০২:৩৬ পি.এম
খুলনায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি, রাতের বেলা তাদের একা চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে।
এছাড়া, নির্দেশনায় আরো বলা হয়েছে যে, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায়, বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। রাতের বেলা একাকী চলাচল থেকে বিরত থাকতে হবে তাদের।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি
এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন