষেধের কথা জানানো হয়। বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। জনপথ ও কর্তব্যপথের সংযোগস্থলকে কেন্দ্র করে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাত ১০টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকার কথা।

অন্যদিকে, দিল্লি মেট্রোর একাধিক স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের যাতায়াতের সব পথ বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে অবস্থান জানানোর পর মেট্রো কর্তৃপক্ষ তাদের আগের নির্দেশে পরিবর্তন আনে। পাশাপাশি নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানোর কথা থাকা একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এদিকে, আন্দোলনের নেতাদের আটকের পাশাপাশি অন্য কয়েকজন কর্মী ও আন্দোলন-সমর্থককেও আটক করার খবর পাওয়া গেছে।

তবে নেতাদের আটকের পরও কর্মসূচি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে কি না, কিংবা শেষ পর্যন্ত কতজন যন্তর মন্তরে পৌঁছাতে পেরেছেন, তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ককরোচ জনতা পার্টির নেতারা আগেই জানিয়েছিলেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ হবে এবং গ্রেপ্তার হলেও আন্দোলন বন্ধ করা উচিত নয়। ফলে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা ও একের পর এক আটকের মধ্যেও শনিবারের আন্দোলন কতটা বিস্তার লাভ করে, এখন সেদিকেই নজর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, সিএনজিচালক সুমনের স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, সিএনজিচালক সুমনের স্বীকারোক্তি

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের হত্যার রহস্য উদঘাটনের কাজ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়ার (৩৫) বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, ধর্ষণে বাধা দেওয়ার কারণে তাজমিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া এসব তথ্য তুলে ধরেন। পুলিশ জানায়, গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় যাওয়ার জন্য সুমনের অটোরিকশা ভাড়া করে তাজমিন। কিন্তু পদুয়ার বাজার এলাকা থেকে শহরের দিকে না গিয়ে চালক অন্য পথে রওনা হন। পরে বিভিন্ন সড়ক ঘুরিয়ে লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় তাকে।

সেখানে তাজমিনকে ধর্ষণের চেষ্টা করা হলে সে বাধা দেয়। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে অটোরিকশাটি সড়কের পাশে ধানখেতে কাত হয়ে পড়ে যায়। নিজেকে রক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সুমনের কবলে পড়ে তাজমিন। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন যে, তাজমিনকে ধর্ষণের পর নিজের গামছা গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি। এরপর পাশের একটি পুকুরে গোসল করে তাজমিনের ভ্যানিটি ব্যাগ থেকে একটি আইফোন নিয়ে যান। পরে মুঠোফোনটি স্থানীয় একটি ধানখেতে লুকিয়ে রেখে অটোরিকশাটি ফেলে চট্টগ্রামের দিকে পালিয়ে যান তিনি।

ঘটনাস্থলে পড়ে থাকা অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি ও লালমাই থানা পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর একটি এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাগমারা এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে আইফোনটি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পুরো ঘটনার দায় স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন কি না, তা আদালতে উপস্থাপনের পর জানা যাবে। সংবাদ সম্মেলনে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ডিবির উপপরিদর্শক (এসআই) পবিত্র সরকার, উপপরিদর্শক অর্ণবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেতের আইলের পাশ থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের উদ্যোগ নেয়। পরে স্বজনরা মরদেহটি তাজমিনের বলে শনাক্ত করেন।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিম ও কেয়া আক্তার দম্পতির মেয়ে। তার বাবা রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে চাকরি করেন। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকত তাজমিন। সে নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে স্কুলে যাওয়া বন্ধ ছিল তাজমিনের। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তাজমিন। বুধবার রাত ১২টা ১৯ মিনিটে কুমিল্লার হোটেল নূরজাহানের সামনে তাকে শেষবারের মতো দেখা যায়।

পরে রাত ২টা ৫৮ মিনিটে বাবার হোয়াটসঅ্যাপে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে একটি বার্তা পাঠায় তাজমিন। তবে গভীর রাতে ঘুমিয়ে থাকায় বাবা সময়মতো বার্তাটি দেখতে পাননি। পরদিন সকালে অজ্ঞাতপরিচয় কিশোরীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।

এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে তদন্তে নেমে ডিবি ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় কুড়িয়ে পাওয়া স্বর্ণালংকার মালিককে ফিরিয়ে দিলেন আনসার সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


দীঘিনালায় কুড়িয়ে পাওয়া স্বর্ণালংকার মালিককে ফিরিয়ে দিলেন আনসার সদস্য

হারিয়ে যাওয়া স্বর্ণালংকার ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ৭৩ বছর বয়সী জানোকি চাকমা। কিন্তু তাঁর সেই হারানো সম্পদ ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির দীঘিনালার আনসার সদস্য আবু হানিফ মিয়া। প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের দুই জোড়া স্বর্ণের কানের দুল প্রকৃত মালিকের হাতে তুলে দেন তিনি।

ঘটনাটি প্রায় দুই মাস ১৫ দিন আগের। দীঘিনালার মধ্য বোয়ালখালী বাজারে ইয়াকুব আলীর চায়ের দোকানের সামনে একটি ছোট ব্যাগ পড়ে থাকতে দেখেন হানিফ মিয়া। ব্যাগটি খুলে ভেতরে স্বর্ণের কানের দুল পেয়ে সেগুলোর মালিককে খুঁজতে শুরু করেন তিনি।

এরপর স্থানীয় চায়ের দোকান ও আশপাশের লোকজনের কাছে বিষয়টি জানান। পাশাপাশি স্বর্ণালংকারের প্রকৃত মালিককে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ যোগাযোগ করার অনুরোধ করেন। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালানোর পর অবশেষে সন্ধান পান মালিক জানোকি চাকমার।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে মধ্য বোয়ালখালী বাজারে প্রয়োজনীয় তথ্য যাচাই করে জানোকি চাকমার হাতে স্বর্ণালংকারগুলো ফিরিয়ে দেন হানিফ মিয়া। দীর্ঘদিন পর হারানো গহনা ফিরে পেয়ে আবেগাপ্লুত ও আনন্দিত হন ওই নারী।

জানোকি চাকমা বলেন, “হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। এত দিন পর যে এগুলো ফিরে পাব, তা কল্পনাও করিনি। গহনাগুলো ফিরে পেয়ে আমি অনেক খুশি। আল্লাহ যেন হানিফ মিয়াকে ও তাঁর পরিবারের সবাইকে সুস্থ ও ভালো রাখেন—এই দোয়া করি।”

আনসার সদস্য আবু হানিফ মিয়া বলেন, “স্বর্ণালংকারগুলো পাওয়ার পর থেকেই মালিককে খুঁজছিলাম। অনেকেই সঠিক তথ্য দিতে পারেননি বলে কাউকে সেগুলো দিইনি। জানোকি চাকমা সঠিক তথ্য দেওয়ায় এবং তাঁর দেওয়া তথ্যের সঙ্গে পাওয়া স্বর্ণালংকারের মিল থাকায় সেগুলো তাঁর হাতে ফিরিয়ে দিয়েছি।”

মূল্যবান সম্পদ নিজের কাছে রেখে না দিয়ে প্রকৃত মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার এ ঘটনা স্থানীয়ভাবে সততা ও মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে। হানিফ মিয়ার এমন দায়িত্বশীল আচরণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও নৈতিক মূল্যবোধের গুরুত্বও তুলে ধরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মসূচি শেষে নিজ গ্রামে রোগীর সেবায় মন্ত্রী জাহিদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


কর্মসূচি শেষে নিজ গ্রামে রোগীর সেবায় মন্ত্রী জাহিদ হোসেন

সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে দিনভর চরম ব্যস্ততার মাঝেও মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নিজ এলাকার অসহায় ও অসুস্থ মানুষের সেবায় সময় দিচ্ছেন। তিনি ছুটির দিনেও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজ বাড়িতে অবস্থান করে রোগীদের প্রত্যক্ষ চিকিৎসাসেবা প্রদান করছেন।

শুক্রবার ও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত নানা সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার পরেও তিনি নিয়মিত সময় বের করে রোগীদের চিকিৎসাসেবা দেন। একজন পূর্ণ মন্ত্রীর এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মন্ত্রী জাহিদ হোসেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মধ্যেও নিজ এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেন। চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা তাঁর এই মানবিক আচরণে চরম সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে নবাবগঞ্জের স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, "মন্ত্রী মহোদয় এত দায়িত্ব ও ব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষের কথা ভুলে যাননি। অসুস্থ রোগীদের পাশে তাঁর এভাবে দাঁড়ানো অনন্য মানবিকতার পরিচয় বহন করে।" হাকিমপুর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া বলেন, "এলাকার মানুষের সুখ-দুঃখে তাঁকে এভাবে কাছে পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।"

চিকিৎসাসেবা প্রদান ও নিজের মানবিক ভূমিকা প্রসঙ্গে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, "বিএনপি সরকার সাধারণ জনগণের সরকার। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার শতভাগ অঙ্গীকারবদ্ধ। আমি প্রথমত একজন পেশাদার চিকিৎসক। তাই সরকারি ও রাজনৈতিক কর্মসূচির পর যতটুকু সময় পাই, আমার এলাকার অসুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করি।"

তিনি আরও বলেন, "জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে মানুষের সেবা করা আমার পরম দায়িত্ব। সরকারের চিকিৎসাসেবা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যেন প্রয়োজনের সময় সময়মতো সঠিক চিকিৎসাসেবা পায়, সেটিই আমার মূল প্রত্যাশা।"

এলাকাবাসীর প্রত্যাশা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি মন্ত্রীর এই ভালোবাসা ও সরাসরি স্বাস্থ্যসেবা প্রদানের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%