০৯:৫৬ পি.এম
দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কীমের ওপর একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক (উপ-সচিব) স্কিম ব্যবস্থাপনা ও পরিকল্পনা জাতীয় পেনশন কর্তৃপক্ষ আলমগীর হোসেন। সভায় বক্তব্য রাখেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, (ওসি) তদন্ত রেজাউল করিম, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রইিন শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, ছাত্রদল সভাপতি ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা।
আরও পড়ুন: ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর-প্রতিমন্ত্রী সোহেল মনজুর
সভায় সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব সম্পর্কে উপ-সচিব আলমগীর হোসেন সকলকে অবহিত করেন। তিনি বলেন, এই স্কিমের বিভিন্ন সুফল সম্পর্কে ধারণা প্রদান করা হয়, যা সকল শ্রেণীর পেশার মানুষের ভবিষ্যৎ জীবনকে সুন্দর ও শান্তিময় করতে সহায়তা করবে। উপ-সচিব আলমগীর হোসেন সাধারণ মানুষ, পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের এই স্কিম সম্পর্কে অবহিত করার আহবান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন