ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান নিয়ে জল্পনা


ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান নিয়ে জল্পনা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা তে নিহত হওয়ার পর তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণকারী মোজতবা খামেনি এখনও জনসমক্ষে আসেননি। ইরানের রাষ্ট্রীয় কর্মকর্তাদের মতে, চলমান নিরাপত্তা ঝুঁকি এবং ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কার কারণে মোজতবা প্রকাশ্যে উপস্থিত হচ্ছেন না।

ইরানি কর্মকর্তাদের জানিয়েছে, ৫৬ বছর বয়সী নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার জন্য তেহরানে চলমান ছয় দিনের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানেও অংশ নেবেন না। তাদের মতে, ইসরায়েলের পক্ষ থেকে তাকেও হত্যার হুমকি অব্যাহত থাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে মোজতবা খামেনিও আহত হন। ওই হামলায় তার পরিবারের আরও চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তার স্ত্রী, বোন, ভগ্নিপতি এবং মাত্র ১৪ মাস বয়সী এক ভাতিজি ছিলেন।

আরও পড়ুন: ফের অগ্নিগর্ভ মণিপুর: জাতিদাঙ্গায় ৪ জন নিহত

যদিও মোজতবা খামেনি জনসমক্ষে আসেননি, তবে সাম্প্রতিক সময়ে তার নামে একাধিক লিখিত বার্তা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ১৮ জুনের একটি লিখিত বার্তায় তিনি জানিয়েছেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক তিনি অনুমোদন করেছেন। তবে এ বিষয়ে তার ব্যক্তিগতভাবে ভিন্ন মত ছিল বলেও উল্লেখ করেছেন।

তিনি বলেন, ইরানের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর তিনি ওই সমঝোতায় সম্মতি দেন। তাদের দাবির ভিত্তিতে চুক্তিটি ইরানি জনগণের অধিকার এবং প্রতিরোধ অক্ষের স্বার্থ রক্ষা করবে।

তারপর ২৮ জুনের আরেকটি লিখিত বার্তায় মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। তিনি বলেন, ইরানের ওপর হামলা এবং তার পিতাসহ পরিবারের সদস্যদের হত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।

আরও পড়ুন: লালপুরে নারী কণ্ঠে প্রতারণা চক্রের দুই সদস্য আটক

বার্তায় তিনি বলেন, "একটি বিষয় নিশ্চিত- এই অপরাধীদের গলা ধরে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।"

এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, মোজতবা খামেনির দীর্ঘকাল ধরে জনসমক্ষে অনুপস্থিত থাকা ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির গুরুত্বকে তুলে ধরছে। দেশটির শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতে তেহরান নজিরবিহীন সতর্কতা অবলম্বন করছে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি মন্ত্রীর নিউইয়র্ক সফর বাতিলের ঘটনায় মানবাধিকার সংস্থার সন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:১৫ এম


ইসরায়েলি মন্ত্রীর নিউইয়র্ক সফর বাতিলের ঘটনায় মানবাধিকার সংস্থার সন্তোষ

নিউইয়র্কে জাতিসংঘের পুলিশিং সম্মেলনে যোগ দেওয়ার জন্য নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। কট্টর ডানপন্থী এই মন্ত্রীর সফর বাতিল হওয়ার খবরকে মানবাধিকার সংস্থা ‘হিন্দ রাজাব ফাউন্ডেশন’ স্বাগত জানিয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ইসরায়েলি গণমাধ্যম বেন-গভিরের সফর বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

প্রসঙ্গত, তার এই সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করছিলেন স্থানীয় ফিলিস্তিনি অধিকারকর্মীরা। একই সাথে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী যুদ্ধাপরাধের অভিযোগে এই ইসরায়েলি মন্ত্রীকে তদন্ত ও গ্রেপ্তার করার দাবি জানালে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন।

বেন-গভিরের সফর বাতিল হওয়া নিয়ে ফিলিস্তিনি অধিকার রক্ষায় কাজ করা বেসরকারি সংস্থা হিন্দ রাজাব ফাউন্ডেশন একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘এতদিন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতারা ভাবতেন যে তারা যেকোনো অপরাধ করে পার পেয়ে যাবেন এবং এই দায়মুক্তির ভরসাতেই তারা বিশ্বজুড়ে ভ্রমণ করতেন। কিন্তু তাদের সেই প্রত্যাশা এখন শেষ হতে শুরু করেছে।’

জাতিসংঘের এই সম্মেলনে যোগ দিতে না পারা এবং আন্তর্জাতিক মহলে গ্রেপ্তারের দাবির মুখে সফর বাতিল করাকে ইসরায়েলি এই কট্টরপন্থী নেতার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোর কাছে হারের পর তদন্ত চেয়ে ফিফার দ্বারস্থ ইকুয়েডর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:১৭ এম


মেক্সিকোর কাছে হারের পর তদন্ত চেয়ে ফিফার দ্বারস্থ ইকুয়েডর

মেক্সিকোর বিপক্ষে হেরে ইকুয়েডরের সোনালী প্রজন্মের বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নিতে হয়েছে। তবে এই বিদায়ের পর মাঠের বাইরের বিতর্ক অব্যাহত রয়েছে। ম্যাচের কয়েক দিন পর, ইকুয়েডর ফুটবল ফেডারেশন (ইএফএফ) একটি আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তারা ফিফার কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগে ম্যাচের আগে ও ম্যাচ চলাকালে ঘটে যাওয়া একাধিক ঘটনার তদন্তের অনুরোধ জানানো হয়েছে।

ফেডারেশন জানিয়েছে, তাদের আবেদনটির উদ্দেশ্য হলো ম্যাচ চলাকালীন এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, যা খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে, তা খতিয়ে দেখা। অভিযোগে নির্দিষ্ট ঘটনার বিস্তারিত প্রকাশ করা না হলেও, সংস্থাটি উল্লেখ করেছে যে তারা সঠিক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেছে এবং ফিফার কাছ থেকে সব ঘটনার পূর্ণাঙ্গ ও বিস্তারিত পর্যালোচনা আশা করছে।

বিবৃতিতে ইকুয়েডর ফুটবল ফেডারেশন উল্লেখ করে, 'ম্যাচের আগে ও চলাকালে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিস্তারিত তদন্তের জন্য আমরা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছি। এতে এমন সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে যা আমাদের সমর্থক ও খেলোয়াড়দের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।'

তারা আরও যোগ করেছে, 'এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচের সঙ্গে সম্পর্কিত যেকোনো পরিস্থিতি পরিষ্কার করার জন্য এটিই সঠিক ও আনুষ্ঠানিক পথ।'

ফেডারেশন একই বিবৃতিতে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেছে। তারা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন ক্লাব ও আঞ্চলিক ফুটবল সংস্থার সঙ্গে বৈঠক করে বিশ্বকাপ অভিযানের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে একটি স্বচ্ছ প্রতিবেদন উপস্থাপন করা হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতও নেওয়া হবে।

এছাড়া জাতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে, যাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে দেখা হচ্ছে এবং এটি তাদের একটি মধ্যম ও দীর্ঘমেয়াদি ক্রীড়া প্রকল্পের অংশ।

ফিফা যখন ইকুয়েডরের অভিযোগ পর্যালোচনা করছে, তখন ফেডারেশন একই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের শেষ বার্তায় পুনর্গঠনের ওপর জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে উদীয়মান প্রতিভার বিকাশ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল গঠন করা সম্ভব হবে। তবে সম্পূর্ণভাবে সামনে এগিয়ে যাওয়ার আগে, বিশ্বকাপ যাত্রা শেষ হওয়া সেই ম্যাচে আসলে কী ঘটেছিল, তার একটি স্পষ্ট উত্তর পাওয়ার প্রত্যাশা করছে ইকুয়েডর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ভারী বর্ষণ, উত্তাল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:২১ এম


পটুয়াখালীতে ভারী বর্ষণ, উত্তাল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যাপশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবের কারণে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজমান। আজ সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বাসসকে জানাতে গিয়ে বলেন, সমুদ্রে বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ছে। এক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৈরী আবহাওয়া পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনি আরও জানান, পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে পরবর্তী সতর্কবার্তা অনুসরণ করতে উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে এবং নৌযান সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হলো খামেনির জানাজা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:২৩ এম


তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হলো খামেনির জানাজা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। খামেনির জন্য সাত দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন প্রক্রিয়ার দ্বিতীয় দিন হিসেবে আজ রোববার (৫ জুলাই) সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ আসেন। সরকারের শীর্ষ কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদেরও উপস্থিতি ছিল।

জানাজা শুরুর আগেই গ্র্যান্ড মোসাল্লা এবং এর আশপাশের সড়কে মানুষের ঢল নামতে শুরু করে। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ ভোর থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হন।

উপস্থিত শোকাহতদের জন্য পুরো প্রাঙ্গণে পানি ছিটানোর মিস্টার স্থাপন করা হয় এবং স্বেচ্ছাসেবীরা ঠান্ডা পানি ও পানীয় বিতরণ করেন। চিকিৎসা সহায়তা প্রদান করার জন্য মোবাইল মেডিকেল ইউনিট এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল।

রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন যখন গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়, তখন উপস্থিত জনতা ধর্মীয় স্লোগান ও দোয়ার মাধ্যমে তাকে শেষ বিদায় জানান। অনেকের হাতে খামেনির প্রতিকৃতি, জাতীয় পতাকা এবং লাল রঙের ধর্মীয় পতাকা ছিল, যা প্রতিরোধ ও প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

ইরান সরকার জানায়, জানাজা উপলক্ষে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা এবং অনুষ্ঠানস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো হামলা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আকাশপথেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%