ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

উন্নয়নের স্বার্থে দেশবিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা: মনোয়ার হোসেন খান


উন্নয়নের স্বার্থে দেশবিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা: মনোয়ার হোসেন খান

মাগুরা জেলার আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা এবং মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

সভায় পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি এড, আহম্মেদ হেসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোল্লা আবু সাইদ, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আবু সাঈদ, মাগুরা বারের সাধারণ সম্পাদক এড, শাহেদ হাসান টগর, জেলা ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল প্রমুখ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিস্তারিত বক্তব্য রাখেন।

আরও পড়ুন: সাংবাদিক সহিদুলকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা

সভায় বাল্যবিবাহ, ধর্ষণ প্রতিরোধে সচেতনতা, খাদ্যে ভেজাল রোধ, দ্রব্যমূল্য বৃদ্ধি, ভোক্তা অধিকার সংরক্ষণ, মাদক চোরাচালান, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধসহ খুন, ডাকাতি, এসিড নিক্ষেপসহ সকল অপরাধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে জেলার আইন শৃঙ্খলার উন্নয়নে বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

সভায় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, "দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে উন্নত আইন শৃঙ্খলার উপর, দেশের স্বার্থে যে কোন মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।" তিনি ষড়যন্ত্রকারীদের দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সার নিয়ে বা যে কোন ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি গত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে শিক্ষার্থীদের মোবাইল মোটর সাইকেল নিয়ে প্রবেশ করার কোন সুযোগ না দেয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতি গুরুত্ব আরোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি নির্বাচিত আপেল, সম্পাদক মুকুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি নির্বাচিত আপেল, সম্পাদক মুকুল

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল এবং সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন, যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সমিতির ২ হাজার ৮৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিজয়ীদের মধ্যে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম ৭৩৩ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম মুকুল ১ হাজার ১৬৬ ভোট পেয়ে জয়লাভ করেন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম রায়হান ৪২০ ভোট পান।

এছাড়া সহ-সভাপতি পদে হারুন নূর রশিদ খান ৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হন, অপর সহ-সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন ৬০৫ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান ৮১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে ১১টি পদে আগেই আব্দুল মোতালেব আপেল ও সিরাজুল ইসলাম রায়হান পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, বাকি ৮টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ২৩ বছর পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নোয়াখালীর ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলে সন্তোষ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে পৌর সেবা না বাড়িয়ে কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


ভৈরবে পৌর সেবা না বাড়িয়ে কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সর্বস্তরের নাগরিকেরা ভৈরবে মানববন্ধন করেছেন, যা নাগরিক সেবার মান না বাড়িয়ে গৃহ ও ব্যবসাপ্রতিষ্ঠানের পৌরকর অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত হয়। তাঁদের অভিযোগ, নাগরিকদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ বা কার্যকর আলোচনা ছাড়াই পৌরকর প্রায় ৪০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ভৈরব বাসস্ট্যান্ডসংলগ্ন দুর্জয় পাদদেশে নূরানী মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সর্বস্তরের জনতা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এনসিপির কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল হক জয়। গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজলের সঞ্চালনায় বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার ফোরামের প্রধান সমন্বয়ক নুরুল কাদের সোহেল, ভৈরব এনসিপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল, ডালিয়া বেগমসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক সংগঠক এবং ছাত্র ও যুবসমাজের প্রতিনিধিরা।

বক্তারা উল্লেখ করেন, ভৈরব দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী। তবে দীর্ঘদিন ধরে নাগরিক সেবার নানা ঘাটতি বিদ্যমান। পর্যাপ্ত সড়কবাতি নেই, অনেক এলাকায় ড্রেনেজব্যবস্থা অকার্যকর ও অবরুদ্ধ, প্রধান সড়কগুলোর বিভিন্ন স্থানে খানাখন্দ এবং যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। এই বাস্তবতায় নাগরিক সেবা না বাড়িয়ে পৌরকর বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজল বলেন, ‘ভৈরব প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিকেরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। সেবা নিশ্চিত না করে অতিরিক্ত পৌরকর আদায় অন্যায়। আগে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে, এরপর কর নির্ধারণের বিষয়টি বিবেচনা করা উচিত।’

তিনি আরও বলেন, নাগরিক সেবা নিশ্চিত না করা পর্যন্ত বাড়তি পৌরকর না দেওয়ার বিষয়ে নাগরিকদের মধ্যে ঐকমত্য গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তারা পৌরসভার কর নির্ধারণে বৈষম্য ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কর বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তাঁদের দাবি, কর বৃদ্ধির আগে নাগরিকদের মতামত নেওয়া এবং কর নির্ধারণের ভিত্তি ও হিসাব জনসম্মুখে প্রকাশ করা প্রয়োজন।

বক্তারা আরও অভিযোগ করেন, ভৈরব শহরের বিভিন্ন স্থানে ড্রেনেজব্যবস্থা দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় থাকায় জলাবদ্ধতা ও মশার উপদ্রব বাড়ছে। এতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। অথচ মশক নিধনে পৌরসভার দৃশ্যমান কার্যক্রম নেই।

মানববন্ধন থেকে অবিলম্বে বর্ধিত পৌরকর প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত কর বৃদ্ধির সিদ্ধান্ত না নেওয়া এবং ভবিষ্যতে কর পুনর্নির্ধারণের ক্ষেত্রে নাগরিকদের মতামত নেওয়ার দাবি জানান বক্তারা।

তাঁরা বলেন, নাগরিক সেবা নিশ্চিত করা, কর নির্ধারণে স্বচ্ছতা আনা এবং জনগণের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া না হলে ভৈরব পৌরবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানকে বহনকারী সরকারি জিপের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়েছে। এই ঘটনায় সরকারি জিপ এবং কাভার্ড ভ্যানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ইউএনও, তাঁর গাড়িচালক এবং সঙ্গে থাকা আনসার সদস্য অক্ষত অবস্থায় রয়েছেন। আহত হয়েছেন কাভার্ড ভ্যানের হেলপার মানিক।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

সূত্রে জানা গেছে, ইউএনও মো. মেহেদী হাসান সরকারি কাজে মাধবপুর উপজেলা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন। নোয়াপাড়া এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) ইউএনওকে বহনকারী সরকারি জিপটিকে (হবিগঞ্জ-১৬-১০৬৮) সামনে থেকে ধাক্কা দেয়।

এই সংঘর্ষের ফলে সরকারি জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়। সংঘর্ষের ফলে জিপটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কাভার্ড ভ্যানটিও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার সময় ইউএনওর গাড়ির পেছনে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪)ও দুর্ঘটনার কবলে পড়ে, যার ফলে প্রাইভেটকারটি ধুমড়ে-মুচড়ে যায়।

কাভার্ড ভ্যানের হেলপার মানিক আহত হয়েছেন এবং তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। আহত মানিকের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন ওসি শুভ রঞ্জন চাকমা।

দুর্ঘটনায় সরকারি জিপটির ব্যাপক ক্ষতি হলেও ইউএনও মো. মেহেদী হাসান, তাঁর গাড়িচালক এবং সঙ্গে থাকা আনসার সদস্য অক্ষত থাকায় তাঁরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

ঘটনার পর হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সাবেক চেয়ারম্যানসহ দুই নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সাবেক চেয়ারম্যানসহ দুই নেতা গ্রেফতার

দাউদকান্দি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার জুরানপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন মডেল থানার এসআই রবিউল ইসলাম, এসআই ইসমাইল হোসেন, এসআই রেজোয়ানুল ইসলাম এবং এএসআই মোঃ সেলিম মিয়া।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন ভূঁইয়া, যিনি নিষিদ্ধ সংগঠন উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জুরানপুর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র। একই রাতে ঢাকারগাঁও গ্রামে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মনির হোসেনকেও আটক করা হয়। তিনি ঐ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানিয়েছেন, "অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%