ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শ্যামনগরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের


শ্যামনগরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সাতক্ষীরার শ্যামনগরে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত কৃষকের নাম লুৎফর রহমান, বয়স ৫৬ বছর। বুধবার (১২ আগস্ট) ভোরে কৃষি কাজ করার সময় এ বজ্রপাতে তার মৃত্যু ঘটে।

শ্যামনগর থানার ওসি মো. শাফিউল আলম পাটোয়ারী বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিটি উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের মৃত আদালি সরদারের ছেলে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোরের সময় অন্যের জমিতে কৃষি কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে লুৎফর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন: এমপির হস্তক্ষেপের পরও কমেনি ডাকাতি, নাসিরনগরের আনন্দপুরে ফের ডাকাতি আজ ভোররাতে আবারও ডাকাতির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মো. শাকির হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ায় নাহিদ রানাকে মিস করবে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


অস্ট্রেলিয়ায় নাহিদ রানাকে মিস করবে বাংলাদেশ

নাহিদ রানার জন্য হয়তো আক্ষেপের অনুভূতি কাজ করছে। তিনি স্বগতোক্তির মাধ্যমে হয়তো বলছেন, ‘ইশ, আমারও এখানে থাকার কথা ছিল।’ আগামীকাল নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজরা যে ডারউইনে টেস্ট খেলতে নামবেন।

নাহিদও সতীর্থদের সাথে কাঁধে কাঁধ রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার সুযোগ পেতেন। অস্ট্রেলিয়া সফর যখন চূড়ান্ত হচ্ছিল, তখন হয়তো তিনি প্রতিপক্ষের মাঠে গতির ঝড় তোলার স্বপ্ন দেখছিলেন। কিন্তু কি নির্মম পরিহাস, চোটের কারণে তার স্বপ্ন পূরণে বাধা এসে দাঁড়ালো।

শিনবোনের চোটের জন্য নাহিদ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন। আফসোস হওয়া তাই খুবই স্বাভাবিক। কারণ, অস্ট্রেলিয়ার মাটিতে আবার কবে বল করার সুযোগ আসবে তা কেউ জানে না? ২৩ বছর পর বাংলাদেশ যে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পেয়েছে, এ দলের কারোও অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।

এদিকে, আফসোসটি শুধুমাত্র নাহিদের জন্য নয়, বাংলাদেশের জন্যও। কারণ, পেস সহায়ক উইকেটে নাহিদের গতির ঝড়ের প্রয়োজন ছিল বাংলাদেশেরও। দীর্ঘ সংস্করণের সিরিজে তার অনুপস্থিতি অনুভব করবেন বলে প্রথম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানিয়েছেন। ইতিমধ্যে বিশ্বকে তার গতি দিয়ে মুগ্ধ করা নাহিদ সম্পর্কে শান্ত মন্তব্য করেছেন, ‘অবশ্যই ওকে মিস করব। এখন আসলে এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। খুবই দুর্ভাগ্য নাহিদ রানা এখানে নেই। তবে যেই পেস ইউনিটটা এখানে আছে, আমি বিশ্বাস করি তারা কন্ডিশনটি ভালোভাবে কাজে লাগাতে পারবে।’

ডারউইনের উইকেট বোলারদের জন্য একটু বেশি সুবিধাজনক হলেও ব্যাটারদের জন্যও সহায়ক হবে বলে শান্ত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার তাই মনে হয়। উইকেটে ঘাস রয়েছে তবে আমার মনে হয় উইকেটটি ভালো হবে। তাই বোলিং এবং ব্যাটিং, দুই দিকেই সহায়ক হবে। তবে আমার ধারণা বোলাররা হয়তো একটু বেশি সুবিধা পেতে পারে। তাই উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমার মনে হয় বোলিং এবং ব্যাটিং, দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে। চেষ্টা করতে হবে দুই দিক থেকে ভালো করার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

দেশের সাতটি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে তারা সতর্কবার্তা দিয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসের মধ্যে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফান্তিনো নিয়ে প্রশ্নে রেগে গেলেন এনরিকে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


ইনফান্তিনো নিয়ে প্রশ্নে রেগে গেলেন এনরিকে

বিশ্বকাপের নানা বিষয়ে বরাবরই সমালোচনার লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। কিন্তু এবার সেই সমালোচনা শুধুমাত্র মন্তব্যে সীমাবদ্ধ নেই, ইনফান্তিনোর পদ থেকে তাকে সরাতে সরাসরি মিশনে নেমেছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদ থেকে তাকে সরানোর জন্য উয়েফা একের পর এক চাল চালাচ্ছে। ঠিক সেই সময়ে নতুন ইউরোপীয় মৌসুমের প্রথম ট্রফি জয়ের মহা-ম্যাচের আগে এই বিষয় নিয়ে খোঁচা দিতে দেখা গেল পিএসজি কোচ লুইস এনরিকেকে। তবে মাঠের বাইরের এই রাজনীতির বিষয়ে প্রশ্ন শুনতে পেয়ে বেশ বিরক্ত হয়ে পড়লেন এই স্প্যানিশ কোচ।

উয়েফা সুপার কাপের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে ইউরোপা লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে চাম্পিয়নস লিগের রাজত্ব ধরে রাখা পিএসজি। অস্ট্রিয়ার সলজবুর্গে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচে নামার আগে ফরাসিদের লক্ষ্য হলো টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপের ট্রফি নিজেদের করে নেওয়া।

অবশ্য ম্যাচ শুরুর আগে মাঠের বাইরের একটি অনাকাঙ্ক্ষিত ঝামেলা পোহাতে হয়েছে পিএসজিকে। সলজবুর্গের রেড বুল এরেনায় প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার তুলনায় পিএসজির বরাদ্দকৃত ড্রেসিংরুম ছিল অনেকটাই ছোট। এতে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ ক্ষুব্ধ হন। পরে তারা ভিলার সমমানের ড্রেসিংরুমের দাবি জানালে উয়েফা শেষ পর্যন্ত পিএসজির জন্য বাড়তি একটি ড্রেসিংরুম বরাদ্দ দিতে বাধ্য হয়।

ড্রেসিংরুমের ঝক্কি সামলে টিম এনরিকে মাঠে নামার জন্য প্রস্তুত হলেও, ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে খেলায় বাইরের বিতর্কিত বিষয় সম্পর্কিত প্রশ্নবাণে জর্জরিত হন পিএসজি বস। ইনফান্তিনোকে নিয়ে উয়েফার চলমান স্নায়ুযুদ্ধ বিষয়ক প্রশ্ন আসামাত্রই বিরক্তির সুরে এনরিকে জানান, ‘আমি আমার দলের দিকে পুরো মনোযোগ দিয়েছি। তা ছাড়া আমি তো কোনো রাজনীতিবিদ নই! এসব প্রশাসনিক বিষয় নিয়ে আমি কথা বলি না। এমনকি ট্রান্সফার মার্কেট সম্পর্কেও আমি কিছুই বলি না।’

ট্রান্সফার উইন্ডো চলাকালে বার্সেলোনা থেকে ফরোয়ার্ড ফেরান তোরেসের সম্ভাব্য পিএসজিতে যোগ দেওয়ার গুঞ্জন সম্পর্কেও স্প্যানিশ মাস্টারমাইন্ডের উত্তর ছিল খুব স্পষ্ট ও সংক্ষিপ্ত, ‘এটি আমার কথা বলার আওতার বাইরে। আমি কেবল পিএসজিতে থাকা আমার খেলোয়াড়দের নিয়েই আলোচনা করতে পছন্দ করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটিকে গুজব বলে বিবেচনা করা হচ্ছে।

তিনি বুধবার (১২ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা জানান।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কী না, এ বিষয়ে একটি প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবের একটি অংশ। তিনি আরো বলেন, ভারত–বাংলাদেশ সম্পর্কের মধ্যে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ।

বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় তরুণদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সঠিক স্কিল এবং শিক্ষা প্রদানের মাধ্যমে তারা দেশের জন্য বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।

মন্ত্রী আরো বলেন, বর্তমান যুগটি তথ্যপ্রযুক্তির যুগ। এই সময়ে পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে।

তিনি উল্লেখ করেন, তরুণদের শক্তি একটি দেশের উন্নতিতে ইতিবাচক মাত্রা যোগ করে। এরই মধ্যে বর্তমান সরকার তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%