১২:৩২ পি.এম
জামালপুরে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন জামাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ। শুক্রবার (২ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকার হাসিল বিলের রেললাইনে ঘটে এই দুর্ঘটনা।
নিহত জামাল উদ্দিন পশ্চিম কলতাপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র। তিনি জীবিকা নির্বাহের জন্য হাসিল বিল থেকে জাল দিয়ে মাছ ধরতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার ভোরে জামাল মাছ ধরার উদ্দেশ্যে হাসিল বিলে গিয়েছিলেন। তিনি বিলের পাশে রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় তারাকান্দি থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, ‘জামাল উদ্দিন বিল থেকে জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। ভোরে মাছ শিকার করতে গিয়ে তিনি রেললাইনে বসে ছিলেন। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন