১০:৩৯ এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) রাতে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত দুটি পৃথক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়, যা জাতীয় নাগরিক পার্টি (এমসিপি) অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে।
তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত বার্তায় উল্লেখ করা হয়েছে যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এই কারণে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার সোমবার
অন্যদিকে, অপর বার্তায় জানানো হয়েছে যে, মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের গুরুত্ব এবং সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, তাকে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
উভয় বার্তায় উল্লেখ করা হয়েছে যে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন